Back
मतदान से पहले स्कूल में केंद्रीय बलों की तैनाती, छात्रों की पढ़ाई पर चिंता
ABArup Basak
Feb 28, 2026 09:04:05
Mal Bazar, West Bengal
ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর দখলে স্কুল, পাঠে বিরাট ক্ষতির আশঙ্কা... মালবাজার মহকুমার ওদলাবাড়িতে ভোটকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১ মার্চ, রবিবার থেকে প্রায় ৮০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অবস্থান নেবেন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়-এ। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বাহিনী সেখানেই থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের মুখে পড়েছেন বিদ্যালয় ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য ইতিমধ্যেই একাধিক ক্লাসরুম খালি করে দেওয়া হয়েছে। শিক্ষকদের ওয়েটিং রুম, রান্নাঘর-সহ বিভিন্ন পরিকাঠামো বাহিনীর ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অস্থায়ীভাবে বাথরুম-পায়খানা ও পানীয় জলের বিশেষ ব্যবস্থা তৈরির কাজও দ্রুত গতিতে চলছে। বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ নিরুমোহন রায় জানিয়েছেন, গত শুক্রবার কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের আধিকারিকেরা এসে তাঁকে জানান যে ১ মার্চ থেকে স্কুল প্রাঙ্গণে বাহিনী অবস্থান করবে। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন কার্যত বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, “ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতির কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এখন আবার ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে। এতে ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হয়ে গেলো।” সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ঠিক কবে পর্যন্ত বাহিনী বিদ্যালয়ে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। এই অনিশ্চয়তার মধ্যেই আগামী ৫ মার্চ থেকে একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা। ফলে পরীক্ষার আয়োজন ও প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এখন দেখার, ভোটের পর কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পঠনপাঠন। বাইট ১) নিরুমোহন রায় ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowFeb 28, 2026 10:06:450
Report
STSrikanta Thakur
FollowFeb 28, 2026 10:06:210
Report
PDPradyut Das
FollowFeb 28, 2026 10:05:520
Report
BSBhabananda Singha
FollowFeb 28, 2026 09:48:070
Report
SBSoumen Bhattachrya
FollowFeb 28, 2026 09:34:110
Report
SCSandip Chowdhury
FollowFeb 28, 2026 09:04:290
Report
PCPrabir Chakraborty
FollowFeb 28, 2026 09:03:540
Report
ABArup Basak
FollowFeb 28, 2026 08:48:130
Report
PSPrasenjit Sardar
FollowFeb 28, 2026 08:47:150
Report
CDChampak Dutta
FollowFeb 28, 2026 08:46:580
Report
MMManoranjan Mishra
FollowFeb 28, 2026 08:46:410
Report
KMKIRAN MANNA
FollowFeb 28, 2026 08:02:560
Report
BCBasudeb Chatterjee
FollowFeb 28, 2026 08:02:440
Report
MMManoranjan Mishra
FollowFeb 28, 2026 07:32:160
Report
