সিটি সেন্টারে বোমাবাজির ঘটনায় দোষীদের ধরার আশ্বাস
Durgapur, West Bengal:বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারের ডি ওয়াই এফ আই এর মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ইট বৃষ্টি বোমাবাজির ঘটনায় দোষীদের ধরার আশ্বাস দিলেন দুর্গাপুরের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা।ডিসিপি বলেন দোষীদের ধরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত শুরু হয়েছে। সিটি সেন্টারে বুধবার ডি ওয়াই এফ আই মিছিল এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মিছিল মুখোমুখি হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। বোমাবাজি ছাড়া কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দাবি এই ঘটনায় আহত হন প্রায় ২১ জন ডি ওয়াই এফ আই কর্মী।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
