আবারো ধসের ঘটনা সামনে এলো অন্ডালের একটি সিদুলি এলাকায়
Andal, West Bengal:আবারো সেই ধসের ঘটনা সামনে এলো অন্ডালের সিদুলি এলাকায়। এলাকার একটি পরিত্যক্ত হিন্দি বিদ্যালয়ের পাশেই ধসের কারণে বিশাল গর্তের আকার নিয়েছে অনেকটা এলাকা। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জামবাদ কাজোড়া ইউনিটের কে কে এস সি শ্রমিক সংগঠনের সভাপতি অনুপ আচার্য জানান, এই এলাকায় বছর ১৫ আগে একবার ধসের ঘটনা ঘটেছিল, তার ১০০ ফুট দূরে আবার ধসের ঘটনা ঘটায় স্বাভাবিক কারণেই আতঙ্কিত এলাকাবাসী। তিনি বলেন,ধস কবলিত স্থানটি ছিল একটি পরিত্যক্ত কয়লা খাদান, তাই বৃষ্টি হলেই ধসের ঘটনা সামনে আসে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
