বে-আইনি টোটো পার্কিং রুখতে অভিযানে নামলেন খোদ খড়্গপুর হাসপাতাল সুপার
Midnapore, West Bengal:খড়গপুর মহকুমা হাসপাতালে বেআইনি টোটো পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামলেন খোদ হাসপাতাল সুপার ডা: ধীমান ব্যানার্জি । দুপুরে হাসপাতালের ইমারজেন্সির সামনে থেকে একাধিক টোটোকে ধরেন সুপার। সুপার বলেন , আগে হাসপাতালের বাইরে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো । আজকে রাউন্ড দিতে এসে দেখি ওই টোটোগুলো হাসপাতাল এলাকার মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে । পুলিশ ডেকে তাদের হাসপাতাল এলাকা থেকে বের করে দিয়েছি। পুলিশকে বলে দিয়েছি, এরপর কোন টোটোকে হাসপাতাল চত্বরে দেখলে তাদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নিতে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
