দুর্গাপুর মহকুমা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাপ
দুর্গাপুর মহকুমা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাসপাতাল কর্তৃপক্ষ সর্প বিশেষজ্ঞ দেবাশীষ মজুমদারকে ফোন করে ডেকে উদ্ধার করে নিয়ে যায়। সর্প বিশেষজ্ঞ দেবাশীষ মজুমদার বলেন সাপটি বিষধর নয়। একটি ঝুলির মধ্যে সাপটি ছিল। উদ্ধার করা হয়েছে সাপটিকে।কয়েক মাস আগেও একটি চন্দ্রবড়া সাপ দেখা যায় হাসপাতাল চত্ত্বরে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেখানে মূমূর্ষ রোগীদের চিকিৎসা করা হয় সেখানে সাপ ঢুকলো কি করে।নজরদারির অভাব রয়েছে নাকি ক্রিটিক্যাল কেয়ারে! সদুত্তর নেই।0
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
রড ছাড়া ঢালাইয়ের অভিযোগে উত্তেজনা, কালনার,হাটকালনায় রাস্তার কাজ ঘিরে বিক্ষোভ
Howrah, West Bengal:বর্ধমানঃপূর্ব বর্ধমান জেলার,কালনা থানার অন্তর্গত হাটকালনা পঞ্চায়েতের লিচুতলা মোড় থেকে কোর্ট মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ ঘিরে শনিবার দুপুরে উত্তেজনা ছড়ায়। রাস্তার ধারে ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না—এই অভিযোগ তুলে কর্মরত শ্রমিকদের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীর একাংশ। এর জেরে কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। সম্প্রতি পেভার ব্লক ইট দিয়ে পুরো রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কিন্তু রং পাড়া পূর্ব এলাকায় ঢালাইয়ের সময় রড ব্যবহার করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। বাসিন্দাদের বক্তব্য, “অন্যদিকে রড দিয়ে ঢালাই হয়েছে, এখানে কেন হবে না? তাই কাজ বন্ধ রাখতে বলেছি। কী সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, সেটিও দেখাতে বলা হয়েছে"।0
0
Report
১০টি শ্রমিক সংগঠনের ডাকা শিল্প ধর্মঘটে কোন প্রভাব পড়লো না শিল্প শহর দুর্গাপুরে
Durgapur, West Bengal:বৃহস্পতিবার ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল না দুর্গাপুর শিল্পাঞ্চলে। DSP ASP সহ বিভিন্ন কলকারখানার সামনে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকের বৃহস্পতিবার সকাল থেকে জমায়েত হন। কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধীশিল্পনীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা করেন।কতটা ভয়াবহ কেন্দ্রীয় শ্রমিক স্বার্থ বিরোধী শিল্প নীতি, দুর্গাপুরের সিটু নেতা স্বপন মজুমদার বিক্ষোভে সামিল হয়ে শিল্প ধর্মঘট কেন ডাকা হয়েছে তার কারন ব্যাখা করেন এদিন।0
0
Report
বৃহস্পতিবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো,দুর্গাপুরে পুলিশের সহায়তা চোখে পড়ার মতো
Durgapur, West Bengal:২০২৬এর উচ্চমাধ্যমিক পরীক্ষ শুরু হলো বৃহস্পতিবার।দুর্গাপুরের সমস্ত পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়।পুলিশ রাস্তায় নেমে সব রকম সহযোগিতা করছে পরিক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের সঠিক সময়ে পৌঁছাতে। পরিক্ষার্থীদের উৎসাহিত করতে বিধান নগর হাই স্কুলে দেখাগেল পুলিশ পরীক্ষার্থীদের পেন ও ফুল তুলে দিচ্ছে। বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে পুলিশ এদিন পরিক্ষার্থীদের উৎসাহিত করে কোথাও পেন কোথাও ফুল এবং কোথাও জলের বোতল দিয়ে। প্রথম দিন দুর্গাপুরে সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা সম্পন্ন হয়।0
0
Report
Advertisement
দুর্গাপুরের কাঁকসার গোপাল পুরে নার্সের রহস্যমৃত্যু
Durgapur, West Bengal:কাঁকসার গোপালপুরে এক নার্সের রহস্যজনক ভাবে মৃত্যু হলো।জানা গেছে যে বহুতলে নার্স থাকতেন সেই বহুতল আবাসনের নিচে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।মৃতা নার্সের নাম মন্দিরা পাল (২৪)। মলানদিঘীর এক বেসরকারি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নার্স কাজ করতেন।বাঁকুড়ার বিষ্ণুপুরের বাড়ি। আবাসিকরা জানান বুধবার রাতে বহুতল আবাসনের নিচ থেকে মৃত দেহ উদ্ধার হয়। নার্সের বহুতল থেকে পড়ে মৃত্যু না এর পিছনে অন্যরহস্য রয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে0
0
Report
ডাঃ বিসি রায় ইন্জিনিয়ারিং কলেজে দুলাল মিত্রের স্মরন সভায় শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গান
