Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700137

रामनवमी जुलूस: विष्णुपुर से जयरामपुर विवेकानंद क्लब तक 8–80 आयु के लोग शामिल

AMAshok Manna
Mar 27, 2026 14:02:12
Kolkata, West Bengal
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত স্বামী নারায়ণ মন্দির কাছে থেকে জাতীয় সড়কের উপর দিয়ে জয়রামপুর বিবেকানন্দ ক্লাব পর্যন্ত রামনবমীর । এই শোভাযাত্রায় অংশপ্রাণ করে 8 থেকে 80 সহ মহিলা পুরুষ ও কচিকাঁচারা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Mar 27, 2026 15:03:54
Jhargram, West Bengal:তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহলের মাটিতে প্রচারে আসার কয়েক ঘণ্টা আগেই তৃণমূলে ভাঙ্গন, জঙ্গলমহলের বেলপাহাড়িতে ফের শক্তি বৃদ্ধি বিজেপির। উল্লেখ্য বিনপুর বিধানসভায় বিজেপির পাল্লা ভারী হতে যাচ্ছে। বিজেপির পার্থী প্রনথ টুডুর হাত ধরে বিজেপি তে যোগদান করে। তৃনমূলের যুব প্রক্তন ব্লক সভাপতি রাজীব মাহাত দল ছাড়ার পর থেকেই বিজেপির সংঘটন অনেকটাই মজবুত হয়েছে দাবি বেলপাহাড়ির বিজেপি কর্মীদের।। অপরদিকে একের পর এক গ্রাম বিজেপিতে যোগ দেওয়ার হাত শক্ত হচ্ছে বিজেপির。 অভিষেকের ঝাড়গ্রামে আসার কয়েক ঘন্টা আগে এই দলবদল যথেষ্ট তাৎপর্য পূর্ণ।
990
comment0
Report
ABArup Basak
Mar 27, 2026 15:03:31
Mal Bazar, West Bengal:*রামনবমীর শোভাযাত্রায় নামলো মানুষের ঢল।* সমগ্র রাজ্যের পাশাপাশি মালবাজার মহকুমায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হোলো রামনবমীর অনুষ্ঠান। উৎসবের আবহে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে রামনবমী অনুষ্ঠান পালিত হল মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। শুক্রবার বিকেলে মালবাজার শহরে বাসস্ট্যান্ড চত্বর থেকে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য সামাজিক ও ধর্মীয় উৎসব রামনবমী। এদিন রীতি আচার মেনে রামনবমীর বিশেষ পূজা সম্পন্ন হবার পর বহু মানুষের সমাগমে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশালকার শ্রীরাম, বজরংবলী, ভারতমাতা, স্বামী বিবেকানন্দ, এবং শিবের অবয়ব মূর্তি সহযোগে সুসজ্জিত ট্যাবলো অংশ নেয। একদিকে সাধারণ মানুষের ঢল অপরদিকে সুসজ্জিত ট্যাবলো দর্শনার্থীদের নজর কাড়ে। শোভাযাত্রা শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে ১৭ নাম্বার জাতীয় সড়ক ধরে সুভাষ মোড়, সত্যনারায়ন মোর, CalTex মোড়, বাজার রোড, ঘড়ি মোড়, স্টেশন রোড ঘুরে পুনরায় বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। রামনবমী উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রায় পা মেলালেন মালবাজার বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক, মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকরা মুন্ডা সহ অন্যান্যরা। আয়োজক কমিটির তরফে দীপ তিওয়ারি জানিয়েছেন, "সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। প্রদীপ প্রজ্জলন সহ সুসজ্জিত ট্যাবলো ও সাধারণ মানুষের সুশৃংখল ভিড় শোভাযাত্রাকে দর্শনীয় করে তুলেছে"। অন্যদিকে এদিনের এই শোভাযাত্রায় অংশ নিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বুলু চিক বড়াইক ও বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা রামনবমীর পূর্ণ তিথিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানান। শ্রী রাম মহোৎসব সমিতির উদ্যোগে রামনবমীর এই মহোৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য Shobhayatra-এ মানুষের ভিড় এক অনন্য নজির সৃষ্টি করেছে বলেই মত সকলের। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়। মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন থাকẹ। পাশাপাশি মালবাজার ট্রাফিক বিভাগের তরফেও নজরদারি চালানো হয়। মতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।
970
comment0
Report
PDPradyut Das
Mar 27, 2026 15:02:49
Jalpaiguri, West Bengal:পাম্পে ডিজেল নেই। ফলে গাড়িতে বাড়ি বাড়ি পৌঁছনো যাচ্ছে না রান্নার গ্যাস। জলপাইগুড়িতে বন্ধ হয়ে গেল রান্নার গ্যাসের হোম ডেলিভারি। জলপাইগুড়িতে বন্ধ পেট্রোল পাম্প। তেল না জলপাইগুড়ির পাহাড়পুর মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হল। পেট্রোল ও ডিজেল না পেয়ে ফিরে যাচ্ছেন বহু বাইক ও গাড়ি চালক। নো পেট্রোল বোর্ড লাগানো জলপাইগুড়ি শহরের থানা মোড়ের পেট্রোল পাম্পেও। এবার জলপাইগুড়ি শহরে বন্ধ হয়ে গেল পেট্রোল পাম্প। রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে বিপাকে বহু মানুষ। তেল ফুরিয়ে যাওয়ায় বাইক ঠেলে নিয়ে যেতে হচ্ছে। পেট্রোল নেই। পাম্প বন্ধ। বাইক ঠেলে নিয়ে যেতে হচ্ছে বাসিন্দাদের। চরম দুর্ভোগ সাধারণ মানুষজনেরা। শহরের ডিবিসি রোডে শুক্রবার দুপুর নাগাদ একটি মাত্র পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
