Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700150

गैस सिलिंडर बुकिंग फेल: डिस्ट्रीब्यूशन सेंटरों पर भारी भीड़, ग्राहक परेशान

TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:50:54
Rajpur Sonarpur, West Bengal
সিলিন্ডার বুকিং সমস্যায় গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে দীর্ঘ লাইন, ভোগান্তিতে গ্রাহকরা সিলিন্ডার বুকিং করতে না পেরে এবার গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। সোনারপুর, বারুইপুর সহ বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই গ্যাসের দোকানের সামনে একই ছবি ধরা পড়ে। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকছেন বহু গ্রাহক। অনেকেরই অভিযোগ, অনলাইনে গ্যাস সিলিন্ডার বুকিং করা যাচ্ছে না। আবার অনেকের KYC করা না থাকায় তারাও বাধ্য হয়ে গ্যাসের দোকানে লাইনে দাঁড়াচ্ছেন। মূলত এই দুই কারণেই বিভিন্ন গ্যাস সেন্টারে ভিড় বেড়েছে বলে জানা যাচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বারবার গ্যাস সেন্টারে এসেও সমস্যার কোনও সমাধান হচ্ছে না। হঠাৎ করেই বুকিংয়ের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আগে যেখানে একটি সেন্টারে দিনে প্রায় ৪০০টি বুকিং হত, এখন সেই সংখ্যা বেড়ে হাজারেরও বেশি হয়ে গিয়েছে বলে সূত্রের খবর。 যদিও ফোন করে, কোম্পানির অ্যাপ, হোয়াটসঅ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্যাস বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অতিরিক্ত চাপের কারণে অনেক ক্ষেত্রেও সেই পরিষেবা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ। অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Mar 11, 2026 11:50:38
Kharagpur, West Bengal:বাড়িতে সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছেনা। অনলাইনে গ্যাস বুকিং করাও যাচ্ছেনা। তবে কি যুদ্ধের জন্য আর গ্যাস মিলবেনা! এমনই 'আতঙ্ক' থেকে সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউশন কাউন্টারে হাজির উপভোক্তারা। বুধবার সকাল থেকে খড়গপুর শহরের মালঞ্চ এলাকার একটি গ্যাস ডিস্ট্রিবিউশন কাউন্টারের সামনে দেখা গেল 'আতঙ্কিত' উপভোক্তাদের লম্বা লাইন। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। যদিও, ওই গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারের তরফে উপভোক্তাদের জানানো হয়, নির্দিষ্ট সময়ের আগেই সবাই মিলে বুকিং করার চেষ্টা করছেন বলেই এই সমস্যা। তবে, আগের তুলনায় গ্যাসের সঙ্কট কিছুটা বেড়েছে। সেজন্যই দ্রুত ডেলিভারি করা সম্ভব হচ্ছেনা। সেইসঙ্গেই বাণিজ্যিক গ্যাসের সাপ্লাই নেই বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন ওই ডিস্ট্রিবিউশন সেন্টারের ডিলার দিবাকর বিষুই। যুদ্ধের আবহে ইতিমধ্যেই জানানো হয়েছে, একটি সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার অন্তত পঁচিশ দিন পর পরবর্তী সিলিন্ডার বুকিং করতে হবে। আগে এই সময় ছিল একুশ দিন। এনিয়ে এমনিতেই আতঙ্কে রয়েছেন উপভোক্তারা। একই সাথে গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ তুলে বুধবার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় অবস্থিত একটি সংস্থার গ্যাস ডিস্ট্রিবিউশন কাউন্টারে পৌঁছে যান উপভোক্তারা। শ্রীকান্ত দাস নামে এক উপভোক্তা বলেন, আমি বেশ কিছুদিন আগে বুকিং করা সত্ত্বেও গ্যাস ডেলিভারি হয়নি। তাই এখানে আসতে হয়েছে। এখন বলছে, স্লিপ দেওয়া হবে। সেটা নিয়ে গোডাউনে যেতে হবে। একই অভিযোগ এস.কে মিশ্র নামে এক উপভোক্তারও। তিনি বলেন, এক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়েই ছুটে এসেছি। মহুয়া চক্রবর্তী নামে এক বাসিন্দা বলেন, নতুন করে বুকিং করা যাচ্ছেনা। গ্যাস পাওয়া যাবে কিনা, এই আতঙ্কেই এখানে এসেছি। যদিও, ওই সেন্টারের ডিলার দিবাকর বিষুই বলেন, গ্যাস পাওয়া যাবেনা, এই ভয় থেকে সবাই মিলে অনলাইনে একসাথে বুকিং করার চেষ্টা করছেন। সেজন্যই এই সমস্যা। পঁচিশ দিনের আগে বুকিং তো হবেইনা। তিনি এও বলেন, আগে থেকে সাপ্লাই একটু কমেছে। গ্যাসের সঙ্কট আছে। সেজন্যই গ্যাস ডেলিভারির ক্ষেত্রেও একটু সমস্যা হচ্ছে। বাণিজ্যিক (কমার্সিয়াল) গ্যাসের সাপ্লাই পুরোপুরি বন্ধ বলেও জানিয়েছেন তিনি。
