Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

केंद्रीय बलों की रूट मार्च इस्लामपुर, गोलपोखर और चोपड़ा थाना क्षेत्रों में शुरू

BSBhabananda Singha
Feb 28, 2026 09:48:07
Dinajpur, Rangpur Division
কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হলো ইসলামপুর পুলিয়া জেলায়। গোয়ালপোখর থানা, ইসলামপুর থানা, এবং চোপড়া থানা এলাকায় এই রুট মার্চের কাজ শুরু হয়।গোৱালপোখরের লোধন এলাকায়, ইসলামপুরের শিবডাঙ্গী পাড়া এলাকায় এবং চোপড়া থানার চোপড়ায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর রুট march। জেলার অন্যান্য থানা গুলোতেও এই রুট march এদিনই শুরু হওয়ার কথা আছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Feb 28, 2026 10:50:37
0
comment0
Report
CDChampak Dutta
Feb 28, 2026 10:50:27
Kaji Chak, West Bengal:পশ্চিম মেদিনীপুরে এস আই আর এর যে ফাইনাল লিস্ট দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে নাম বাদ পড়েছে ১৮ হাজার ৮৬ জনের। Adjudication এ নাম রয়েছে এক লক্ষ ৩ হাজার ৪৯৬ জনের। নতুন ভোটার হয়েছে ১২হাজার ৫৪১ জন। আজ দুপুর দুটোর পরে থেকে বিভিন্ন বিডিও অফিস থেকে বিএলওরা লিস্ট নিয়ে গিয়ে টাঙিয়ে দেয় বিভিন্ন বুথে। নিজেদের নাম আছে কিনা তা দেখার জন্য ভিড় জমান সাধারণ ভোটাররা। নিজেদের নাম দেখতে পেয়ে যেমন অনেকে খুশি আবার অনেকেই জানাচ্ছেন এই লিস্ট ভুলভাল হয়েছে কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা তো সরাসরি দায়ী করেছে নির্বাচন কমিশন ও বিজেপিকে。
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Feb 28, 2026 10:50:13
Kolkata, West Bengal:উত্তর দমদমে চালু হল আই টি আই কলেজ। শনিবার দুপুরে উত্তর দমদমের ফিঙ্গায় চালু হলো রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত আই টি আই কলেজ। জানুয়ারি মাসের শেষেই মুখ্যমন্ত্রীর হাত ধরে কলেজের উদ্বোধন হয়েছিল। শনিবার कॉलेजটি একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হল। এই সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের আই টি আই প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের শেষে তারা কর্মসংস্থানেরও ব্যবস্থা করবে। এদিন সেই চুক্তিপত্রই স্থানীয় বিধায়ক রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত দিয়ে তুলে দেওয়া হলো ওই সংস্থাকে। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমে সাংসদ সৌগত রায় উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস সহ সংস্থার আধিকারিক ও কাউন্সিলাররা। এই কলেজে দুই থেকে তিন বছরের কোর্স থাকবে। এছাড়াও স্বল্প সময়ের কোর্স থাকবে বলে এদিক জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য。
0
comment0
Report
NHNantu Hazra
Feb 28, 2026 10:48:00
Salt Lake City, Utah:Sir তালিকা প্রকাশ হওয়ার আগে ইকোপার্ক ৬ নাম্বার গেটের কাছে বস্তি বাসিন্দাদের প্রতিক্রিয়া। Sir ঘোষণা হওয়ার পরে শিরোনামে উঠে এসেছিলো ইকোপার্ক ৬ নাম্বার গেট সংলগ্ন বস্তি। অভিযোগ উঠেছিল এই এলাকায় অনেক বাংলাদেশিরা বসবাস করছিলো। Sir ঘোষণা হতেই দেখা যায় বিভিন্ন ঘরে তালা মারা। যারা বাংলাদেশী ছিল তারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যায়। এর পর কয়েকমাস কেটে গেছে আজ sir এর নামের তালিকা প্রকাশ হতে চলেছে।সেখানে দাঁড়িয়ে এই ইকোপার্ক ৬ নাম্বার গেট সংলগ্ন বস্তি বাসি কিছুটা উৎকণ্ঠয় থাকলেও কনফিডেন্ট যে এই তালিকায় তাদের নাম থাকবে। কারণ তারা বাংলাদেশী নয়। বছর বছর ধরে বসবাস করছে। সব কাগজ রয়েছে তাদের কাছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 28, 2026 10:47:37
