Back
ED छापे के विरोध में नारायणगढ़ ब्लॉक टीएमसी का बड़ा प्रदर्शन
EGE GOPI
Jan 09, 2026 11:30:33
Kharagpur, West Bengal
I-PAC–এ ED হানার প্রতিবাদে নারায়ণগড় ব্লক তৃণমূলের
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগড়:
I-PAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়。
এদিন বেলদা, নারায়ণগড়-সহ ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই মিছিল সংঘটিত হয়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে কেন্দ্রীয় সংস্থার ভূমিকার বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের অভিযোগ তোলা হয়。
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, তৃণমূল নেতা মিহির চন্দ সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ববৃন্দ। বক্তৃতায় নেতৃবৃন্দরা বলেন, বিরোধী কণ্ঠস্বরকে দমন করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে বলেও জানান তাঁরা।
মিছিল ঘিরে এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি। যদিও প্রতিবাদ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
0
Report
1
Report
36
Report
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report
93
Report
91
Report
0
Report
0
Report