ফের রাজপথে মহিলা আরজি করের বিচার চেয়ে
Bardhaman, West Bengal:আর জি করে তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে আবার রাতদখলে রাজপথে নামলেন বর্ধমানের মেয়েরা। বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চর ডাকে রবিবার সন্ধ্যায় বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে মেয়েদের র্যালি বের হয়। র্যালি জিটি রোড হয়ে কার্জনগেট চত্ত্বরে পৌঁছে হাতে মোবাইলের ফ্লাস লাইট জ্বালিয়ে প্রতিবাদ ধ্বনিত হয়।বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে মানব বন্ধনের মাধ্যমে চলে মেয়েদের প্রতিবাদ। জিটি রোডে মানব বন্ধনের জেরে যানজটের সৃষ্টি হয়।আটকে পড়ে বাস সহ বিভিন্ন যানবাহন। কার্জনগেট চত্বরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