872
comment0
Report
CDChampak Dutta
Mar 27, 2026 14:17:49
Kaji Chak, West Bengal:ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সরদার এর সমর্থনে মহামিছিলে অংশ নিলেন সাংসদ দেব।ঘাটালের কুশপাতা বাসস্ট্যান্ড থেকে আরগোড়া চাতাল পর্যন্ত এই মিছিল হয়। তার আগে তিনি রাম মন্দিরে পুজো দেন। পরে তিনি বলেন, নেতারা কেন মন্দির মসজিদ নিয়ে ভাববে? নেতাদের কাজ মানুষকে নিয়ে ভাবা , মানুষকে ভালোবাসা।আমি হিন্দু আমি রাম মন্দিরে Gall গিয়েছি, সেখানে দলের কারো পারমিশন লাগে না। সেই সঙ্গে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগে কেউ করেনি বা উদ্যোগ নেয়নি। এবার যদি ঘাটাল বিধানসভায় তৃণমূল কংগ্রেস হারে, তাহলে রাজনীতি জিতে যাবে। ভোটের আগে রাজনীতিবিদরা এসে কথা দেয়, ভোট মিটে গেলে পালিয়ে যায়। তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখে。 দেব কে কটাক্ষ ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাটের। তার মন্তব্য, ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারীর মাথার স্ক্রুটা ঢিলা হয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যানের নামে বালি মাটি চুরি করছে ওনার নেতারা পকেট মানি করছে।আমার মনে হয় উনিও হয়ত পার্সেন্টেজ পান।তার জন্য ঘাটালবাসীর সঙ্গে বারে বারে দ্বিচারিতা করছে।ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে খাল বন্ধ করে দেওয়া হচ্ছে।
1038
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 27, 2026 14:04:00
Baruipur, West Bengal: ​সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষ: তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ, এলাকায় উত্তেজনা ​, সন্দেশখালী: উত্তর ২৪ Parr নার সন্দেশখালী ১ নম্বর ব্লকের বয়লমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। ​ ​স্থানীয় সূত্রে খবর, বয়লমারি অঞ্চলের খাস শাকদা উত্তরপাড়া এলাকায় আইএসএফ কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কൃതীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং আইএসএফ কর্মীদের মারধর করে। এই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ​পুলিশের ভূমিকা ও বর্তমান পরিস্থিতি ​ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছায় ন্যাজাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ​হামলার ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ নেতৃত্বের দাবি, এলাকায় তাদের শক্তি বৃদ্ধি হওয়াতেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে শাসক দল। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে。
1079
comment0
Report
CDChittaranjan Das
Mar 27, 2026 14:03:38
Durgapur, West Bengal:জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে রামনবমীর পদযাত্রায় হাঁটলেন তৃণমূল প্রার্থীকে । তারপরেই হাত মেলালেন বিজেপি প্রার্থীর সাথে। রামনবমীর সন্ধিক্ষণে এমনই নজিরবিহীন ঘটনা ঘটলো রানীগঞ্জ বিধানসভা cent্রে। নির্বাচনের আবহে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কটূক্তি এবং দূরত্বই বেশি চোখে পড়ে। কিন্তু সেই চেনা ছবির বাইরে গিয়ে এক বিরল উদাহরণ তৈরি হল রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে, যেখানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের দুই প্রার্থী একসাথে অংশ নিলেন ধর্মীয় শোভাযাত্রায়। রামনবমী উপলক্ষে অন্ডাল সাউথবাজার এলাকায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। সেই মিছিলে একসাথে হাঁটতে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কালো বরণ মন্ডল এবং বিজেপি প্রার্থী পার্থ ঘোষকে। রাজনৈতিকভাবে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও, এই দিনে তারা সৌজন্যের বার্তা পৌঁছে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছেন। মিছিল চলাকালীন আরও একটি তাৎপর্যপূর্ণ দৃশ্য নজরে আসে। তৃণমূল প্রার্থী কালো বরণ মন্ডলকে শোনা যায় "জয় শ্রীরাম" স্লোগান দিতে। যা সাধারণত বিজেপির ঘোষিত স্লোগান বলে দাবি করে বিজেপি। অন্যদিকে বিজেপি প্রার্থী পার্থ ঘোষও সৌজন্য সাক্ষাৎ করেন তৃণমূল প্রার্থীর সঙ্গে। দু’জনের এই বন্ধুত্বপূর্ণ আচরণ উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাজনৈতিক বিভাজনের মাঝেও যে সৌহার্দ্য বজায় রাখা সম্ভব, সেই বার্তাই যেন উঠে আসে এই ঘটনায়। সব মিলিয়ে, রানীগঞ্জের এই ঘটনা শুধু একটি মিছিল নয় এটি রাজনৈতিক সংস্কৃতির এক ভিন্ন দৃষ্টান্ত, যেখানে প্রতিদ্বন্দ্বিতার মাঝেও মানুষেরা মানুষত্ব ও সৌজন্য জায়গা করে নিয়েছে।