0
comment0
Report
NRNarayan Roy
Mar 11, 2026 11:30:51
Siliguri, West Bengal:মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে শিলিগুড়িতে পথে নামল বিজেপি। বিজেপি বিধায়ক শংকর ঘোষের অভিযোগ, নির্বাচন আসলেই মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করে এবং রাজ্য জুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। এবারও তার ব্যতিক্রম হলো না, হয় মুখ্যমন্ত্রীকে সেই কমিউনিটির নাম বলতে হবে না হয় মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শংকর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পর যদি রাজ্যের কোথাও সাম্প্রদায়িক হিংসা ছড়ায় তাকে যদি হিন্দুর আক্রান্ত হয় তাহলে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 11, 2026 11:21:36
Asansol, West Bengal:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সরকারি পক্ষ থেকে কেউ রিসিভ করতে না যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সম্প্রদায়। এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিয়ামতপুর এলাকায় রাস্তায় নেমে পথ অবরোধ করেন তারা। বুধবার নিয়ামতপুরের গুরুত্বপূর্ণ রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে আসার পরও সরকারের পক্ষ থেকে যথাযথ সম্মান দেখানো হয়নি এবং কেউ তাকে রিসিভ করতে যাননি। এই ঘটনাকে রাষ্ট্রপতির অপমান বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই অভিযোগের প্রতিবাদেই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। পথ অবরোধের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ। ঘটনা কেন্দ্র করে নিয়ামতপুর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 11, 2026 11:21:17
Bardhaman, West Bengal:হাওয়া বুঝতে ইকো রিক্সায়। 'চলতি হাওয়া ' অনুষ্ঠানে আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম সেহারابাজারের পথে। এই সেহারাবাজার কৃষি বাণিজ্যের কেন্দ্র। রয়েছে বি ডি আর রেলের স্টেশন। এখানকার মানুষের মন বুঝতে আমরা সওয়ার হয়েছিলাম টোটোয়। হাজির হয়েছিলাম বিরাট বাজারে অলigotিতে।জি ২৪ ঘন্টার ক্যামেরা দেখে চলমান বাস থেকে মানুষ স্পষ্ট জানিয়েছেন, তারা কী চান? কথা বলেছেন নানা পেশার মানুষ। চলতে চলতে জেনে নিলাম মানুষ কী বলছেন? চলতি পথেই পড়ল স্টেশন। খোলাময়সা আলোচনায় অংশ নিলেন এলাকার মেয়েরা,কাজে যাওয়া মানুষ,মধ্যবিত্তরা। উঠে এল ফসলের দাম, দ্রব্যমূল্য, চাষের সমস্যা,কাজ না থাকার কথা,রাজ্য সরকারের নানা প্রকল্প এবং এস আই আরের প্রভাবের কথাও। । ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। ( FILE NAME FOR TODAY) * মোট ২২ মিনিটের কটেন্ট। * ভিস্যুয়াল আলাদা ৪.৩৯ মিনিট। আগের দিনও ভিস্যুয়াল দেওয়া আছে। * আগের দিনের করা অংশের সাথে ম্যাচ করা。 * স্টার্ট এবং এন্ড পিটুসি শর্ট করে নেওয়া আছে। এগুলো আগের চেয়ে ভাল হয়েছে。 * দ্বিতীয় দিন মানুষ অনেক খোলামেলা কথা বলেছেন। চলতি বাসের জানালায়, দোকানে, বাজারে তারা কথা বলেছেন。 * টোটোর শট দেওয়া আছে। * প্রয়োজনে আগের দিনের অনেক কিছু বাদ দেওয়া যেতে পারে। * আগের দিনের একজন মহিলা, দুজন পুরুষ ভাল বলেছেন। রেলের অংশ বেশি আছে। চলতি টোটোয় তিনজন ভাল বলেছিলেন。 * দ্বিতীয় দিনের ওয়াক থ্র দিয়ে আমার বেশি ভাল লেগেছে। প্রথমদিনে আমার নিজের ধারণায় ঘাটতি ছিল。 * টু সি করছি。 .
