বর্ধমানে দুর্গা প্রতিমা বিসর্জনে পরিবেশের প্রতি নতুন উদ্যোগ!
Naoda, West Bengal:বর্ধমানের উপকণ্ঠে হ্যাচারিমঠ সৃজন ভূমি সংঘ পরিবেশ সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ৩ বছর ধরে এখানে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে, সম্প্রতি একটি মন্দির নির্মাণ করা হয়েছে। বছরজুড়ে পরিবেশ সচেতনতায় কাজ করার পাশাপাশি এবার তারা দুর্গা প্রতিমা বিসর্জনে পরিবেশের প্রতি যত্ন নিয়েছে। মন্দিরের সন্নিকটেই একটি জলাশয় খনন করে সেখানে প্রতিমা নিরর্জন করা হয়েছে, যাতে নদী ও জলাশয়গুলো দুষিত না হয়। সংঘের সভাপতি দেবদাস বালা জানান, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যাতে প্রতিমা কোনো জলাশয়ে ফেলা না হয়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
