বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা
Bishanpur Srirampara, West Bengal:মালদার রতুয়ার রামপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা। শুক্রবার সাত সকালে গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকায় ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। তারা একে, অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ছয় তৃণমূল কর্মী গুরুতর আহত হন।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
