বীরভূম জেলাশাসক দফতর অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি
Brojergram, Suri, West Bengal:রাজ্যজুড়ে জেলায় জেলায় জেলা জেলাশাসক দপ্তর ঘেরাও অভিযানের পাশাপাশি বীরভূম জেলা বিজেপির তরফ থেকেও সোমবার বীরভূম জেলা শাসক দপ্তর ঘেরাও অভিযান চালানো হয়। বিজেপির ওই মিছিল জেলাশাসক দপ্তরের কাছে পৌঁছাতেই শুরু হয় ধস্তাধস্তি। শেষমেষ পুলিশের ওই ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। এমন ঘটনায় বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি চলার পর পুলিশের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ ১৭ জনকে গ্রেফতার করে।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
