Back
पिच सड़क मरम्मत के दौरान ड्रम विस्फोट, चार बच्चे गंभीर रूप से घायल
PSPrasenjit Sardar
Feb 17, 2026 17:02:46
Baruipur, West Bengal
ভাঙড়ে পিচ রাস্তার কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ, গুরুতর আহত four শিশু।
ভাঙড়ের খরগাছি চাঁদপুর এলাকায় পিচ রাস্তা মেরামতির কাজ চলাকালীন কেমিক্যাল ভর্তি একটি ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন শিশু। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা মেরামতির জন্য রাস্তার ধারে কেমিক্যাল ভর্তি ড্রাম রাখা ছিল। হঠাৎ সেই ড্রামটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পাশের একটি দোকানে আগুন ধরে যায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা চারজন শিশুর গায়েও আগুন লেগে যায়। তাদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার বাঙ্গুর হাসপাতাল-এ রেফার করা হয়। একজনের চিকিৎসা নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চলছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ, ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
বিধায়ক শওকত মোল্লা জানান, জেলা পরিষদের কোটায় রাস্তা মেরামতির কাজ চলছিল। রাস্তার পাশে রাখা কেমিক্যাল ভর্তি ড্রামটি কোনওভাবে ছিদ্র হয়ে যায় অথবা সেখানে বিড়ির আগুন পড়ে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ABArup Basak
FollowMar 07, 2026 04:46:570
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 04:46:400
Report
ABArup Basak
FollowMar 07, 2026 04:18:330
Report
CDChittaranjan Das
FollowMar 07, 2026 04:01:250
Report
MMManoranjan Mishra
FollowMar 07, 2026 04:01:040
Report
MCMoumita Chakraborty
FollowMar 07, 2026 03:47:210
Report
CDChittaranjan Das
FollowMar 07, 2026 03:47:140
Report
MMManoranjan Mishra
FollowMar 07, 2026 03:46:520
Report
VDVikram Das
FollowMar 07, 2026 03:33:19Kolkata, West Bengal:পাইকপাড়া में बंद क्लब के पास कई धमाके, आस-पास इमारतों के टिन शेड उड़ गए
0
Report
AGAyan Ghosal
FollowMar 07, 2026 03:20:490
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 03:20:430
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:20:010
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:18:400
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:17:400
Report
SCSandip Chowdhury
FollowMar 07, 2026 01:30:580
Report