বংশীহারী হাই স্কুলে এই প্রথম যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো
Buniadpur, West Bengal:এই প্রথম গঙ্গারামপুর মহকুমার বংশীহারী হাই স্কুলে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক কাউন্সিল স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে স্কুল যোগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করে বিশিষ্ট অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিল বংশীহারী হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা । এই যোগা প্রতিযোগিতায় যে সমস্ত ছেলে মেয়েরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা রাজ্যস্তরে অংশগ্রহণ করবে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
