Back
कोलकाता में ठंड लौट आई: रात के पारा 14° तक गिरना, सप्ताहंत में और ठंड
AGAyan Ghosal
Feb 07, 2026 02:48:25
Kolkata, West Bengal
*আবহাওয়া পয়েন্টার*
১) চার দিন পর ফের কলকাতায় রাতের পারদ নামল ১৪ এর ঘরে। চলতি শীতের মরশুমের এটাই লাস্ট ইনিংস। কলকাতায় গতকাল রাতের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। যা এই সময়ের স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বেশি রাতে এবং খুব ভোরে শীতের আমেজ সোম মঙ্গলবার পর্যন্ত। আগামী সপ্তাহ শেষ হলে রাজ্যের দক্ষিণবঙ্গে শীত বলে আর কোনকিছু অস্তিত্ব থাকবে না।
২) রাজ্যে কোথাও আর ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা। দক্ষিণবঙ্গে আগামী দুদিন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে।
৩) পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পূর্ব ইরান সংলগ্ন আফগানিস্তান এলাকায়। আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে কাল ৮ই ফেব্রুয়ারি রবিবার।
উত্তর পূর্ব আসামে ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব আরবসাগর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। লাক্ষাদ্বীপ এবং কেরালা উপকৌলের মাঝে এর অবস্থান।
৪) উইকেন্ডে শীতের আমেজ বাড়ল। কাল রবিবার রাতের মধ্যে আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের কোনো কোন জেলাতে। রবিবার পর্যন্ত কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রা। হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। আজ ও কাল সকালে এই জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা।
৫) উত্তরে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত থাকছে না। সব জেলাতেই বেশ কিছু এলাকায় হালকা/মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী ৩ থেকে ৪ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই。
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী চার পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাতে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। মালদা সহ নিচের দিকের জেলাতে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।
৬) কলকাতায় আজ রাতে আরো সামান্য নামবে পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়লো। শুক্রবার রাতে ১৪ এর ঘরে নামল পারদ। চলতি উইকেন্ডে শেষ বারের মতো জমিয়ে শীতের আমেজ। পরিস্কার আকাশ। সকালে হালকা শিশির বা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া।মঙ্গলবার থেকে ফের উর্দ্ধমুখী তাপমাত্রা.
৭) ঘন কুয়াশার সতর্কবার্তা হিমাচল প্রদেশে। পূর্ব উত্তর প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশার সতর্কবার্তা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PSPrasenjit Sardar
FollowMar 05, 2026 06:20:150
Report
BCBasudeb Chatterjee
FollowMar 05, 2026 06:20:010
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 05, 2026 06:17:59Kolkata, West Bengal:পাবলিক পালস
বিজেপির রথ যাত্রা ডিভিজেন্ট দেবে?
মিশ্র প্রতিক্রিয়া
0
Report
PSPrasenjit Sardar
FollowMar 05, 2026 06:17:490
Report
CDChampak Dutta
FollowMar 05, 2026 06:17:140
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 05:46:190
Report
SCSaurav Chaudhuri
FollowMar 05, 2026 05:30:350
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 04:17:510
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 04:01:520
Report
ASAyan Sharma
FollowMar 05, 2026 03:18:040
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:17:530
Report
PDPradyut Das
FollowMar 05, 2026 03:05:010
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:320
Report
AGAyan Ghosal
FollowMar 05, 2026 03:04:190
Report
BSBarun Sengupta
FollowMar 05, 2026 03:04:020
Report