Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

दक्षिण 24 परगना में मतदाता नाम हटाने को लेकर आयोग पर साओकत मोल्ला का आरोप

PSPrasenjit Sardar
Feb 28, 2026 08:47:15
Baruipur, West Bengal
খসড়া তালিকায় দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ভোটার বাদ গিয়েছে। তা নিয়েই ইতিমধ্যে প্রতিক্রিয়া দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। ইলেকশন কমিশন পরিকল্পিত ভাবে নাম বাদ দিয়েছে বলে জানান সওকাত মোল্লা। পরিকল্পনা করে ভোটারের নাম বাদ দিলেও দক্ষিণ ২৪ পরগণায় ৩১টি আসনে ৩১টি তৃণমূল কংগ্রেস জিতবে বলে দাবি সওকাত মোল্লার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SPSANDIP PRAMANIK
Feb 28, 2026 10:06:45
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Feb 28, 2026 09:34:11
Kolkata, West Bengal:পুজোয় ব্যবহৃত ফুল দিয়ে তৈরি ভেষজ আবির। দোল মানেই রঙের উৎসব। আর এই রঙ নিয়ে নানান এলার্জি। তাই রঙের উৎসবকে বিপদ মুক্ত রাখতে আগেই ভেষজ রঙ অর্থাৎ আবিরের প্রচলন হয়েছিল। বিভিন্ন দোকানে সেই ভেষজ আবির কতটা নিরাপদ তা নিয়ে মানুষের মনে সংশয় ছিল। এবার সেই সংশয়ই দূর করতে খুশির খবর দিল উত্তর দমদম পুরসভা। অঞ্চলের মানুষের জন্য ফুল দিয়ে তৈরি একবারে ভেষজ আবির নিয়ে এলো তারা দোলের ঠিক মুখে। অপরাজিতা গুলাল নামে সেই ভেষজ আবির পুর এলাকার ৪টি বিপনন কেন্দ্র থেকে কিনতে পারবে এলাকাবাসি। উত্তর দমদম পুর এলাকার বাড়ি বাড়ি থেকে নির্দিষ্ট দিনে পুজোর ফুল সংগ্রহ করা হয়। কিন্তু সেই ফুল কি করবে এ নিয়ে আলাপ আলোচনার মধ্যে পুরসভা ঠিক করে তারা আবির তৈরি করবে। একেবারে ভেষজ আবির। যেমন ভাবনা তেমন কাজ। পুরসভার জনস্বাস্থ্য দফতরের তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এরপর একত্রিত করে তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় ভেষজ আবির। দোলের আগে সেই আবিরই এবার পুর এলাকার মানুষেরা যাতে ব্যবহার করতে পারে তার জন্য ৪টি বিপনন কেন্দ্র উদ্বোধন করা হলো। যার মূল্য কেজি প্রতি ৩৫০টাকা, ২৫০গ্রাম ১০০টাকা, ১০০গ্রাম ৪০টাকা। এই আবির পুরসভা, পুরসভার বাইরে, পাঠানপুর মোড় ও ২৩৭বাস স্ট্যান্ড সংলগ্ন বিপনন কেন্দ্র থেকে পাওয়া যাবে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 28, 2026 09:04:29
Katwa, West Bengal:कटোয়া মহকুমার পাঁচ ব্লক সহ দুই পুরসভা এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হল।চুড়ান্ত ভোটার তালিকায় কাটোয়া বিধানসভার দুজন বি এল ও-র নামের অ্যাডজুডিকেশন স্ট্যাম্প পড়েছে। যদিও বি এল ও -দের দাবি আমদের নাম বাদ যায়নি। তথ্যগত অসঙ্গতি দেখিতে নোটিশ পেয়েছিলাম। এখন বিচারাধীন হয়ে আছে, বিচারপর্বে সিদ্ধান্ত হলে আবার আমাদের নাম ভোটার তালিকায় উঠবে।কাটোয়া মহকুমার তিন বিধানসভার পাঁচ ব্লক সহ দুই পুরসভায় খসড়া তালিকা অনুসারে মোটা ভোটার ৭ লাখ ৭৯ হাজার ১২ জন। খসড়া ভোটার তালিকার মধ্যে ৯৪ হাজার ৫০০ জনের তথ্যগত অসঙ্গতি দেখা দিয়েছে। যাদের তথ্যগত অসঙ্গতি পাওয়া গিয়েছে সেগুলি নিষ্পত্তি বিচারবিভাগ পরীক্ষা করছেন। প্রশাসনের নির্দেশে বি এল ও রা তাদের নিজেদের বুথের চুড়ান্ত ভোটার তালিকা নিয়ে বসেছেন। চুড়ান্ত ভোটার তালিকায় নাম উঠেছে কিনা তা পরখ কর‍তে বুথে আসছে।কাটোয়া ১ নম্বর ব্লক অফিস চত্বরে ভিড় করতে থাকেন সাধারণ ভোটাররা। বহু মানুষের দাবি, তাঁদের নাম তালিকায় অনুপস্থিত বা তথ্য ভুল দেখানো হয়েছে। বিএলও-দের একাংশের অভিযোগ, একাধিক ভোটারের নামের ক্ষেত্রে ‘লজিকাল ডিসক্রেপেন্সি’ উল্লেখ করে তা প্রশ্ন তোলা হয়েছে। যদিও প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতেই এই চিহ্নিত করা হলেও এটি সংশোধনযোগ্য। বাইট:১)আয়ेशा খাতুন,বি এল ও ১২ নম্বর,২) আতিয়ার রহমান,বি এল ও ১০ নম্বর ৩)) অভিজিৎ সাহা, বিএলও,৯৫ বুথ
