রাজ আমলের ঐতিহ্যে মেনেই রাধা অষ্টমীট অনুষ্ঠিত হলো কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা
Cooch Behar, West Bengal:কোচবিহার ঐতিহ্যবাহী বড় দেবীর পূজা উপলক্ষে রাজ আমলের ঐতিহ্যে রাধা অষ্টমী পালিত হলো। মঙ্গলবার রাতে মদনমোহন বাড়ি থেকে মাতৃরূপী ময়না কাঠকে কোচবিহার বড় দেবী বাড়িতে আনা হয়। বিশেষ পূজার পর কাঠামিয়াতে স্থাপন করা হয়। রাধা অষ্টমীর দিনে বিশেষ পূজা ও পায়রা বলির পর তিনদিন ধরে কাঠামিয়াকে হাওয়া করা হবে। এরপর বংশপরম্পরায় কোচবিহার দেবত্র ট্রাস্টবোর্ডের মূর্তি প্রস্তুতকারক প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করা হবে এবং তারপর বড় দেবীর বিশেষ পূজা শুরু হবে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
