Back
कोयला माफिया जयदेव खान को बीजेपी ने स्थाई आमंत्रित सदस्य बना दिया
CDChittaranjan Das
Mar 11, 2026 12:33:48
Durgapur, West Bengal
সরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়েছিল যে কয়লা মাফিয়া, সেই জয়দেব খাঁকে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ-কে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের প্যাডে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কয়লা মাফিয়াদের নিয়েই দল চালাতে চাইছে বিজেপি কটাক্ষে তৃণমূল। সেই নিয়ে দুর্গাপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক। সাংবাদিক বৈঠক করলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, চেয়ারম্যান ভি শিবদাসন দাশু, মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক প্রমূখ। সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, "জয়দেব খাঁ দীর্ঘদিন ধরেই কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত এবং এলাকায় তাকে ঘিরে নানা বিতর্ক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মথুরাপুরে প্রকাশ্যে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে মাফিয়াদের দলে জায়গা দিচ্ছে। বছরেরএক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুল দিয়ে সংবর্ধনা করেছিল এই কয়লা মাফিয়া জয়দেব খাঁ। কয়লা মাফিয়া রাজু ঝা এর হোটেলেও কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশীর সাথেও দেখা গিয়েছিল কয়লা মাফিয়া জয়দেব খাঁ কে। এখন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে বিজেপি।" এছাড়াও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফেসবুক পোস্ট করে প্রশ্ন তুলেছে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, প্রাক্তন কেন্দ্রীয় কয়লারমন্ত্রী প্রহ্লাদ যোশী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও জয়দেব খাঁ-র ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা রয়েছে। অতীতে অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানাতেও তাকে দেখা গিয়েছিল। বিজেপির ‘স্বচ্ছ রাজনীতি’-এর দাবিকেও প্রশ্নের মুখে তুলেছে বিরোধী Shিবির। তাদের অভিযোগ, অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার বদলে বিজেপি নাকি সমাজবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের দলে টেনে এনে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। জয়দেব খানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ২০২০ সালের পর থেকে বিজেপিতে আছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, এই অঞ্চলে সবচেয়ে বড় কয়লা মाफিয়া, সবচেয়ে বালি মাফিয়া নরেন্দ্রনাথ চক্রবর্তী।
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
SASHAKIL AHMAD
FollowMar 11, 2026 15:18:500
Report
DIDamodar Inaniya
FollowMar 11, 2026 15:18:370
Report
ACAshish Chaturvedi
FollowMar 11, 2026 15:18:160
Report
RRRakesh Ranjan
FollowMar 11, 2026 15:17:580
Report
ASAshutosh Sharma1
FollowMar 11, 2026 15:17:370
Report
DIDamodar Inaniya
FollowMar 11, 2026 15:16:350
Report
ACAshish Chaturvedi
FollowMar 11, 2026 15:16:070
Report
ANAJAY NATH
FollowMar 11, 2026 15:15:460
Report
RRRakesh Ranjan
FollowMar 11, 2026 15:04:340
Report
NJNaynee Jain
FollowMar 11, 2026 15:04:180
Report
RRRakesh Ranjan
FollowMar 11, 2026 15:04:020
Report
RVRaunak Vyas
FollowMar 11, 2026 15:03:440
Report
RRRakesh Ranjan
FollowMar 11, 2026 15:03:150
Report
RVRaunak Vyas
FollowMar 11, 2026 15:02:580
Report