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 11, 2026 11:20:30
Kolkata, West Bengal:বিদায়ের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার চোখে কার্যত জল চলে আসে。 বিদায়ের আগে তার ইস্তফা নিয়ে জানান আমি সাড়ে 3 বছরের এই অভিজ্ঞতা উপভোগ করেছি। মহান সংস্কৃতি, আমি এখানকার মানুষের সুইটনেস উপহারস্বরূপ সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি মুখ্যমন্ত্রিকে তার মহানুভবতার ধন্যবাদ জানাবো। এটাই বাংলার সংস্কৃতির ঐতিহ্য দর্শায়। একবার আমি পদত্যাগ করার পর এটা সৌজন্য যে আমি দিল্লিতে গিয়ে আমার পদত্যাগপত্র জমা করব। এটাই হয়েছে। আমি নিজের জীবনের ৭৫ বছর কাটিয়ে জানতাম কোথায় থামতে হবে। সব সময় জানতে হবে জীবনের কোন একটা জায়গায় গিয়ে থামতে হবে। নতুন রাজ্যপালকে কি তিনি কি জানাবেন এই প্রসঙ্গে বলেন, নতুন রাজ্যপাল আমার ব্যক্তিগত বন্ধু। খুবই ভালো আইপিএস অফিসার ছিলেন উনি। তাকে আমি শুভেচ্ছা জানাবো。
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 11, 2026 10:51:39
Kolkata, West Bengal:আরজিকরের সমস্ত মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি দেবাংশু বসাক। আর্জি করের নির্যাতিতার পরিবারের আবেদন, সঞ্জয় রায় ও সিবিআই মামলা থেকে অব্যাহতি নিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ * পরিবারের মামলা, সিবিআই ফাঁসির আবেদন, সঞ্জয় রায় আবেদন সব মামলা থেকে অব্যাহতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের মন্তব্য :-- * ইতিমধ্যে এই মামলাগুলি দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতারের কাছে একটি আবেদন জানানো হয়েছে। * এই আদালত কোন ট্রায়াল আদালত নয়। অন্যান্য বিচারাধীন সমস্ত মামলাকে স্থগিত রেখে প্রতিদিন শুধুমাত্র এই মামলাগুলির শুনানি সম্ভব নয়। * এছাড়াও এই ডিভিশন বেঞ্চের একজন করে বিচারপতি কিছুদিন অন্তর অন্তর সার্কিট বেঞ্চে নিযুক্ত হন। তাই এই মামলাগুলি থেকে অব্যাহতি নেওয়া হলো। ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তের পর এই মামলাগুলি পুনরায় যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি নতুন করে কোন ডিভিশন বেঞ্চকে এই মামলার শুনানির জন্য নিযুক্ত করবেন。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:51:12
Baruipur, West Bengal:নাবালিকাকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল পাত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘোলা শিবনগর এলাকায়। বারুইপুর থানার পুলিশ বিয়ের আসর থেকে পাত্রকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অভিজিৎ মন্ডল। পাত্রীর বয়স ১৬ বছর। পাত্রীর বাড়ি বিধাননগর এলাকায় এবং পাত্রের বাড়ি বারুইপুরের টগরবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে ঠিক হয়েছিল। পাত্রের মামার বাড়িতে বিয়ের আসর বসেছিল। তবে নাবালিকার বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ এবং সেখান থেকেই পাত্রকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, ওই নাবালিকা নিজেই পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করতে চলে এসেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 11, 2026 10:50:26
Howrah, West Bengal:স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান "চাকরি দরকার তাই বিজেপি সরকার।" সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী ? সাঁকরাইলের দক্ষিণ দুইল্যা হাইস্কুলের দেওয়ালে বছর পাঁচেক আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং এপিজে আবদুল কালাম এর ছবি পথ চলতি মানুষরা দেখতে পান। কয়েকদিন আগে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যম পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন খাড়া জানিয়েছেন সমাজ মাধ্যম বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি। তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোন ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই। ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে। তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়। তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানা ভাবে অপমান করেছে। মানুষ সব জানে।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 10:50:02
Baruipur, West Bengal:সিসি ক্যামেরা দেখে কয়েক ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় চম্পাহাটি স্টেশনে ট্রেন থেকে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন রেখা সর্দার নামে এক গৃহবধূ। অভিযোগ, সেই সময় দুই যুবক তাঁর গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ভুক্তভোগী মহিলা জানান, অভিযুক্তদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছিলেন। এরপরই বিষয়টি চম্পাহাটি পুলিশ ফাঁড়িতে জানান তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়。 পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোমনাথ মণ্ডল ও সৌরভ নস্কর। দুজনেরই বাড়ি বারুইপুর থানার সাউথ গড়িয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ.
