Back
स्कूल की दीवार पर भाजपा sticker से बंगाल में राजनीतिक हंगामा
DGDebabrata Ghosh
Mar 11, 2026 10:50:26
Howrah, West Bengal
স্কুলের দেওয়ালে রবীন্দ্রনাথের ছবির ওপর বিজেপির স্টিকার। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং স্লোগান "চাকরি দরকার তাই বিজেপি সরকার।" সৌজন্যে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটের মুখে প্রশ্ন উঠছে, বিজেপি কি বাংলা বিরোধী ?
সাঁকরাইলের দক্ষিণ দুইল্যা হাইস্কুলের দেওয়ালে বছর পাঁচেক আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা মনীষীদের ছবি নিজেদের হাতে এঁকেছিল। সেই ছবি আজও দেওয়ালে জ্বলজ্বল করছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং এপিজে আবদুল কালাম এর ছবি পথ চলতি মানুষরা দেখতে পান। কয়েকদিন আগে স্কুলের এক শিক্ষিকা সমাজ মাধ্যম পোস্টে দেখেন রবীন্দ্রনাথের ছবির উপর কে বা কারা বিজেপির পরিবর্তন যাত্রার স্টিকার লাগিয়েছে। গোটা ছবিটাই কুৎসিত চেহারা নিয়েছে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন খাড়া জানিয়েছেন সমাজ মাধ্যম বিষয়টি তাদের নজরে আসে। গতকাল স্কুল থেকে বেরোবার সময় তাদের নজরে আসেনি। তবে স্কুলে ঢোকার সময় তারা দেখেন ওই স্টিকার খুলে নেওয়া হয়েছে। এই ঘটনা অত্যন্ত অপমানজনক। কে বা কারা করেছে সে ব্যাপারে তাদের কোন ধারণা নেই। স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাইরের দিকে কোন ক্যামেরা না থাকায় বোঝা যায়নি কে লাগিয়েছিল বা খুলেছে। তিনি এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন।এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নেই। ওরা বাইরের দল। নানা সময় বাঙালি মনীষীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী। কিছু অশিক্ষিত লোক বাংলায় বিজেপি করে। তাদের থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়। তবে বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির হাওড়া জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের কেউ ওই স্টিকার লাগিয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে। ওরাই বিভিন্ন সময় মনীষীদের নানা ভাবে অপমান করেছে। মানুষ সব জানে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
EGE GOPI
FollowMar 11, 2026 11:50:380
Report
NRNarayan Roy
FollowMar 11, 2026 11:30:510
Report
BCBasudeb Chatterjee
FollowMar 11, 2026 11:21:360
Report
PCPartha Chowdhury
FollowMar 11, 2026 11:21:170
Report
SBSoumen Bhattachrya
FollowMar 11, 2026 11:20:300
Report
ANArnabangshu Neogi
FollowMar 11, 2026 10:51:390
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 10:51:120
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 10:50:540
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 10:50:020
Report
BSBarun Sengupta
FollowMar 11, 2026 10:49:420
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 10:23:050
Report
DGDebabrata Ghosh
FollowMar 11, 2026 10:22:310
Report
NHNantu Hazra
FollowMar 11, 2026 10:22:200
Report
BSBarun Sengupta
FollowMar 11, 2026 10:21:24Barrackpur Cantonment, West Bengal:সারা রাজ্যের মত বারাকপুর শিল্পাঞ্চলের গ্যাসের হাহাকার।
ছোট বড় রেস্তরা গুগিতে তার প্রভাব পরেছে। গ্যাসে কিন্তে হচ্ছে দিগুন দামে ফলে খাবার তৈরিতে খরচা বারছে কিন্ত তারা বাড়াতে পারছেন না তার দাম,
কতদিন এই ভাবে চালাতে পারবেন তা তারা বুঝতেই পারছেন না।
এই ভাবে চলতে থাকলে বন্ধ করে দিতে হবে রেস্তরা।
0
Report