বিশ্বকর্মা পুজোয় ফুলের চড়া দাম
Natshal, West Bengal:পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং দেউলিয়া ফুলবাজার, মহিষাদল ফুলবাজার সুত্রে জানা গেছে, এই মুহূর্তে পাইকারী বাজারে লাল গাঁদা ৬০ টাকা, হলুদ গাঁদা ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। রজনীগন্ধা ৩০০ টাকা, বেল ৩৫০ টাকা, জুঁই ৪০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও পদ্ম প্রতিটি ৮ থেকে ১০ টাকা, গোলাপ ৩ টাকা দরে বিক্রি হয়েছে। দোপাটি ৩০ টাকা ও অপরাজিতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফুল চাষীরা জানাচ্ছেন, বিশ্বকর্মা পুজোর বাজারের জন্য অনেক ফুল স্থানীয় কোল্ড স্টোরে সংরক্ষণের ব্যবস্থা করেছেন।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