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 11, 2026 10:49:42
Barrackpur Cantonment, West Bengal:বরানগর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইনস্টিটিউট এলাকার বিজেপির পরিবর্তন যাত্রা পরিক্রমা করছিল। সেই সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি ও গালিগালাজ করে বিজেপি কর্মীরা—এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই সময়ে প্রতিবাদ করলে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী অসীম হালদার। প্রতিবাদ করলে রাস্তায় ফেলে তৃণমূল কর্মী অসীমকে বাশ রড দিয়ে বেধড়ক মারধর করে বিজেপি কর্মীরা। ঘটনার কেন্দ্রে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ। গোটা ঘটনায় পাল্টা তৃণমূলের দিকে মারধরর অভিযোগ বিজেপি নেতৃত্বর
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 11, 2026 10:22:31
Howrah, West Bengal:শানপুর–শিয়ালডাঙ্গা এলাকায় ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ বিচ্ছিন্ন দাসনগর থানার অন্তর্গত শানপুর ও শিয়ালডাঙ্গার মধ্যবর্তী এলাকায় একটি সিইএসসি ট্রান্সফরমারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ হঠাৎ বিকট শব্দ হয়।ট্রান্সফর্মার কেবল ফাটতে শোনা যায়।আগুন ধরে যায়।আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা এবং 많은েই ঘর ও কারখানা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।ঘটনার জেরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে।বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 10:22:20
Salt Lake City, Utah:Suvendu Adhikari Reaction on several issue. শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। সাগরে বিজেপি নেতাকে গুলি প্রসঙ্গে নির্বাচননের আগে রক্তের হোলি খেলা কবে হয়নি। সুন্দরবনের একাধিক আসনে এবার তৃণমূল কংগ্রেস হারবে। ভয় পেয়েছে তৃণমূল, তাই যে गুলি बंदुकগুলো রাখা ছিল সেগুলো अब বের করেছে। টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করা হচ্ছে मुख्यमन्त्री इस মন্তব্য প্রসঙ্গে ভোটের আগে যুবকদের চাকরি না দিয়ে... দেড় হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। মহিলাদের ৫০০ টাকা বৃদ্ধি করে তাদের আরজিকরের ঘটনা... ভুলিয়ে দিতে চাইছেন। চেষ্টা तो উনি করছেন। ভারতীয় জনতা পার্টি विकल्प। তিন তিনটি নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। যেতেই হবে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইভিএম পর্যন্ত মানুষকেও যেতে হবে এবং নির্বাচন কমিশনকেও পৌঁছে দিতে হবে। মনোরঞ্জন মন্ডলের বাড়িতে আজ ফের ইডি-র অভিযান প্রসঙ্গে তুলছে না কেন? মনোরঞ্জনকে দিয়ে ১০০ কোটি টাকা তুলিয়েছে कमপক্ষে তার বসেরা পুলিশেরা। মনোরঞ্জনকে হেফাজতে নিলে ও ২৫ টাকা রেখে ৭৫ টাকা কালীঘাটের কোথায় পাঠিয়েছে বলে দেবে।
0
comment0
Report
Advertisement
Back to top