Back
कन्निंग घुटियारी शरीफ क्षेत्र के तालाब से युवक का शव बरामद; पुलिस जांच शुरू
PSPrasenjit Sardar
Mar 10, 2026 03:17:40
Baruipur, West Bengal
পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার। তদন্তে পুলিশ
জীবনতলা: পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ক্যানিং ঘুটিয়ারি শরিফের হালদারপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মিঠুন কুড়ালি (৩৬)। তাঁর বাড়ি বারুইপুর থানার হাড়দহ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার বাসিন্দা মিঠুন যাদবপুর থেকে কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু রাতে তিনি বাড়িতে ফেরেননি। তারপরই Morning সকালে বাড়ির অদূরে ঘুটিয়ারি শরিফের ওই এলাকায় একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঘুটিয়ারি শরিফ ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
এদিন মৃত ওই যুবকের পরিবারের পক্ষ থেকে ঘুটিয়ারি শরিফ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
কিভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তাঁর পরিবারের দাবি তাঁকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয়。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBarun Sengupta
FollowMar 10, 2026 05:00:350
Report
ABArup Basak
FollowMar 10, 2026 04:04:270
Report
PSPrasenjit Sardar
FollowMar 10, 2026 04:04:090
Report
CDChittaranjan Das
FollowMar 10, 2026 03:18:370
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 02:31:340
Report
CDChampak Dutta
FollowMar 09, 2026 19:00:280
Report
KMKIRAN MANNA
FollowMar 09, 2026 17:02:060
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 09, 2026 17:01:450
Report
PCPartha Chowdhury
FollowMar 09, 2026 17:01:170
Report
KAKAYESH ANSARI
FollowMar 09, 2026 15:19:120
Report
CDChampak Dutta
FollowMar 09, 2026 14:33:330
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 14:15:220
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 13:09:310
Report
SMSubhasis Mandal
FollowMar 09, 2026 13:09:060
Report