icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

काठि अदालत में मिलन प्रधान आज पेशी, पुलिस गिरफ्तारी की मांग पर सुनवाई संभव

Haldia, West Bengal:মিলন প্রধানকে আজ কাঁথি আদালতে তোলা হবে, ফের শোন অ্যারেস্টের আবেদন পুলিশের। কাঁথি: কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আজ কাঁথি মহকুমা আদালতে খেজুরির দুটি মামলায় তোলা হবে। পাশাপাশি পুলিশ অন্য একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট করার আবেদন জানাতে পারে বলে সূত্র의 খবর। আগে গতকাল নন্দীগ্রাম থানার আইও হলদিয়া মহকুমা আদালতে আরও একটি মামলায় মিলন প্রধানকে শোন অ্যারেস্ট করার আবেদন জানিয়েছিলেন। আজ কাঁথি আদালতে এই মামলাগুলিকে ঘিরে ফের শুনানি হতে পারে।
0
0
Report

अयोध्या Rama Mandir जैसी थीम से दुर्गापुर में दुर्गापूजा, विपक्ष सवालों में घिरा

Durgapur, West Bengal:বিজেপি বিধায়কের উদ্যোগে বিগ বাজেটের দুর্গাপুজোর খরচের উৎস নিয়ে প্রশ্ন বিরোধীদের, যে দলগুলো নেই তাদের মুখে এসব কথা মানায় না, বক্তব্য বিধায়কের। অযোধ্যার রাম মন্দির এবার দুর্গাপুরে। অযোধ্যার ঐতিহ্যর রাম মন্দিরের আদলে এবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে গড়ে উঠতে চলেছে বিশাল থিম মণ্ডপ। দক্ষ শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ইতিমধ্যেই ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মণ্ডপের কাঠামো। দুর্গাপুজোর আগে শহরজুড়ে যখন উৎসবের আমেজ তৈরি হচ্ছে, ঠিক তখনই অভিনব এই থিমকে ঘিরে বাড়ছে দর্শনার্থীদের কৌতূহল। এবারের পুজোর মূল আকর্ষণ অযোধ্যার রাম মন্দির। সেই মন্দিরের স্থাপত্যশৈলীকে সামনে রেখেই তৈরি করা হচ্ছে বিশালাকার মণ্ডপ। থাকছে নজরকাড়া স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা। প্রায় ১ কোটি টাকা ব্যয় করে গড়ে উঠছে মণ্ডপ। ইতিমধ্যেই পুজো প্রাঙ্গণে এসে পৌঁছেছে প্রতীকী রাম, সীতা ও হনুমানের মূর্তি। সঙ্গে রয়েছে হাতির প্রতিকৃতিও। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলিকে সাজিয়ে তোলা হবে। ফলে মণ্ডপে প্রবেশ করলেই দর্শনার্থীদের সামনে ফুটে উঠবে এক অন্যরকম আবহ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই এর তত্ত্বাবধানে 'ইচ্ছে পূরণ' এর উদ্যোগে টানা চার বছর ধরে এই দুর্গাপুজোর আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের চমক দেওয়ার চেষ্টা থাকে উদ্যোক্তাদের। তবে এবারের আয়োজন যে বিশেষ আকর্ষণ হতে চলেছে, তা প্রস্তুতির শুরুতেই স্পষ্ট। মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব ক্ষেত্রেই থাকছে বড়সড় পরিকল্পনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের উদ্যোগে গত তিন বছর তৃণমূলের আমলে সাধারণ ভাবে পুজোর আয়োজন হত । চতুর্থ বর্ষের পুজোর আয়োজনের বহর দেখে টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস ও সিপিআইএম। তাদের প্রশ্ন রাজ্যে পালাবদলের পরেই এতবড় পুজোর আয়োজন কেন! এলাকার বাসিন্দাদের কাছে কোনও চাঁদা না নিয়েও এত টাকা কোথা থেকে আসবে প্রশ্ন বিরোধীদের। এই পুজোর উদ্যোক্তা বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরুই বিরোধীদের কটাক্ষ করে জানিয়েছেন, মানুষ যাদের বর্জন করেছে তাদের কথার গুরুত্ব নেই। বিভিন্ন ধরনের মানুষ আসছে সাহায্য করতে এই পুজোয়。
0
0
Report

headline

Kolkata, West Bengal:পুলিশদের তলবের মাঝেই ফের গ্রেপ্তার হুমায়ুন কবীরের দলের কর্মী。 * AJUP-র কর্মী হায়দার শেখকে গ্রেপ্তার করল শক্তিপুর থানার পুলিশ。 * যে দিন হুমায়ুন কবীর শক্তিপুর থানার সামনে ধরনায় বসেছিলেন, অভিযোগ, সেই দিনই স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে অভব্য আচরণ করেন হায়দার。 * ওই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন。 * হায়দারের বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার বলে পুলিশ সূত্রে খবর。 * গতকালই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন হুমায়ুন কবীর。 * তাঁর অভিযোগ ছিল, তাঁর দলের একাধিক কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে。 * এই অভিযোগ তুলে তিনি ছেলের নির্বাচনী প্রচার থেকেও সরে দাঁড়ানোর কথা জানান。 * এর মধ্যেই ফের দলের আরও এক কর্মী গ্রেপ্তার。 * অন্যদিকে, ভাইরাল অডিও মামলায় আজ সকাল ১১টায় হুমায়ুন কবীরকে তলব করেছে পুলিশ।
0
0
Report
Advertisement
Advertisement

