বাঁকুড়ায় বিজেপি বনধে মিশ্র প্রভাব, চৌমাথায় অবরোধ
Barjora, West Bengal:বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে বাঁকুড়ায় মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। বিজেপি বনধ সফল ও তৃণমূল ব্যর্থ দাবি করেছে। জেলার বড়জোড়া মেজিয়া শিল্পাঞ্চলের কল-কারখানা সচল থাকলেও, এলাকার দোকান-পাট প্রায় বন্ধ ছিল। শিল্পাঞ্চলের পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস চলেনি। বড়জোড়া সবজি বাজার খোলা থাকলেও, অন্যান্য দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল। বিজেপির মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষের নেতৃত্বে চৌমাথা মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পুলিশ এসে অবরোধকারীদের জোর করে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
