Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

SIR ड्रॉफ्ट सूची में नाम हटने से भयभीत परिवार, क्षेत्र में राजनीतिक तनातनी बढ़ी

CDChampak Dutta
Mar 05, 2026 06:17:14
Kaji Chak, West Bengal
খসড়া তালিকায় নাম না থাকার জন্য এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল বাবার, ছেলে পেয়েছিলেন শুনানির জন্য নোটিশ। নোটিশ পেয়ে সমস্ত কাগজপত্র তিনি জমা দিয়ে আসেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু ফেরার পর বর্তমানে এস আই আর এর যে চূড়ান্ত পর্বের প্রথম তালিকা বেরিয়েছে তাতে তিনি দেখতে পান তার নাম ডিলিটেড বলে লেখা রয়েছে। তার মায়ের নাম রয়েছে বিবেচনাধীন বলে। এতেই নতুন করে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে বসু পরিবার। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন ও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে। বিজেপি অবশ্যই জানাচ্ছে কোন অবৈধ ভোটারই বাদ পড়বে না। অন্যদিকে, এস আই আর আতঙ্কে মৃত্যু হওয়া ব্যক্তির আবক্ষ মূর্তি বসাতে চলেছে তৃণমূল। ২০০২ লিস্টে নাম ছিল না মেদিনীপুর সদর ব্লকের আবাসের বাসিন্দা শ্যামল বসুর। এস আই আর এর খসড়া তালিকায় নাম না থাকার জন্য তিনি রীতিমতো আতঙ্কে ভুগছিলেন। অবশেষে গত নভেম্বর মাসে তার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়। এস আই আর আতঙ্কের ফলেই শ্যামলের মৃত্যু হয়েছে এমনই দাবি করেছিল পরিবার এবং তৃণমূল কংগ্রেস। এরপরেই শুনানির জন্য ডাক আসে শ্যামল বসুর ছেলে সনৎ বসু এবং শ্যামল বসুর স্ত্রী নিছু বসুর। নোটিশ পেয়ে তারা গত ৫ই জানুয়ারি মেদিনিপুর সদর বিডিও অফিসে শুনানিতে সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসেন। কিন্তু যে লিস্ট বেরিয়েছে তাতে নিছু বসুর নাম বিবেচনাধীন হিসেবে রয়েছে আর শ্যামল বসুর নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে। তৃণমূল জানাচ্ছে, শ্যামল বসুর আদি বাড়ি ছিল কেশপুর এর শোল্ডিহা শ্যমচাঁদপুর এলাকায়। ২০০০ সালে সিপিএমের অত্যাচারে ঘর ছেড়ে চলে এসেছিলেন মেদিনীপুরে। সেইসময় ২০০২ সালে শ্যামল বসুর ভোটার তালিকায় নাম কেটে দেয় সিপিএম। ২০০২ এর আগে এবং পরে ভোটার লিস্টে নাম ছিল। ভোটও দিয়েছেন তিনি। কিন্তু খসড়া তালিকায় নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলেন। পরবর্তীকালে তার মৃত্যু হয়। ভবিষ্যতে যাতে মানুষ জানতে পারে এই এস আই আর আতঙ্কে কি ঘটনা ঘটেছিল সেই জন্যেই শ্যামল বসুর অবক্ষ মূর্তি বসানো হবে মেদিনীপুরে। এদিকে সনৎ বসুর নাম ডিলিটেড হয়ে যাওয়ায় তিনি এখন চিন্তায় পড়ে গেছেন। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। ছবি বাইট 2c তে SLUG- 0503ZG_WMID_SIR_DELETE_R বাইট ১) সনৎ বসু (ডিলিটেড হওয়া ভোটার) ২) মুকুল সামন্ত (মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি) ৩) দিনেন রায় (খড়গপুর গ্রামীণের বিধায়ক) ৪) শুভজিৎ রায় (জেলা বিজেপি সাধারণ সম্পাদক) ৫) ওয়াক থ্রু
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBhabananda Singha
Mar 05, 2026 07:34:44
Dinajpur, Rangpur Division:ইসলামপুরে মন্দিরে পুজো দিয়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জোড়া বোটতলা শিব ও কালী মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথের শুভসূচনা করা হল। ধর্মীয় আচার পালনের পর আনুষ্ঠানিকভাবে রথে ওঠেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর, কার্তিক পাল এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলী। দলীয় সূত্রে জানা যায়, মালদা বিভাগের অন্তর্গত বিভিন্ন বিধানসভা এলাকা জুড়ে এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। ইসলামপুর থেকে শুরু করে গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, রায়গঞ্জ ও বালুরঘাট হয়ে যাত্রা মালদায় পৌঁছাবে। পথে পথে জনসংযোগ কর্মসূচি, সভা ও পথসভা করারও পরিকল্পনা রয়েছে বিজেপির। র mouthল ন্ত্রপ্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর বলেন, “রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে এই যাত্রা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারন মানুষের উন্নতিকল্পে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এখানে মহিলারা সুরক্ষিত নন, যুবকরা চাকরি থেকে বঞ্চিত, সব মিলিয়ে এবার ২০২৬ এ রাজ্যে পরিবর্তন হতে চলেছে।” রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল (বাইট) বলেন, “মালদা বিভাগে এই পরিবর্তন যাত্রা আজ শুরু হচ্ছে, গোয়ালপোখ, চাকুলিয়া করনদিঘি হয়ে রথ রায়গঞ্জে পৌছাবে।” ধর্মীয় আচার ও রাজনৈতিক বার্তার সমন্বয়ে ইসলামপুর থেকেই কার্যত মালদা বিভাগের পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক সূচনা হলো। বাইটঃ ১) কার্তিক চন্দ্র পাল (সাংসদ, রায়গঞ্জ) ২) সাবিত্রী ঠাকুর (কেন্দ্রীয় প্রতিমন্ত্রী) 0503ZG_NDIN_BJP_RATH_R
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 05, 2026 07:17:50
Durgapur, West Bengal:বিজেপির পরিবর্তন যাত্রার রথ বেরিয়েছে রাজ্যজুড়ে। সেই নিয়ে দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের সেই পোস্টার ছিঁড়ে দিয়েছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই দাবীকে সামনে রেখে সেজন্যই নিউটাউনসিপ থানা এলাকার জাতীয় সড়কের সার্ভিস রোডের পাশে ইন্দো-আমেরিকান মোড়ে তাদের অবরোধ। বেশ কিছুক্ষণ ধরে চলে অবরোধ। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, “দ্রুততার সাথে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 05, 2026 07:07:26
Barrackpur Cantonment, West Bengal:*সাত সকালে বোমা উদ্বার নৈহাটীতে* নৈহাটী পুরসভার আর, বি, সি, রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়ার দোকানের পাশ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গé পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ন এলাকায় বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় ৫-৬ টি তাজা বোমা রাখা ছিল। বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতেপারত। তার মতে ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে কেউ বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে। বাইটঃ- নীলাঞ্জন চক্রবর্তী ( কাউন্সিলর ৫নং ওয়ার্ড নৈহাটি পৌরসভা) তবে বিজেপির নৈহাটির যুব নেতা সৌম্যদিপ মোদক এর অভিযোগ তৃনমুল বোমা মজুত করে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।উলটে বিজেপির দিকে দোষ চাপাচ্ছে। বাইটঃ- সৌম্যদীপ মোদক ( বিজেপির যুব নেতা)
0
comment0
Report
BBBimal Basu
Mar 05, 2026 07:01:44
Basirhat, West Bengal:বিজেপির পরিবর্তন যাত্রায় হাসনাবাদে এসে মুখ্যমন্ত্রীর আগামী কাল SIR নিয়ে অবস্থানের বসার পরিপেক্ষিতে কটাক্ষ করে অর্জুন সিং বলেন উনি অবস্থানে বলছেন আমি ওনাকে অনশনে বসতে বলছি।অনশনে বসে উনি নাটক করেন সোনালী গুহ আগের বার ওনাকে চকলেট খাইয়েছিলেন এবার চন্দ্রিমা ভট্টাচার্য ওনাকে চকলেট খাইয়ে অনশন চালাবে। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে আমি হারবো সেই জন্যে এই সব নাটক দেখানোর জন্যে তিনি চেষ্টা করছেন। তিনি সুপ্রিম কোটে গিয়ে থাপ্পড় খেলেন।মমতা ব্যানার্জির এখন যাওয়ার পালা। এই জন্য নানা রকম নাটক করছেন। এবার দেখবেন তিনি অসুস্থ হয়ে পড়বেন হাতে ব্যান্ডেজ বাঁধবেন এই ভাবেই তিনি রাজনীতি করেন। উনি এখনো মনে করেন উনি বিরোধীতেই আছেন ক্ষমতা এখন ভাইপো দখল করে নিয়েছে এখন উনি ভাইপোর বিরুদ্ধেই লড়ছেন। 1) B অর্জুন সিং (বিজেপি নেতা ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 05, 2026 07:01:34
