জামুড়িয়ার বেসরকারি কারখানায় বৃহৎ সোলার প্যানেল উদ্বোধন
Asansol, West Bengal:পশ্চিম বর্ধমানের জামুড়িয়া শিল্পতালুকের সুপার স্মেলটার কারখানায় ১৯৮০.৩ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার টাটা সোলার কোম্পানির ম্যানেজার এস সিংহানিয়া এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল আশিষ রঞ্জন প্রসাদ। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের 'মুফত বিজলি ঘর' প্রকল্পে সাধারণ মানুষ বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে পারবেন। অর্থের অভাবে কেন্দ্রীয় সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে, যার একাংশে ভর্তুকিও দেওয়া হবে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