1047
comment0
Report
MDMritunjay Das
Mar 27, 2026 13:07:20
Bankura, West Bengal:বাংকুড়ায় জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার এক যুবক, ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে গেল পুলিশ খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জঙ্গি যোগের সন্দেহে মির আসিফ আলি নামে ২০বছরের এক যুবককে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশের এসটিএফ। স্থানীয় পুলিশের সহযোগিতায় এসটিএফ দু'দিন আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। জানা গেছে, আন্তর্জাতিক ISIS ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি তেলেঙ্গানায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ৩ জনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারে তদন্তকারীরা। ধৃত যুবকের এক্স হ্যান্ডেলে একে সিরিজের রাইফেল হাতে একটি ছবিও নজরে আসে তদন্তকারীদের। তবে প্রাথমিকভাবে অনুমান AI এর সাহায্যে ওই ছবি তৈরী করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল মীর আসিফ আলি। ধৃত যুবকের সামাজিক মাধ্যমে বিভিন্ন দেশবিরোধী প্রচারমূলক পোস্টও রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা যার ভিত্তিতে গত ২৫ মার্চ গভীর রাতে বাঁকুড়ার খড়বন এলাকায় অভিযান চালায় এসটিএফ এর তদন্তকারীরা। বাড়ি থেকে গ্রেফ FDারের পর আসিফকে ওইদিনই খাতড়া মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে যায় তদন্তকারীরা। এদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি, আসিফ নির্দোষ এবং এই ধরনের কোনো কাজের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি তাদের অজানা। পরিবার সূত্রে জানা গেছে আসিফ উচ্চমাধ্যমিক পাশ করারপর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হয়নি। আর্থিক অনটনের কারণে পরে কাজের সন্ধানে দিল্লিতে আত্মীয়দের সঙ্গে ভিনরাজ্যে যায় ওই যুবক। পরিবারের অভিযোগ গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। তার বাবা ও জেঠু ইতিমধ্যেই তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যুবকের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে যুবকের পরিবার।
1009
comment0
Report
NRNarayan Roy
Mar 27, 2026 13:06:56
1078
comment0
Report
BSBidhan Sarkar
Mar 27, 2026 13:06:29
Chinsurah, West Bengal:কোন্নগরে শকুন্তলা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপanjan চক্রবর্তী। বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে এদিন বেশ খানিকটা পায়ে হেঁটে প্রচার ছাড়েন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপanjন। বিজেপি প্রার্থী বলেন, ৩৬ বছর ধরে জেহাদীদের সঙ্গে লড়েছি এই লড়াইটা নতুন কিছু না। ওখানে একা লড়তাম এখানে হাজার হাজার বিজেপির কর্মী নেতারা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী আমরা জিতবোই কেউ ঠেকাতে পারবেনা। سারা জীবন যে পেশায় ছিলাম সেখানে কথা বলার খুব একটা বেশি সুযোগ ছিল না। হয ওরা গুলি চালাবে না আমরা চালাবো পরিস্থিতি ছিল। মানুষের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু এইভাবে সরাসরি মানুষের পাশে থাকা আমাদের ভালোবাসা পাওয়া এটা আমার কাছে নিঃসন্দেহে নতুন। নাম না করে রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন,ওই একজন ভদ্রমহিলা নাম কি ব্যানার্জি, উনি ছাড়া হুগলি জেলায় কেউ তো আর শিল্প কারখানার ধোঁয়া দেখতে পেল না।ওই ধোঁটাটাকেই আমাদের ফিরিয়ে আনতে হবে। এজন্যই পরিবর্তন দরকার। স্বাস্থ্যের কি হাল। মানুষ দেখেছে বুঝেছে এবার তার জবাব দেবে। নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বলেন, দুর্যোধন দুঃশাসনের প্রচারে ধৃতরাষ্ট্র বেরিয়েছে। উনি বেরোবেন দূর্যোধন দুঃশাসনের জন্য এটাতে অন্যায় কিছু নেই নিজের ছেলে তো। উনি কি রোল প্লে করেছেন পুরো হুগলি জেলা টাকে ধ্বংস করে দিয়েছেন ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে থেকেছেন। এবং আমি জানিনা এর মধ্যেও ৭৫ ২৫ আছে কিনা। জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে জবাব দেবে। শুধু উত্তরপাড়া নয় গোটা বাংলা।
1072
comment0
Report
Advertisement
Back to top