Ranaghat, West Bengal:শান্তিপুরে ভোটার তালিকা থেকে নাম বাদ সাড়ে 350 জনের, অনিশ্চয়তায় হরিপুরের নীল কুঠিপাড়া—হোলির উৎসবেও বিষাদের ছায়া শান্তিপুর বিধানসভা কেন্দ্রের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চক রঘুনাথপুর এলাকার ৬৬ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত নিবিড় সংশোধনের চূড়ান্ত ভোটার তালিকায় আশ্চর্যজনকভাবে প্রায় সাড়ে ৩৫০ জন ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কার্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বহু বাসিন্দা। শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর বুথ, নীল কুঠিপাড়ায় আগে মোট ভোটার সংখ্যা ছিল ১০২৫। তার মধ্যে ৫০ জন মৃত ও অবৈধ ভোটারকে আগেই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৯৭৫। পরে এসআইআর শুনানির জন্য প্রায় ৫৫০ জন ভোটারকে ডাকা হয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, ওই ৫৫০ জনের মধ্যে প্রায় ৩৫০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ফাইনাল তালিকা প্রকাশের পর থেকেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে বহু পরিবারের। এখন বসন্ত উৎসবের সময় হলেও এলাকায় উৎসবের আনন্দ কার্যত ম্লান হয়ে গেছে। গোটা দেশ যখন হোলির রঙে মেতে উঠেছে, তখন নীল কুঠিপাড়ার বহু বাসিন্দার জীবন যেন রংহীন হয়ে পড়েছে। নাগরিকত্ব ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এলাকার একাধিক ভোটারের দাবি, “আমরা বাংলাদেশ থেকে এসেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে সব বৈধ নথিপত্র রয়েছে। সেগুলো জমা দেওয়া সত্ত্বেও কেন আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ল, তা আমরা বুঝতে পারছি না।” তাদের আরও অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাদের পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। পাশাপাশি তারা অভিযোগ করেন, বুথ লেভেল অফিসার (BLO)-এর গাফিলতির কারণেই তাদের এই হয়রানির শিকার হতে হচ্ছে। যদিও ভোটারদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট BLO। তার দাবি, যাদের নাম বাদ গেছে তারা সঠিকভাবে ফর্ম পূরণ করেননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ীই তাদের এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু শুনানিতে তারা প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে জমা দিতে পারেননি বলেই তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, বেছে বেছে বিজেপি সমর্থক এবং হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, রাজ্য প্রশাসনের চাপেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তারা ওই ভোটারদের পাশে রয়েছে এবং সিএএ-তে আবেদন করে ধাপে ধাপে তাদের নাম পুনরায় তালিকায় তোলার চেষ্টা করা হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, শুধু হরিপুর অঞ্চল নয়, আশেপাশের বহু এলাকায় একইভাবেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে বহু মানুষকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, আসলে মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রায় ৩৫০ জন মানুষের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নীল কুঠিপাড়ার প্রতিটি বাড়িতে। অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
0
comment0
Report
PDPradyut Das
Mar 05, 2026 06:45:21
