"মমতা ব্যানার্জি সমস্যার মূল কারণ, সাগর দত্তের ঘটনায় খোঁচা শুভেন্দুর"
Kolkata, West Bengal:হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় ফের কর্ম বিরতির ডাক দিয়েছেন জুনিয়র। সেই ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় কে খোঁচা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার মূল কারণ। উনি যত সময় মুখ্যমন্ত্রী থাকবেন তত সময় এই ধরনের ঘটনা ঘটবে। মহারাষ্ট্রের বদলাপুরে রাম নাম সত্য হে করে দিয়েছে ধর্ষকদের। কিন্তু এখানে ধর্ষকদের প্রটেকশন দেয় মমতা ব্যানার্জি। লজ্জার বিষয় হলো এখানে পুলিশ ডাক্তার এবং ধর্ষক একসাথে জেলে আছে।”
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
