Back
आवास योजना पर कटमनी-भ्रष्टाचार के आरोप, गांव में विरोध प्रदर्शन
PCPartha Chowdhury
Mar 09, 2026 17:01:17
Bardhaman, West Bengal
মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি কাটমানি নিয়ে ঘর বিলি হয়েছে। যোগ্যরা টাকা পান নি।
আবাস যোজনায় দুর্নীতি ও স্বজনপোষণ করার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। একইসঙ্গে কাটমানি নেবার অভিযোগ। অবিলম্বে ঘর বিলিতে স্বচ্ছতার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
আবাস যোজনায় যোগ্য মানুষরা ঘর পায়নি। আবাস যোজনার নথিভুক্ত অনেকে এখনো তাদের কিস্তির টাকা পাননি। কারও কারো কাছে কাটমানি নেওয়া হয়েছে। দোতলা বাড়ির মালিকেরা টাকা পেয়েছেন। এইসব অভিযোগ নিয়ে পঞ্চায়েতে বিক্ষোভ গ্রামবাসীদের। তাদের অভিযোগ, তারা অভিযোগ জানাতে গেলে শাসকদল এবং পঞ্চায়েতের একে অপরকে দেখাচ্ছেন। তারা এর বিহিত চান।
একইসঙ্গে রবিবার রাতে ভাটাকুল গ্রামে পঞ্চায়েত সদস্য শেখ আলাউদ্দিনকে ঘিরে গ্রামবাসীদের হট্টগোলের ভিডিও ভাইরাল হয়েছে এলাকায়।
গ্রামবাসী সেখ রাজেশ অভিযোগ করেন,'প্রথম কিস্তির টাকা পাবার পর তৃণমূল কংগ্রেসের নেতা, পঞ্চায়েতের সদস্য শেখ ভোদাই তার মায়ের কাছ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে। আমরা ভয়ে বলিনি। রেশন কার্ডের সই, যুবসাথীর সুবিধা পাব না। '
মাজিদা শেখের অভিযোগ, এনকোয়ারি করেও টাকা দিচ্ছে না পঞ্চায়েত। দোতলা,তিনতলা বাড়ি পেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছের লোকেরা।
ক্ষুব্ধ গ্রামবাসী মনোয়ার শেখ বলেন, 'বিডিও বলছে,কিছু জানি না। পঞ্চায়েত বলছে জানি না। আমরা ওসব জানি না। কেন টাকা ঢুকল না, সেই কৈফিয়ত চাইতে এসেছি।'
শেখ জহিরুদ্দিন বলেন, যারা কুড়ি হাজার টাকা দিয়েছে, তারা ঘর পেয়েছে। অনেকের আধার কার্ড ব্লক করে দিয়েছে। এই এলাকায় একই ব্যক্তিরাই বারবার লোন পাচ্ছে.'/n
বিজেপি নেতা ডা: শান্তরূপ দে এই নিয়ে খড়্গহস্ত শাসকদলের উপর। তার কথায়,
' মানুষ জেগে উঠেছে।ভোটের পর কোথায় পালাবে তার প্রস্তুতি নিক তৃণমূল কংগ্রেসের নেতারা। দিকে দিকে মানুষ দুর্নীতি প্রতিবাদে সরব হচ্ছেন.
সেফ খেলেছেন শাসকদলের নেতা। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম এ নিয়ে বলেন, ভাটাকুল গ্রামের কিছু মানুষ অভিযোগ করেছেন। তার নায্যতা প্রশাসন খতিয়ে দেখবে। ব্লক প্রশাসন এগুলি দেখে। শাসকদলেরবা সদস্যদের ভূমিকা থাকে না। তা সত্বেও অভিযোগ থাকলে তারা যে কোনো স্তরে তা জানাতে পারেন।
বিজেপি এ নিয়ে কথা বলতে পারে না। আবাস খাতে টাকা কয়েক বছর ধরে কেন্দ্র দিচ্ছে না।রাজ্য নিজের তহবিল থেকে প্রকল্প চালাচ্ছে। পারলে তা নিয়ে বলুক。
বিভিন্ন প্রকল্পে কাটমানি নেবার অভিযোগ অনেক পুরনো।
কিন্তু এভাবে সরাসরি অভিযোগ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ?
বাইট : ১) মাজিদা বিবি ( গ্রামবাসী)
২)মানোয়ার শেখ ( গ্রামবাসী)
৩) শেখ জহিরুদ্দিন( গ্রামবাসী)
৪) শেখ রাজেশ ( গ্রামবাসী)
৫) ডা: শান্তরূপ দে ( বিজেপি নেতা)
৫) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক)
ভাইরাল ভিডিও, বিক্ষোভ ভিস্যুয়াল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 09, 2026 19:00:280
Report
KMKIRAN MANNA
FollowMar 09, 2026 17:02:060
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 09, 2026 17:01:450
Report
KAKAYESH ANSARI
FollowMar 09, 2026 15:19:120
Report
CDChampak Dutta
FollowMar 09, 2026 14:33:330
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 14:15:220
Report
BSBhabananda Singha
FollowMar 09, 2026 13:09:310
Report
SMSubhasis Mandal
FollowMar 09, 2026 13:09:060
Report
ANArnabangshu Neogi
FollowMar 09, 2026 13:01:170
Report
PCPrabir Chakraborty
FollowMar 09, 2026 12:48:350
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 09, 2026 12:48:260
Report
EGE GOPI
FollowMar 09, 2026 12:48:100
Report
BBBimal Basu
FollowMar 09, 2026 12:47:590
Report
NRNarayan Roy
FollowMar 09, 2026 12:47:290
Report