Jalpaiguri, West Bengal:সিসি রোডের কাজ নিয়ে বচসা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে ওঠে এলাকায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামে সি সি রোডের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বচসা সৃষ্ট হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার আইসি, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিরাট পুলিশ বাহিনী। এলাকাবাসীর অভিযোগ কয়েক বছর আগে সি সি রোড তৈরি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই এক পাশের অংশ ধ্বসে যায়। যার কারণে এলাকায় পৌঁছায় না কোন অ্যাম্বুলেন্স, বা দমকল, জরুরী কালীন পরিস্থিতিতে গর্ভবতী مায়েদের কোলে করে নিয়ে তুলতে হয় এম্বুলেন্সে। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে শুরু হয়েছে ধসে যাওয়া রাস্তার কাজ। সেই কাজ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে area's বাসিন্দারা। বুধবার রং খেলার দিনে কাজ কেন? সেই প্রশ্ন তুলে সেখানেই বাধা বাসিন্দাদের একাংশ। এরপর এক নাবালক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও ক্ষিপ্ত জনতা নির্মাণ কাজের কাঠের জিনিস আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বর্তমানে কাজ বন্ধ। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার শান্তি শৃঙ্খला বজায় রাখতে পুলিশের টহলদারি জারি রয়েছে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 05, 2026 06:20:01
Asansol, West Bengal:বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো আসানসোলের মা কল্যানেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে। এখানে একটি সভা হয়, যেখানে উপস্থিত ছিল প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, নারকেল ফাটিয়ে উদ্ভোদন করেন। এই যাত্রা स्थानीय দেন্দুয়া মোড়, ডাবর মোড় হয়ে গৌরান্ডি, দোমোহানি হয়ে জামুরিয়া, পান্ডবেশ্বর, আন্ডাল, রানিগঞ্জ হয়ে আসানসোল আসবে, সেখানে বুধা মাঠে সভা হবে, যেখানে বক্তব্য রাখবেন অর্জুন মুন্ডা, সন্তু পান প্রমুখ। আগামীকাল আসানসোল, কুলটি, ডিসেড়্গড় হয়ে পুরুলিয়া জেলা চলে যাবে। পুরুলিয়া বিভাগের এই রথ পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘুরবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 05, 2026 06:17:49
Baruipur, West Bengal:এলাকা এলাকায় রুটমার্চ করলে হবে না কেন্দ্র বাহিনীর। প্রতিটা বাড়িতে বাড়িতে দুজন করে ভোট পর্যন্ত বসিয়ে রাখতে হবে। প্রতিটা বুথে এক কোম্পানি করে ভোটের দিনে রাখতে হবে। ইলেকশন কমিশনের কাছে তিনি অনুরোধ করবেন শওকাত মোল্লা। এমন না হলে তো শুভেন্দু অধিকারী ভোটের শেষে, হেরে যাওয়ার পরে বলবে ছাপ্পা রিডিং করেই তৃণমূল জিতেছে। তাই এমন কথা যাতে তিনি না বলে তাই তার এমন দাবি ইলেকশন কমিশনের কাছে। হুমায়ুন কবি,আব্বাস সিদ্দিকী,শুভেন্দু অধিকারী, তহা সিদ্দিকী দের ক্যানিং পূর্ব বিধানসভায় প্রার্থী হওয়ার জন্য শওকত মোল্লা আমন্ত্রণ জানালেন। এদের জামানাত জব্দ করে দেবো। প্রत्यেকটা বাড়িতে বাড়িতে দুজন করে কেন্দ্র বাহিনী রাখা উচিত। শুধু রুটমার্চ করলে হবে না। কারণ বিজেপি বলছে সাধারণ মানুষের নিরাপত্তা নেই। তাই বিজেপি হেরে যাওয়ার পর আর বলতে পারবে না রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, যেটা আজকের শুভেন্দু অধিকারীরা বলছে। তাই ইলেকশন কমিশন কে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। আর ভোটের দিন বুথে বুথে দু চারজন বাহিনী দিলে হবে না। এক কোম্পানি করে সেন্ট্রাল বাহিনী দেওয়া উচিত। কেন্দ্রের তো প্রচুর বাহিনী আছে。 শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল ফোর্স নিয়ে বড় চিৎكار চেঁচামেচি করছে। তাহলে দিল্লি থেকে অমিত সাহা নাড্ডা সাহেব এর মতো একাধিক নেতৃত্বদের নিয়ে রথযাত্রা করতে হচ্ছে ? মানুষের প্রতি আস্থা নেই ? তাই শুভেন্দু অধিকারী কে বুঝতে হবে মধ্যপ্রদেশ ও রাজস্থান নয় এটা বাংলা। যতই হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাধানোর চেষ্টা করুক। আবারো নবান্নে মুখ্যমন্ত্রী আসবে। শুভেন্দু অধিকারী পরিবর্তন বাংলায় করবেন না, বিজেপিতেই করেছেন। পুরাতনদের কোন জায়গা দেননি। যতই কল কলকাঠি নাড়ো আবারো নবান্নে হাওয়াই চটির। যতই বামেদের সাথে জোট করুক আইএসএফ কোন লাভ নেই। কেননা মানুষ হচ্ছে গণদেবতা। আর গণদেবতা তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। হুমায়ুন কবি তার বন্ধু লোক। সে নিজে এসে ক্যানিং পূর্বতে দাঁড়াক, তাছাড়া আব্বাস সিদ্দিক,শুভেন্দু অধিকারী ও ফুরফুরা শরীফের তহা সিদ্দিক এসে ক্যানিং পূর্ব তে প্রার্থী হলে তাদের জামানাত জব্দ করে দেবো । আর এই তিনজনকে তিনি আমন্ত্রণ জানালেন ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী হওয়ার জন্য। কেননা এরা সব বিজেপির দালাল। তহা সিদ্দিকী তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন। তারপরও সরকারের পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।লজ্জার বিষয়।
0
comment0
Report
PDPradyut Das
Mar 05, 2026 05:46:19
Jalpaiguri, West Bengal:পার্টি অফিসে বিজেপি কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ফলোআপ। জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লীতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণের কান্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তকে কঠিন শাস্তির দাবি জানিয়েছে জলপাইগুড়ি অভয়া মঞ্চ। বিবেকানন্দ পল্লীতে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণের ঘটনায় निताई राय নামে একজনকে কোতোয়ালি থানার পুলিশ আটক করেছে। ধৃত नितাই রায় কে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখা হয়। গত সোমবার রাতেই ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়; চিকিৎসা চলছে। সুস্থ হলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করবে পুলিশ। ঘটনার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে বিবেকানন্দ পল্লীতে যায় জলপাইগুড়ি অভয়া মঞ্চের সদস্যরা; ঘটনাটি নিন্দা করে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়েছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 05, 2026 05:30:35
Jhargram, West Bengal:ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুমোরদা এলাকায় ফের লোকালয়ের মাঝেই জঙ্গলে বিধ্বংসী আগুন ঘিরে চরম আতঙ্ক ছড়াল। সম্প্রতি প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগুনের লেলিহান শিখা গ্রাস করতে উদ্যত হয় পুরো গ্রামকে। অল্পের জন্য রক্ষা পায় কয়েকটি বাড়ি সহ গোটা কুমোরদা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত তা গ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। তবে আতঙ্ক এখনো কাটেনি জঙ্গল লাগোয়া পরিবারগুলির। তাদের অভিযোগ, প্রায়ই জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে, কিন্তু বনদপ্তরের তেমন সক্রিয়তা চোখে পড়ছে না। আগুন লাগার কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে。 এদিকে এই আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কাজু ও বাঁশ ব্যবসায়ীরা। বহু টাকার গাছ ও মজুত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি তাঁদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও গ্রামবাসীরা ক্ষতিপূরণের দাবি-eme সরব হয়েছেন। প্রশাসনের তরফে এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ করা হয়নি। তবে বারবার আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়ে। গ্রামবাসীদের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে বড়সড় বিপর্যয় অনিবার্য।
0
comment0
Report
Advertisement
Back to top