IMD outlook: पूर्वी तट पर भारी बारिश और तेज हवाओं की चेतावनी, सक्षम हो सकती है

Kolkata, West Bengal:IMD OUTLOOK *মৌসম ভবন আউটলুক* আন্দামান সাগরের অতি গভীর নিম্নচাপ ভারতের পূর্ব উপকূলের দিকে সরে এসে ২৩ সেপ্টেম্বর বিকেল থেকে ২৪ সেপ্টেম্বর ভোরের মধ্যে যেকোনো সময়ে গোপালপুর ও কলিয়ঙ্গপত্তনমের মাঝে ভূমিভাগে প্রবেশ করতে পারে। এর জেরে অন্ধ্র ওড়িশা উপকূল বরাবর বিস্তীর্ণ এলাকায় অতি প্রবল বৃষ্টি এবং ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের দীঘা সহ পূর্ব মেদিনীপুর ও সাগর দ্বীপ সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী এবং দুই এক পশলা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ২৩ তারিখ সন্ধ্যে থেকে ২৪ তারিখ দুপুর পর্যন্ত কোথাও প্রায় একটানা বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ দক্ষিনবঙ্গের নিচের দিকের বাকি জেলায় মূলত হালকা থেকে মাঝারি এবং দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের পূর্ব দিকের অংশ থেকে আসা বৃষ্টি বলয় বা রেইন ব্যান্ডের কারণে এই বৃষ্টি। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিম সহ পার্বত্য এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি থাকবে。
0
0
Report

राज्य मेडिकल काउंसिल ने 17 साल के रजिस्ट्रेशन रिकॉर्ड्स माँगे; फर्जी डॉक्टरों पर कार्रवाई तय

Kolkata, West Bengal:ভুয়ো ডাক্তার ধরতে আরো কড়া পদক্ষেপ এর পথে রাজ্য মেডিকেল কাউন্সিল মেডিক্যাল রেজিস্ট্রেশন অডিটে এবার তথ্য-তলব ইনোভা ইউনিফাইড ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এর কাছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে নথিভুক্ত চিকিৎসকদের গত ১৭ বছরের তথ্য চেয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সোমবার থেকে শুরু হবে, মেডিকেল রেজিস্ট্রেশন অডিট এর কাজ। ঝাড়াই বাছায়ে, ভুয়ো চিকিৎসক ধরা পড়লে, এমবিবিএস রেজিস্ট্রেশন বাতিল করে, এফআইআর করে করা ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই আবেদন করা হবে পুলিশকে। রাজ্যের মেডিকেল কাউন্সিলের রেজিস্টার এর চিঠিতে জানানো হয়েছে, চিকিৎসকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত গত ১৭ বছরের তথ্য প্রস্তুত করে Excel ফরম্যাটে পাঠাতে হবে। সেই তালিকায় প্রতিটি চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম, লিঙ্গ, বর্তমান ঠিকানা, প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা এবং MBBS ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। এর পাশাপাশি চিকিৎসকদের অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তার বিবরণ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নামও তালিকায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। চিঠিতে তথ্যগুলি নিম্নলিখিত ক্রমে দেওয়ার কথা বলা হয়েছে— ১. ক্রমিক নম্বর ২. চিকিৎসকের নাম ৩. রেজিস্ট্রেশন নম্বর ৪. বাবার নাম ৫. লিঙ্গ (পুরুষ/মহিলা) ৬. বর্তমান ঠিকানা ৭. প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা ৮. MBBS প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম ৯. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ১০. অতিরিক্ত যোগ্যতা প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের নাম।
0
0
Report
Advertisement

विपक्ष अपनी भूमिका नहीं निभा पा रहा: दिलीप घोष ने कहा—जिम्मेदारी उनकी

Siliguri, West Bengal:বিরোধীরা যদি নিজেদের ভূমিকা পালন করতে না পারে, তার দায় জনগণ বা সরকারের নয় বলে এদিন বিরোধীদের বিরুদ্ধে মন্তব্য করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি আরও জানান, বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করলে তার দায়ও তাদেরই নিতে হবে। উত্তরবঙ্গ সফরে এসে এদিন শিলিগুড়ি কলেজের মাঠে দলীয় কর্মীদের সঙ্গে প্রাতক ভ্রমণে খোশ মেজাজে দেখা যায় মন্ত্রীকে। পরবর্তীতে কলেজের বাইরে দলীয় কর্মীদের সাথে একটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যাদবপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপির কাছে এই মুহূর্তে পার্টি অফিস ভাঙার সময় নেই। তাঁর দাবি, বিজেপি এখন প্রশাসন চালানো এবং মানুষের পরিষেবা দেওয়ার কাজে ব্যস্ত। যাদের কোনও কাজ নেই, তারাই ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছে। পুনর্নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন , মানুষ যে দিকে ভোট দিচ্ছেন, ফলাফলও সেই দিকেই যাচ্ছে。
0
0
Report