Durgapur, West Bengal:দুর্গাপুরের ডাঃবিসি রায় ইন্জিনিয়ারিং কলেজের প্রথম সভাপতি দুলাল মিত্রের অষ্টমতম স্মরন সভা অনুষ্ঠিত হয় কলেজের দুলাল মিত্র অডিটোরিয়ামে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।দুলাল মিত্রকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এদিন টপ্পা গান শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় পুরাতনী,টপ্পা ও বৈঠকী গান।শ্রীকুমার চট্টোপাধ্যায় এদিন একের পর এক পুরাতনী টপ্পা ও বৈঠকী গানে আসর মাতিয়ে রাখেন।সেই সঙ্গে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের পুত্র ঋষিকুমার চট্টোপাধ্যায়ের তবলার বোল অন্যমাত্রা যোগ করে।0
0
Report
শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের জন্মতিথি উপলক্ষে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে রক্তদান শিবির
Durgapur, West Bengal:প্রতি বছরের মতো এবারও দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৬ই ফেব্রুয়ারি শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ সুশীল ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি ,রাখি তেওয়ারি আন্তর্জাতিক পদক প্রাপ্ত পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক সহযোগিতায় এই সুন্দর অনুষ্ঠান টি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।0
0
Report
Advertisement
দুর্গাপুরে জাতীয় সড়কে ডাম্পারের চালকের উপস্থিত বুদ্ধিতে বাঁচলো একটি পরিবার
Durgapur, West Bengal:বৃহস্পতিবার দুর্গাপুরে ডাম্পার চালকের উপস্থিত বুদ্ধিতে বাঁচলো একটি পরিবার। ১৯ নম্বর জাতীয় সড়কে পেয়ালা আশ্রমের কাছে ঘটনা টি ঘটে। জানা গেছে বাঁকুড়ার মালিয়ারা থেকে ছাই বোঝাই একটি ডাম্পারের সামনে আচমকাই আসানসোলগামী একটি স্কুটির টায়ার পাংচার হয়ে যায়। স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডাম্পারের সামনে পড়ে যায় । অবস্থা বেগতিক বুঝে ডাম্পারের চালক ডিভাইডারে উঠে পড়ে। স্কুটির আরোহীরা অল্পবিস্তর লাগলে ও বড়সড় আঘাত থেকে বেঁচে যায়। আহতদের ট্রফিক পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।0
0
Report
পানীয় জলের তীব্র সংকট , টিউবওয়েল এর দাবিতে পথে নেমে দুর্গাপুরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Durgapur, West Bengal:এলাকায় পানীয় জলের তীব্র সংকট। টিউবওয়েল এর দাবিতে বিক্ষোভ দুর্গাপুরে। স্থানীয় বাসিন্দারা ভোট বয়কটের হুমকি দেন।দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার ঘটনা। অভিযোগ,জলের সংকট থাকলেও এলাকায় একটিও সরকারি টিউবওয়েল নেই বলে অভিযোগ। দুর্গাপুর নগর নিগম এবং স্থানীয় কাউন্সিলর কে বার বার বলেও স্থানীয় মানুষ কোন সুরাহা পাননি বলে অভিযোগ।বাধ্য হয়ে পথ অবরোধ করে স্থানীয় মানুষ বলে জানা গেছে।0
0
Report
দুর্গাপুরের বিধান নগরের জঙ্গলে দাউ দাউ করে হঠাৎ আগুন ধরে যায়, চাঞ্চল্য
Durgapur, West Bengal:দুর্গাপুরে আচমকায় জঙ্গলে দাউ দাউ করে আগুন। বিধান নগরের জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জঙ্গলের পাশেই একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনতে বেসরকারি হাসপাতালের কর্মীরা এবং স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে ।খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগকে। পরে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।0
0
Report
Advertisement
১২ঘন্টা ম্যারাথন তল্লাশির পর ED আধিকারিকরা পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়ি থেকে বের হলেন
Durgapur, West Bengal:১২ঘন্টা ম্যারাথন তল্লাশির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজার বাড়ি থেকে বের হলেন।মঙ্গলবার সকাল থেকে পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেন।টানা ১২ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে সন্ধ্যায় ইডি আধিকারিকরা বাড়ি থেকে বের হয়ে চলে যান।যদিও ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান নিয়ে কোন মন্তব্য করতে চাননি।সূত্রের খবর কয়লা পাচারের তদন্তের গতি আনতে ইডি পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলের বাড়িতে তল্লাশি চালায়।0
