রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারীর বন্যা পরিদর্শন: ত্রাণ বিতরণে নতুন উদ্যোগ!
Bishanpur Srirampara, West Bengal:বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টির মধ্যে মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের এগ্রিকালচারাল দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী ওস্কার সিং মিনা। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিদর্শনের পর তারা নারায়ণপুর চর এলাকায় গঙ্গা ভাঙন পীড়িত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর মথুরাপুরে মানিকচক মডেল স্কুলের হস্টেলে গিয়ে বন্যা পীড়িতদের মধ্যে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা বন্যার্তদের প্রতি সমর্থন ও সহানুভূতি জানান।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
