আর.জি.কর হাসপাতালের অভয়ার ধর্ষণ ও নৃশংস খুনের প্রতিবাদে পথে নামলো তৃণমূল
Kumarganj, West Bengal:আরজি কর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিল মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা, আজ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বাদাহার এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। সিবিআই তদন্তে শিথিলতার বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোৎস্না ঘোষ, তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল বসাক সহ অন্যান্য নেতারা।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
