Back
बांकोंड़ा में आतंकवादी लिंक के संदेह पर युवक गिरफ्तार; तेलंगाना ट्रांज़िट रिमांड पर भेजा गया
MDMritunjay Das
Mar 27, 2026 13:07:20
Bankura, West Bengal
বাংকুড়ায় জঙ্গি যোগ সন্দেহে গ্রেফতার এক যুবক, ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে গেল পুলিশ
খাতড়া থানার খড়বন মোড় এলাকা থেকে জঙ্গি যোগের সন্দেহে মির আসিফ আলি নামে ২০বছরের এক যুবককে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশের এসটিএফ। স্থানীয় পুলিশের সহযোগিতায় এসটিএফ দু'দিন আগে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
জানা গেছে, আন্তর্জাতিক ISIS ও আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে সম্প্রতি তেলেঙ্গানায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ওই ৩ জনের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারে তদন্তকারীরা। ধৃত যুবকের এক্স হ্যান্ডেলে একে সিরিজের রাইফেল হাতে একটি ছবিও নজরে আসে তদন্তকারীদের। তবে প্রাথমিকভাবে অনুমান AI এর সাহায্যে ওই ছবি তৈরী করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিল মীর আসিফ আলি। ধৃত যুবকের সামাজিক মাধ্যমে বিভিন্ন দেশবিরোধী প্রচারমূলক পোস্টও রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা যার ভিত্তিতে গত ২৫ মার্চ গভীর রাতে বাঁকুড়ার খড়বন এলাকায় অভিযান চালায় এসটিএফ এর তদন্তকারীরা। বাড়ি থেকে গ্রেফ FDারের পর আসিফকে ওইদিনই খাতড়া মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারকের নির্দেশে তাকে ট্রানজিট রিমান্ডে তেলেঙ্গানায় নিয়ে যায় তদন্তকারীরা।
এদিকে, ধৃতের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পরিবারের দাবি, আসিফ নির্দোষ এবং এই ধরনের কোনো কাজের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়টি তাদের অজানা। পরিবার সূত্রে জানা গেছে আসিফ উচ্চমাধ্যমিক পাশ করারপর বিভিন্ন ব্যবসার চেষ্টা করলেও সফল হয়নি। আর্থিক অনটনের কারণে পরে কাজের সন্ধানে দিল্লিতে আত্মীয়দের সঙ্গে ভিনরাজ্যে যায় ওই যুবক। পরিবারের অভিযোগ গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। তার বাবা ও জেঠু ইতিমধ্যেই তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যুবকের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে যুবকের পরিবার।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
CDChampak Dutta
FollowMar 27, 2026 14:17:491022
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 14:04:541013
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 27, 2026 14:04:22984
Report
PSPrasenjit Sardar
FollowMar 27, 2026 14:04:001050
Report
CDChittaranjan Das
FollowMar 27, 2026 14:03:381047
Report
AMAshok Manna
FollowMar 27, 2026 14:02:121081
Report
KAKAYESH ANSARI
FollowMar 27, 2026 14:01:561010
Report
RDRaktima das
FollowMar 27, 2026 13:07:371082
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 13:06:561078
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:291072
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:09Chinsurah, West Bengal:চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে রামনবমীর মিছিল। খুলা অস্ত্র নিয়ে মিছিলে রামভক্তরা।
1084
Report
KMKIRAN MANNA
FollowMar 27, 2026 12:17:501048
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 12:17:311077
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 12:17:051055
Report