Howrah, West Bengal:পিলখানা শ্যুট আউট ঘটনার তিন দিন কেটে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত।এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সি আই ডি নিয়েছে।আজ ডি আই জি সি আই ডি ইন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।পরিবারের লোকজন ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন।নিহতের দাদা জাহির খান বলেন সি আই ডি তদন্ত তারা দাবী করেছিলেন।সেই তদন্ত শুরু হওয়ার কথা তারা খুশী।মূল অভিযুক্তরা ধরা পড়বে বলে আশাবাদী।ডি আই জি সিআইডি বলেন তদন্ত শুরু হয়েছে।সবদিকে খতিয়ে দেখা হচ্ছে।হাওড়া সিটি পুলিশ সূত্রে জানানো হয়েছে খুনের ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।এখনো পর্যন্ত গ্রেফতার চারজন।অন্যদিকে এই ঘটনায় আগেই রাজনীতির রঙ জড়িয়েছে।বিজেপির অভিযোগ খুনিরা বিধায়ক গৌতম চৌধুরী ঘনিষ্ঠ।আজ উত্তর হাওড়ার তৃণমূল ব্লক সভাপতি অরিজিৎ বটব্যাল বলেন বিজেপি ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিধায়ককে।কিন্তু লাভ হবে না।উত্তর হাওড়ার মানুষের বিধায়ক গৌতম চৌধুরীর প্রতি আস্থা আছে।বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে বুঝে নেবে।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Feb 28, 2026 10:06:45
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Feb 28, 2026 09:34:11
Kolkata, West Bengal:পুজোয় ব্যবহৃত ফুল দিয়ে তৈরি ভেষজ আবির। দোল মানেই রঙের উৎসব। আর এই রঙ নিয়ে নানান এলার্জি। তাই রঙের উৎসবকে বিপদ মুক্ত রাখতে আগেই ভেষজ রঙ অর্থাৎ আবিরের প্রচলন হয়েছিল। বিভিন্ন দোকানে সেই ভেষজ আবির কতটা নিরাপদ তা নিয়ে মানুষের মনে সংশয় ছিল। এবার সেই সংশয়ই দূর করতে খুশির খবর দিল উত্তর দমদম পুরসভা। অঞ্চলের মানুষের জন্য ফুল দিয়ে তৈরি একবারে ভেষজ আবির নিয়ে এলো তারা দোলের ঠিক মুখে। অপরাজিতা গুলাল নামে সেই ভেষজ আবির পুর এলাকার ৪টি বিপনন কেন্দ্র থেকে কিনতে পারবে এলাকাবাসি। উত্তর দমদম পুর এলাকার বাড়ি বাড়ি থেকে নির্দিষ্ট দিনে পুজোর ফুল সংগ্রহ করা হয়। কিন্তু সেই ফুল কি করবে এ নিয়ে আলাপ আলোচনার মধ্যে পুরসভা ঠিক করে তারা আবির তৈরি করবে। একেবারে ভেষজ আবির। যেমন ভাবনা তেমন কাজ। পুরসভার জনস্বাস্থ্য দফতরের তরফে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এরপর একত্রিত করে তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয় ভেষজ আবির। দোলের আগে সেই আবিরই এবার পুর এলাকার মানুষেরা যাতে ব্যবহার করতে পারে তার জন্য ৪টি বিপনন কেন্দ্র উদ্বোধন করা হলো। যার মূল্য কেজি প্রতি ৩৫০টাকা, ২৫০গ্রাম ১০০টাকা, ১০০গ্রাম ৪০টাকা। এই আবির পুরসভা, পুরসভার বাইরে, পাঠানপুর মোড় ও ২৩৭বাস স্ট্যান্ড সংলগ্ন বিপনন কেন্দ্র থেকে পাওয়া যাবে।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top