Back
दुर्गापुर में 8 करोड़ रुपए की आधुनिक स्विमिंग पूल का उद्घाटन
CDChittaranjan Das
Mar 07, 2026 03:47:14
Durgapur, West Bengal
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে দুর্গাপুরে গড়ে উঠল অত্যাধুনিক সুইমিং পুল। শহরের ক্রীড়া পরিকাঠামোকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে তৈরি করা হয়েছে এই সুইমিং পুল। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৮ কোটি টাকা ব্যয় করে এই সুইমিং পুলটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ ও স্থানীয় বাসিন্দারাও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলার মধ্যে এত বড় এবং আধুনিক সুইমিং পুল এর আগে ছিল না। ফলে এই উদ্যোগকে ঘিরে দুর্গাপুর সহ গোটা শিল্পাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আধুনিক মানের এই সুইমিং পুল ভবিষ্যতে ক্রীড়া প্রশিক্ষণ, সাঁতার শিক্ষা এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সরকারি উদ্যোগে নির্মিত এই সুইমিং পুলে খুবই স্বল্প খরচে দুর্গাপুরের সাধারণ মানুষ সাঁতার শেখার সুযোগ পাবে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সাঁতার শেখানোর ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ তৈরি করবে। পাশাপাশি এখানে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এখানে জেলা ও রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতাও আয়োজন করা হতে পারে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেছেন, “দুর্গাপুরে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। এই সুইমিং পুল সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এতদিন দুর্গাপুর ও আশপাশের এলাকার মানুষকে সাঁতার শেখার জন্য বা প্রতিযোগিতার প্রস্তুতির জন্য অন্যত্র যেতে হত। এখন এই আধুনিক সুইমিং পুল তৈরি হওয়ার ফলে স্থানীয় ক্রীড়াবিদদের জন্য নতুন সুযোগ তৈরি হল। সরকারি উদ্যোগে দুর্গাপুরের দুটি বেসরকারি কারখানার সহযোগিতায় তৈরি হওয়া এই সুইমিং পুলে খুব কম খরচে সাধারণ মানুষ সাঁতার শিখতে পারবেন। পাশাপাশি প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। ভবিষ্যতে এখানে বড় বড় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KMKIRAN MANNA
FollowMar 07, 2026 05:48:280
Report
KAKAYESH ANSARI
FollowMar 07, 2026 05:46:530
Report
MDMritunjay Das
FollowMar 07, 2026 05:46:26Bankura, West Bengal:দিন দিন গ্যাসের দাম বেড়ে চলায় সমস্যায় পড়েছে সাধারন মানুষ।সকাল থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকা বা সংসারের গৃহবধূ দের চিন্তার ভাঁজ পরেছে কপালে।
0
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 05:15:510
Report
ABArup Basak
FollowMar 07, 2026 04:46:570
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 04:46:400
Report
ABArup Basak
FollowMar 07, 2026 04:18:330
Report
CDChittaranjan Das
FollowMar 07, 2026 04:01:250
Report
MMManoranjan Mishra
FollowMar 07, 2026 04:01:040
Report
MCMoumita Chakraborty
FollowMar 07, 2026 03:47:210
Report
MMManoranjan Mishra
FollowMar 07, 2026 03:46:520
Report
VDVikram Das
FollowMar 07, 2026 03:33:19Kolkata, West Bengal:পাইকপাড়া में बंद क्लब के पास कई धमाके, आस-पास इमारतों के टिन शेड उड़ गए
0
Report
AGAyan Ghosal
FollowMar 07, 2026 03:20:490
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 03:20:430
Report