0
Report
দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়ি সহ বিভিন্ন এলাকায় ED র তল্লাশি অভিযান
Durgapur, West Bengal:বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ED আধিকারিকরা মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালায়। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডলের সিটি সেন্টারের অম্বুজার বাড়িতে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান শুরু হয়।এক ই সঙ্গে সেপকো টাউন শিপে র বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ও ED তল্লাশি চালায়। এক ই সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বর জামুড়িয়াতেও ED র অভিযান শুরু হয়। আর্থিক অনিয়মের অভিযোগে এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ED র অভিযান কে ঘিরে মঙ্গলবার ব্যপাক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।0
0
Report
বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডলের দুর্গাপুরের অম্বুজার বাড়িতে ED হানা
Durgapur, West Bengal:ED র অভিযানে ফের চাঞ্চল্য ছড়ালো পুলিশ মহলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সাত সকালে বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের অম্বুজার বাড়িতে EDআধিকারিকরা টানা তল্লাশি অভিযান শুরু করে।জানা গেছে বুদবুদ থানার ওসি র দায়িত্ব এখনো নেননি মনোরঞ্জন মন্ডল।তার আগেই তার সিটি সেন্টারের অম্বুজার বাড়িতে EDআধিকারিকরা তল্লাশি অভিযান করায় পশ্চিম বর্ধমান জেলার পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ED আধিকারিকরা কি কারনে এই তল্লাশি অভিযান সেই বিষয়ে কিছু বলতে চাননি।0
0
Report
Advertisement
সিটি সেন্টার জুড়ে বেআইনি পার্কিং বিরুদ্ধে ট্রাফিক গার্ডের বিশেষ অভিযান অব্যাহত
Durgapur, West Bengal:দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে ট্রাফিক পুলিশ বে-আইনী পার্কিং বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। বিশেষ করে সিটি সেন্টারের বিগবাজার ও ডক্টরস কলোনীতে অভিযান অব্যাহত ।ট্রাফিক এসিপি রাজকুমার মালাকারের নেতৃত্বে রাস্তার দু ধারে যে সব চারচাকা অবৈধ পার্কিং করছে সেইসব গাড়িকে সরাসরি জরিমানা করা হচ্ছে।গত ২৯ তারিখ সাংবাদিক বৈঠক করে ডিসি ট্রাফিক জানিয়েছিলেন অবৈধ পার্কিং বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। ইতিমধ্যে ১৩ টি জায়গায় এডিডিএর পক্ষ থেকে স্বনির্ভর গোষ্টীর মহিলাদের পার্কিং জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।0
0
Report
ভকৎ সিং স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের সমস্ত দায়িত্ব নেবে CAB ঘোষণা করলেন সৌরভ গাঙ্গুলি
Durgapur, West Bengal:দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের সমস্ত দায়িত্ব নেবে সিএবি। দুর্গাপুরে এসে স্টেডিয়ামের পরিকাঠামো দেখে খুশি সৌরভ গাঙ্গুলি। তিনি ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা সিএবির বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।সৌরভ বলেন এই স্টেডিয়ামে সিএবির পুরুষ মহিলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে আগামী দিনে। দুর্গাপুরের স্পোর্টস কার্নিভালের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের দুর্গাপুরের ক্রীড়া মহল ও প্রশাসন খুশি র হাওয়া।0
0
Report
ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে ভক্তদের ঢল
Durgapur, West Bengal:১লা জানুয়ারি ইংরেজি নববর্ষ এবং কল্পতরু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভোর রাত থেকে পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে ভক্তদের ঢল নামে। জাগ্রত ভিড়িঙ্গী মাকে দর্শন করতে এবং মায়ের পূজো দিতে রাত তিনটে থেকে লম্বা লাইন শুরু হয়। মন্দির প্রাঙ্গন ছাড়িয়ে ভক্তদের লম্বা লাইন একদিকে নাচন রোড অপরদিকে আমবাগান হেল্থ সেন্টার পর্যন্ত চলে যায়। কল্পতরু দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার মায়ের বিশেষ পূজো পাঠ মায়ের ভোগ নিবেদন হয় এবং ভক্তদের খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ করা হয় এদিন।0
0
Report
Advertisement