Back
मालबज़ार रामनवमी शोभायात्रा में भारी भीड़, सुरक्षा कड़ी
ABArup Basak
Mar 27, 2026 15:03:31
Mal Bazar, West Bengal
*রামনবমীর শোভাযাত্রায় নামলো মানুষের ঢল।*
সমগ্র রাজ্যের পাশাপাশি মালবাজার মহকুমায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হোলো রামনবমীর অনুষ্ঠান। উৎসবের আবহে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে রামনবমী অনুষ্ঠান পালিত হল মালবাজার শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। শুক্রবার বিকেলে মালবাজার শহরে বাসস্ট্যান্ড চত্বর থেকে শ্রী রামনবমী মহোৎসব সমিতির উদ্যোগে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য সামাজিক ও ধর্মীয় উৎসব রামনবমী। এদিন রীতি আচার মেনে রামনবমীর বিশেষ পূজা সম্পন্ন হবার পর বহু মানুষের সমাগমে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশালকার শ্রীরাম, বজরংবলী, ভারতমাতা, স্বামী বিবেকানন্দ, এবং শিবের অবয়ব মূর্তি সহযোগে সুসজ্জিত ট্যাবলো অংশ নেয। একদিকে সাধারণ মানুষের ঢল অপরদিকে সুসজ্জিত ট্যাবলো দর্শনার্থীদের নজর কাড়ে। শোভাযাত্রা শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে ১৭ নাম্বার জাতীয় সড়ক ধরে সুভাষ মোড়, সত্যনারায়ন মোর, CalTex মোড়, বাজার রোড, ঘড়ি মোড়, স্টেশন রোড ঘুরে পুনরায় বাস স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
রামনবমী উপলক্ষে সুসজ্জিত শোভাযাত্রায় পা মেলালেন মালবাজার বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক, মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকরা মুন্ডা সহ অন্যান্যরা। আয়োজক কমিটির তরফে দীপ তিওয়ারি জানিয়েছেন, "সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। প্রদীপ প্রজ্জলন সহ সুসজ্জিত ট্যাবলো ও সাধারণ মানুষের সুশৃংখল ভিড় শোভাযাত্রাকে দর্শনীয় করে তুলেছে"। অন্যদিকে এদিনের এই শোভাযাত্রায় অংশ নিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বুলু চিক বড়াইক ও বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা রামনবমীর পূর্ণ তিথিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারী এবং এলাকাবাসীকে শুভেচ্ছা জানান। শ্রী রাম মহোৎসব সমিতির উদ্যোগে রামনবমীর এই মহোৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য Shobhayatra-এ মানুষের ভিড় এক অনন্য নজির সৃষ্টি করেছে বলেই মত সকলের। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে এদিন নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়। মালবাজার থানার আইসি সৌমজিৎ মল্লিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন থাকẹ। পাশাপাশি মালবাজার ট্রাফিক বিভাগের তরফেও নজরদারি চালানো হয়। মতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSaurav Chaudhuri
FollowMar 27, 2026 15:03:541079
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 15:02:491028
Report
CDChampak Dutta
FollowMar 27, 2026 14:17:491038
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 14:04:541077
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 27, 2026 14:04:221048
Report
PSPrasenjit Sardar
FollowMar 27, 2026 14:04:001079
Report
CDChittaranjan Das
FollowMar 27, 2026 14:03:381047
Report
AMAshok Manna
FollowMar 27, 2026 14:02:121090
Report
KAKAYESH ANSARI
FollowMar 27, 2026 14:01:561087
Report
RDRaktima das
FollowMar 27, 2026 13:07:371082
Report
MDMritunjay Das
FollowMar 27, 2026 13:07:201009
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 13:06:561078
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:291072
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:09Chinsurah, West Bengal:চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে রামনবমীর মিছিল। খুলা অস্ত্র নিয়ে মিছিলে রামভক্তরা।
1084
Report