0
comment0
Report
ABArup Basak
Feb 28, 2026 09:04:05
Mal Bazar, West Bengal:ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর দখলে স্কুল, পাঠে বিরাট ক্ষতির আশঙ্কা... মালবাজার মহকুমার ওদলাবাড়িতে ভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ মার্চ, রবিবার থেকে প্রায় ৮০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অবস্থান নেবেন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়-এ। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাহিনী সেখানেই থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মুখে পড়েছেন বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য ইতিমধ্যেই একাধিক ক্লাসরুম খালি করে দেওয়া হয়েছে। শিক্ষকদের ওয়েটিং রুম, রান্নাঘর-সহ বিভিন্ন পরিকাঠামো বাহিনীর ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অস্থায়ীভাবে বাথরুম-পায়খানা ও পানীয় জলের বিশেষ ব্যবস্থা তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ নিরুমোহন রায় জানিয়েছেন, গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের আধিকারিকেরা এসে তাঁকে জানান যে ১ মার্চ থেকে স্কুল প্রাঙ্গণে বাহিনী অবস্থান করবে। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন কার্যত বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এখন আবার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে। এতে ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হয়ে গেলো।” সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ঠিক কবে পর্যন্ত বাহিনী বিদ্যালয়ে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এই অনিশ্চয়তার মধ্যেই আগামী ৫ মার্চ থেকে একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা। ফলে পরীক্ষার আয়োজন ও প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এখন দেখার, ভোটের পর কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঠনপাঠন। বাইট ১) নিরুমোহন রায় ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 28, 2026 08:46:41
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 28, 2026 07:32:16
Purulia, West Bengal:পুরুলিয়া : পুকুর পাড়ে গাছে কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ । শনিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানার বাকুডি গ্রামের অদূরে। মৃত ব্যক্তির নাম সুভাষ হাঁসদা (৫২)। জানা যায়, আজ সকালে স্নান করার কথা বলে বাড়ি থেকে বেরোন তিনি । পরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি পুকুর پাড়े কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় 그의 দেহ উদ্ধার হয় । পুলিশ দেহ উদ্ধার করে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top