Back
उलुबेड़िया पूर्व सीट पर SIR कार्ड से वोटर लिस्ट हेरफेर का आरोप
SMSubhasis Mandal
Mar 09, 2026 13:09:06
Howrah, West Bengal
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র৷ SIR Card
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনোও ঘোষণা না হলেও নির্বাচনের আগে এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিশেষ করে ফাইনাল ভোটার তালিকায় যেভাবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিবেচনাধীন ভোটারের পাশাপাশি জীবিত ভোটারের নাম ডিলিট করে দেওয়া হয়েছে এই নিয়েই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ভক্স পপ৷ উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্র। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদেশ রঞ্জন বোস ১৭ হাজার ১২৬ ভোটে বিজেপি প্রার্থী প্রত্যূষ মন্ডলকে পরাজিত করেছিলেন। বিদেশ রঞ্জন বোস পেয়েছিলেন ৮৬ হাজার ৫২৬ ভোট এবং প্রত্যূষ মন্ডল পেয়েছিলেন ৬৯ হাজার ৪০০ ভোট। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা জোট প্রার্থী আইএসএফের আব্বাস উদ্দিন খান পেয়েছিলেন ৩০ হাজার ৪০৫৫ ভোট। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে মোট ভোটার 219470. কমিশনের তথ্য অনুযায়ী এই কেন্দ্রে খসড়া ভোটার তালিকায় ২ লক্ষ ১৯ হাজার ৪৭০ জনের নাম থাকলেও ফাইনাল ভোটার তালিকায় ১৮ হাজার ৬ জন ভোটারের নাম বিবেচনাধীন রাখা হয়েছে এবং ২০৩ জনের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। ভক্স পপে যেটা জানিয়েছেন উলুবেড়িয়া পূর্বকেন্দ্রের মানুষ কেউ জানিয়েছেন চক্রান্ত করে এই ধরনের এসআইআরের করা হয়েছে এবং তাতে আমার নাম বাদ দেয়া হয়েছে। কেউ জানিয়েছেন প্রভাব এতে অবশ্যই পড়বে৷ কেউ জানিয়েছেন প্রভাব সেরকম কিছু পড়বে না এই সরকারই থাকবে। কেউ আবার জানিয়েছেন সুষ্ঠু অবাধ নির্বাচন হলে কোন প্রভাব পড়বে না৷
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 09, 2026 14:33:330
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 14:15:220
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 13:09:310
Report
ANArnabangshu Neogi
FollowMar 09, 2026 13:01:170
Report
PCPrabir Chakraborty
FollowMar 09, 2026 12:48:350
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 09, 2026 12:48:260
Report
EGE GOPI
FollowMar 09, 2026 12:48:100
Report
BBBimal Basu
FollowMar 09, 2026 12:47:590
Report
NRNarayan Roy
FollowMar 09, 2026 12:47:290
Report
BSBidhan Sarkar
FollowMar 09, 2026 12:47:140
Report
CDChittaranjan Das
FollowMar 09, 2026 12:46:440
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 12:46:260
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 11:16:010
Report
MMManoj Mondal
FollowMar 09, 2026 11:07:270
Report