Back
तेसिमला ग्राम पंचायत में मोबाइल टॉवर 설치 को लेकर ग्रामीणों का विरोध, विरोध प्रदर्शन जारी
ABArup Basak
Jan 08, 2026 04:34:59
Mal Bazar, West Bengal
বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর বাঁধা গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য ওই এলাকায় বেসরকারি সংস্থার দুটি মোবাইল টাওয়ার স্বয়ংক্রিয় রয়েছে। তৃতীয় টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। টাওয়ার বসানোর কাজ শুরু হতেই স্থানীয় গ্রামবাসীদের একাংশ বাধা প্রদান করেন। গ্রামবাসীদের একাংশের মধ্যে রবিউল আলম, মহঃ আলেফ, বাবরউদ্দিন, ফজলের রহমান, আলিয়ার রহমান, মহঃ বাপ্পা প্রমুখর দাবি, 'মোবাইল টাওয়ারের তেজস্ক্রিয়তা থেকে নানা রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি গাছের ফল সহ পাখি, গবাদী পশুদের বিভিন্ন সমস্যা হতে শুরু করেছে। পুনরায় নতুন করে আরও একটি মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে।
ইতিমধ্য়েই গ্রামবাসীদের একাংশ বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মোবাইল টাওয়ার না বসানোর দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। কিন্তু গ্রামবাসী ও স্থানীয় তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধী পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফে ওই এলাকায় নতুন মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেওয়া হয়েছে।
আর এতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তেসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কার্যালয়ে এদিন স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ পঞ্চায়েতের বিরোধী সদস্য এবং গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তেসিমলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মহঃ মোস্তফা বলেন, 'স্থানীয় গ্রামবাসীরা মোবাইল টাওয়ার বসানোর বিরুদ্ধে রয়েছেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সহ প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত স্মারকলিপি প্রদান করে জানানো হয় গ্রামবাসীদের তরফে। তারপরেও গ্রামবাসীদের দাবি উপেক্ষা করে পঞ্চায়েত প্রধান কিভাবে অনুমতি দিলেন নতুন মোবাইল টাওয়ার বসানোর? '। এদিকে এই বিষয়ে তেসিমলা গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্তী বর্মন জানিয়েছেন, 'এলাকার বাসিন্দাদের একাংশ টাওয়ার বসানোর পক্ষে রয়েছেন। অপর অংশ টাওয়ার বসানোর বিপক্ষে কথা বলছেন। আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনা করা হবে।
জমির মালিক মানোয়ারা বেগম জানিয়েছেন, 'স্বামী প্রয়াত হয়েছেন। বেসরকারি মোবাইল সংস্থার তরফে টাওয়ার বসানোর পরিপ্রেক্ষিতে প্রাপ্ত ভাড়া দিয়েই সাংসার চলে। সংস্থার তরফে নতুন টাওয়ার প্রতিস্থাপন করে পুরনো টাওয়ারের সরঞ্জাম সেখানে সরিয়ে নেওয়া হবে।
তবে স্থানীয় গ্রামবাসীদের একাংশ সহ বিরোধী দলের সদস্যরা প্রশ্ন তুলেছেন, টাওয়ার বসানোর ক্ষেত্রে যেখানে স্থানীয়দের তরফে বাধা প্রদান করা হয়েছে সেই বিষয়ে পদক্ষেপ না করেই কিভাবে তিনি অনুমতি প্রদান করলেন। বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে প্রধানকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছেন উপ-প্রধান তথা তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়ারেশুল আম্বিয়া। আর এই বিষয়ে প্রশ্ন করতেই প্রধান জয়ন্তী বর্মন কোন মন্তব্য করতে চাননি। মাল পঞ্চায়েত সমিতির বিরোধী দলের সদস্য সুশীল রায় জানিয়েছেন, 'গ্রামবাসী সহlocals নির্বাচিত জনপ্রতিনিধির স্বাক্ষর ছাড়া কিভাবে বেসরকারি মোবাইল টাওয়ার সংস্থাকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা হলো পঞ্চায়েতের তরফে?'
0
Report
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
Advertisement
0
Report
0
Report
1
Report
0
Report
0
Report
0
Report
0
Report
नगर विधायक रत्नाकर मिश्रा ने कोल्हुआ कम्पनी गंगा घाट पर निर्मित पीपा पुल का आवागमन हेतु किया उद्घाटन
1
Report
0
Report
65
Report
Gola Gokaran Nath, Uttar Pradesh:लखीमपुर खीरी के पलिया विधायक हिंदू सम्मेलन के मंच पर जगह न मिलने के चलते नाराज हो गए। मामले का वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है जिसमें विधायक समर्थक या कहता नजर आ रहा है कि अगर मंच पर जगह नहीं थी तो विधायक जी वहां नहीं बुलाना चाहिए था।
0
Report
0
Report
0
Report
0
Report
0
Report