Back
नियामतपुर में आदिवासियों ने राष्ट्रपति मुर्मू के स्वागत के विरोध में रास्ता रोका
BCBasudeb Chatterjee
Mar 11, 2026 11:21:36
Asansol, West Bengal
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সরকারি পক্ষ থেকে কেউ রিসিভ করতে না যাওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী সম্প্রদায়। এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিয়ামতপুর এলাকায় রাস্তায় নেমে পথ অবরোধ করেন তারা। বুধবার নিয়ামতপুরের গুরুত্বপূর্ণ রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে আসার পরও সরকারের পক্ষ থেকে যথাযথ সম্মান দেখানো হয়নি এবং কেউ তাকে রিসিভ করতে যাননি। এই ঘটনাকে রাষ্ট্রপতির অপমান বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এই অভিযোগের প্রতিবাদেই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। পথ অবরোধের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ। ঘটনা কেন্দ্র করে নিয়ামতপুর এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 11, 2026 12:35:020
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 11, 2026 12:34:500
Report
ASAyan Sharma
FollowMar 11, 2026 12:34:340
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 11, 2026 12:34:190
Report
DGDebabrata Ghosh
FollowMar 11, 2026 12:34:060
Report
BSBarun Sengupta
FollowMar 11, 2026 12:33:170
Report
SBSoumen Bhattachrya
FollowMar 11, 2026 12:32:350
Report
EGE GOPI
FollowMar 11, 2026 11:50:380
Report
NRNarayan Roy
FollowMar 11, 2026 11:30:510
Report
PCPartha Chowdhury
FollowMar 11, 2026 11:21:170
Report
SBSoumen Bhattachrya
FollowMar 11, 2026 11:20:300
Report
ANArnabangshu Neogi
FollowMar 11, 2026 10:51:390
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 10:51:120
Report
TCTathagata Chakraborty
FollowMar 11, 2026 10:50:540
Report