icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Pinewz
722202
Moheet DasMoheet DasFollow2 Oct 2024, 05:20 am

বালুচরী শাড়িতে ফুটে উঠলো 'সাতকাণ্ড' রামায়ণ, জানুন অমিতাভ পালের সাফল্য

Barjora, West Bengal:

বিষ্ণুপুরের বালুচরী শিল্পী অমিতাভ পাল বালুচরী শাড়ির মধ্যে আদিবাসী সংস্কৃতি, শকুন্তলার কাহিনী তুলে ব্যাপক সাফল্য পেয়েছেন, এবার তাঁরই হাত ধরে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহি সেই বালুচরী শাড়িতে ফুটে উঠলো 'সাতকাণ্ড' রামায়ণ। এই কাজের স্রষ্টা অমিতাভ পাল জানিয়েছেন, এক একটি শাড়ি তৈরী করতে সময় লেগেছে অন্তত ৩০ থেকে ৩৫ দিন। প্রতিটি শাড়ির দাম রেখেছেন ৩৫ হাজার টাকা। জটায়ুর প্রতিচ্ছবির পাশাপাশি তাড়কা রাক্ষসী বধ, খঞ্জনী বাজাচ্ছেন বীর হনুমান, রামের হরধনু ভঙ্গ ও সীতার অগ্নি পরীক্ষা রয়েছে শাড়ির গায়ে।

0
0
Report
Pinewz
722202
Moheet DasMoheet DasFollow1 Oct 2024, 04:27 am

শারদ উৎসবের আগে প্রান্তিক চাষীদের পাশে দাঁড়ালো ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েল ফেয়ার সোসাইটি

Barjora, West Bengal:শারদ উৎসবের আগে প্রান্তিক চাষীদের পাশে দাঁড়ালো ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েল ফেয়ার সোসাইটি। সোমবার ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েল ফেয়ার সোসাইটি উদ্যোগে ট্রান্স দামোদর কয়লা খনি এলাকার চাষীদের হাতে সাম্মানিক তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন বড়জোড়া বিধায়ক আলোক মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, সদস্য অভিজিৎ সিং,ট্রান্স দামোদর ট্রান্সপোর্ট ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি অশোক ব্যানার্জি প্রমুখ।
0
0
Report
Advertisement
Pinewz
722101
Moheet DasMoheet DasFollow29 Sept 2024, 10:09 am
0
0
Report
Advertisement
Back to top