চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে
Katwa, West Bengal:যাত্রীবাহী চলন্ত বাসে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলায় কোপ দিয়ে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। কেতুগ্রামের কোমরপুর এর কাছে এই ঘটনাটি ঘটে। চলন্ত বাসে হঠাৎ করেই ওঠে, মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরেই মেয়েটির উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। মৃত্যু হয় অষ্টম শ্রেণির ছাত্রীর। চলন্ত বাস থেকেই লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উভয়ের বাড়ি কাটোয়া থানা হরিপুর গ্রামে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
