"বসন পরো মা" অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের হাতে নতুন বস্ত্র উপহার তৃণমূলের
Pandaveswar, West Bengal:পাণ্ডবেশ্বর:- তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও "বসন পরো মা" অনুষ্ঠানের মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলে প্রায় ৪২০০ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি রামনগর তিন নম্বর কোলিয়ারি ময়দানে অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্থিকভাবে অস্বচ্ছলসহ প্রায় সকল মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ব্লক সভাপতি কিরিটি মুখার্জি, এবং কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি জীবন ধীবর প্রমুখ।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
