Back
जलपाईगुड़ी स्टेशन पर AMRIT BHARAT योजना की गति धीमी; तेजी से पूर्ण के निर्देश
PDPradyut Das
Mar 07, 2026 04:46:40
Jalpaiguri, West Bengal
জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডি আর এম কীরেন্দ্র নারা। অমৃত ভারত প্রকল্পের কাজ শ্লথ গতিতে চলছে, স্বীকার করে নিলেন। রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মিলছে না বলে অভিযোগ। নতুন ট্রেন চালু নিয়ে মন্তব্য, এমপির সময় হলে উদ্বোধন হবে।
অমৃত ভারত প্রকল্পের কাজ খতিয়ে দেখতে জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করলেন রেলের কাটিহারের ডিআরএম কিরিন্দ্র নারা। একটি বিশেষ ট্রেনে জলপাইগুড়ি টাউন স্টেশনে আসেন তিনি। গত কয়েক বছর ধরে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে অমৃত ভারত প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সেই কাজের গতি কতটা এগিয়েছে গোটা স্টেশন অভিযুক্ত চত্বর পরিদর্শন করে তা খতিয়ে দেখেন তিনি।
বলা হয়েছিল, মার্চের মধ্যে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু জলপাইগুড়ি স্টেশনে চলা ওই কাজ যে এখনো অনেকটাই বাকি, শুক্রবার তা স্বীকার করে নিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নারা। জলপাইগুড়ি স্টেশনে পরিদর্শনে আসেন তিনি। অমৃত ভারত প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন। পরে প্রশ্নের উত্তরে বলেন, কাজের গতি কিছুটা হলেও শ্লথ। দ্রুত যাতে কাজ শেষ হয়, সেজন্য বলা হয়েছে। যদিও জলপাইগুড়ি স্টেশনে সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারেনা নিয়ে ডিআরএমের দাবি, দখলদার সরানোর কাজে বাধা পেতে হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকেও এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি।
জলপাইগুড়ি স্টেশনে এসকালেটরের পাশাপাশি লিফ্ট বসার কথা। স্টেশন চত্বরেও নেতাজি সুভাষচন্দ্র বসু ও स्वামী বিবেকানন্দের নামে একটি মিউজিয়াম তৈরিরও দাবি রয়েছে। এসকালেটর বসাঁনার কাজ শুরু হলেও আদৌও মিউজিয়াম হবে কি না তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
অপরদিকে, অবশেষে বাংলাদেশ সীমান্ত লাগা হলদিবাড়ি থেকে বালুরঘাটে যাওয়ার ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সব ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে যাত্রা শুরু করবে ওই নয়া ট্রেন। আর এটাই খুশি ট্রেন যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা।
এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে যাওয়ার সরাসরি কোনো ট্রেন ছিল না। শিলিগুড়িতে পৌঁছে তারপর বালুরঘাট যাওয়ার ট্রেন মিলত। অবশেষে বাংলাদেশ সীমান্ত লাগা হলদিবাড়ি থেকে বালুরঘাটে যাওয়ার ট্রেন চালু হতে চলেছে। ইতিমধ্যেই রেলবোর্ডের অনুমোদন মিলেছে। সব ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে যাত্রা শুরু করবে ওই নয়া ট্রেন। হলদিবাড়ি থেকে প্রতিদিন ভোর ৫টায় ছাড়বে ট্রেনটি। বালুরঘাটে পৌঁছবে বিকেল ৩টা ১০ মিনিটে। এর ফলে এবার থেকে এক ট্রেনেই সহজে হলদিবাড়ির আলু, টম্যাটো, লঙ্কা সহ অন্যান্য সবজি পৌঁছে যেতে পারবে দক্ষিণ দিনাজপুরে। আবার গঙ্গারামপুরের ক্ষীর দই কিংবা বালুরঘাটের বিখ্যাত ডালের বড়ি বিক্রির জন্য জলপাইগুড়িতে নিয়ে আসতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। শুধু তাই নয়, হলদিবাড়ি থেকে প্রতিদিন বহু মানুষ চিকিৎসার কারণে জলপাইগুড়ি মেডিকেলে আসেন। বর্তমানে একটি লোকাল ট্রেন থাকলেও তা সকাল আটটায় জলপাইগুড়িতে পৌঁছয়। নয়া ট্রেনে ভোর সাড়ে ৫টার মধ্যে হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া যাবে। ফলে যাঁরা জলপাইগুড়ি মেডিকেলে আউটডোরে ডাক্তার দেখাতে আসবেন, তাঁরা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন। উত্তরবঙ্গ মেডিকেলে যেতে চাইলে ওই ট্রেনেই এক ঘণ্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন এনজেপি বা শিলিগুড়ি জংশনে। বালুরঘাটগামী ট্রেনটি ছাড়াও কাঁচড়হাটগুলিতে আরেকটি ট্রেন হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে। এটি প্রতিদিন ভোর_saad চারটেয় হলদিবাড়ি থেকে ছাড়বে। ফলে আধ ঘণ্টার ব্যবধানে দু’টি ট্রেন চালু হতে চলায় হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে ব্যবসা বা চাকরি সূত্রে যাওয়া নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে। বামনহাটগামী ট্রেনটি শিলিগুড়ি, সেভক, নিউ মাল হয়ে অর্থাৎ ডুয়ার্সের পথ ধরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার দিয়ে পৌঁছবে বামনহাট। এতদিন জলপাইগুড়ি থেকে সেভক যাওয়ার কোনো ট্রেন ছিল না। নয়া ট্রেনে সেই সুবিধা মিলবে। দু’টি ট্রেনই এতদিন শিলিগুড়ি পর্যন্ত চলত। হলদিবাড়ি ও জলপাইগুড়িবাসীর দাবি পূরণে ট্রেন দুটির যাত্রাপথ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NGNakibUddin gazi
FollowMar 07, 2026 06:18:160
Report
PCPrabir Chakraborty
FollowMar 07, 2026 06:18:040
Report
PCPrabir Chakraborty
FollowMar 07, 2026 06:17:56Kolkata, West Bengal:CM mamata banerjee declared that new scheme yubo sathi will starting from today... who are applied this scheme they got money on account from today instead of 1st April
0
Report
BSBidhan Sarkar
FollowMar 07, 2026 06:17:50Chinsurah, West Bengal:যুদ্ধের আঁচ এবার হেঁশেলে। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। একধাক্কায় বাড়ল ষাট টাকা।
0
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 06:17:350
Report
KMKIRAN MANNA
FollowMar 07, 2026 05:48:280
Report
KAKAYESH ANSARI
FollowMar 07, 2026 05:46:530
Report
MDMritunjay Das
FollowMar 07, 2026 05:46:26Bankura, West Bengal:দিন দিন গ্যাসের দাম বেড়ে চলায় সমস্যায় পড়েছে সাধারন মানুষ।সকাল থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা বা সংসারের গৃহবধূ দের চিন্তার ভাঁজ পরেছে কপালে।
0
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 05:15:510
Report
ABArup Basak
FollowMar 07, 2026 04:46:570
Report
ABArup Basak
FollowMar 07, 2026 04:18:330
Report
CDChittaranjan Das
FollowMar 07, 2026 04:01:250
Report
MMManoranjan Mishra
FollowMar 07, 2026 04:01:040
Report
MCMoumita Chakraborty
FollowMar 07, 2026 03:47:210
Report