রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের
Bishanpur Srirampara, West Bengal:আরজিকর কাণ্ডের আবহে ফের আতঙ্ক হাসপাতালে। রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে হুমকি এবং দুর্ব্যবহারের অভিযোগ নার্সদের। মহিলা নার্সকে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য। এমনকি প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ। আরজিকরের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি। ইতিমধ্যে ভাইরাল ভিডিও।এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। গ্রেপ্তার রোগীর এক আত্মীয়। ওই রোগীর নাম আসগার আলী বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বদনাপুর এলাকায়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
