"চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র ঢুকে ভাঙ্গচুর, বিক্ষোভ উত্তেজনা রুগীর পরিবারের"
Natshal, West Bengal:ভগবানপুরের বাজকুল রোডে বাইক দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানান, রোগীর ঘাড়ের হাড় ভেঙে গেছে এবং তাকে তমলুক জেলা হাসপাতালে যেতে হবে। এ তথ্য শুনে রোগীর সঙ্গে উপস্থিত প্রায় ১৫ জন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য কেন্দ্রে কেন পর্যাপ্ত পরিষেবা নেই এবং কেন বাইরের হাসপাতালে যেতে বলা হচ্ছে। এই নিয়ে ডাক্তার এবং রোগীর আত্মীয়দের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং শেষপর্যন্ত ডাক্তারকে মারধরের অভিযোগ উঠে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