रात के अँधेरे में मिट्टी खोदकर घर में घुसे अपराधी, गृहवधू घायल—नदिया में सनसनी

Ranaghat, West Bengal:গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢোকার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার গৃহবধূ ফুলিয়ায় চাঞ্চল্য, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪০ বছরের মিতালী ফুলিয়া: রাতের অন্ধকারে মাটি খুঁড়ে টিনের ঘরে ঢুকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নদียারের রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা এলাকার প্রফুল্লনগর নবলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা_gিয়েছে। আহত গৃহবধূর নাম মিতালী বিশ্বাস (প্রায় ৪০)। স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য মিতালী একটি টিনের ঘরে থাকতেন। তাঁর স্বামী ভ্যান চালানোর পাশাপাশি রাতে একটি হোটেলে কাজ করেন। ঘটনার রাতে মিতালীর ছেলে ও পুত্রবধূ পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের দাবি, তাঁদের ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরিবারের অভিযোগ, গভীর রাতে আচমকা মিতালীর ঘর থেকে শব্দ শুনতে পান তাঁর ছেলে। বাইরে বেরোনোর চেষ্টা করলেও দরজা বাইরে থেকে তালাবন্ধ থাকায় তিনি বেরোতে পারেননি। তারপর তিনি ও তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয়রা এসে ঘরের তালা খুলে দেওয়ার পর মিতালীর ঘরে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের আরও অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের নীচের মাটি খুঁড়ে ভিতরে প্রবেশ করে মিতালীর মুখে ইট দিয়ে আঘাত করে । তবে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বা ঘটনার পিছনে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করল, হামলার নেপথ্যে কোনও পূর্বপরিকল্পনা ছিল কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
0
0
Report

नागराकाटा थाने की पुलिस ने सोमापाड़ा से बाइक सवार से कोडीन कैफ सिरप जब्त किया

Mal Bazar, West Bengal:নাগರাকাটা থানার পুলিশ গুপ্ত সূত্রে খবর পেয়ে নাগরাকাটা_somapara গ্রামপঞ্চায়েতের সোমাপাড়ায় এক বাইক আরোহীকে ধরে তাদের কাছ থেকে প্রচুর নিষিদ্ধ কোডিন কফ সিরাপসহ একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে। বাইকে থাকা দুই অভিযুক্ত পালিয়ে যাওয়ায় ধরতে পারে নি পুলিশ। জানা যায়, কেউ কি কারা নিষিদ্ধ কফ সিরাপ পাচার করার উদ্দেশ্যে বাইকে করে নিয়ে যাচ্ছিল। এরপর পুলিশ খাসবস্তি ও মঙ্গরুপাড়া থেকে ঐ বাইক ধাওয়া করে। অভিযুক্তরা বেগতিক দেখে সোমাপাড়ায় বাইক ফেলে পালিয়ে যায়। ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে কোডিন কফ সিরাপ বাজেয়াপ্ত হয়।
0
0
Report
Advertisement

22 सितम्बर को मुख्यमंत्री शुभेंदु अधिकारी मूर्ति सेतु का उद्घाटन करेंगे; सुरक्षा तैयारी तेज

Mal Bazar, West Bengal:২২সেপ্টেম্বর রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে উদ্বোধন হবে নবনির্মিত মূর্তি সেতু। মুখ্যমন্ত্রীর ওই সফরকে কেন্দ্র করে জোর কদমের প্রস্তুতি চলছে। চালসা থেকে মূর্তি পর্যন্ত জাতীয় ও রাজ্য সড়কের দুই ধারের ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি সড়কের উপরে থাকা কালভার্ট গুলোও রং করার কাজ চলছে জোর কদমে। নব নির্মিত মূর্তি সেতুর সামনেও চলছে সাফসাফাইয়ের এর কাজ। জানা যায়, ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী চালসা টিয়াবনের হেলিপ্যাডে নেমে সেখান থেকে সড়কপথে আসবেন মূর্তি সেতু এলাকায়। এরপরে তিনি মূর্তি সেতুর উদ্বোধন করে ফের সড়ক পথে আবার টিয়াবনে হেলিকপ্টারে করে ফিরবেন কোচবিহারে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর এই সফর কে কেন্দ্র করে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও।প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন।ইতিমধ্যেই জেলা শাসক,জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা একাধিকবার মূর্তি সেতু ও টিয়াবন এলাকা পরিদর্শন করেছেন।
0
0
Report

सेवानिवृत्त सरकारी डॉक्टर पर फर्जी प्रमाणपत्र के आरोप, ब्लैकमेल से 5 लाख मांगने आरोप

Kolkata, West Bengal:সোনারপুরের এক অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসকের বিরুদ্ধে দুটি অভিযোগ উঠেছে। একদিকে তাঁর বিরুদ্ধে ভুয়ো ডাক্তারি শংসাপত্র দেওয়ার অভিযোগ, অন্যদিকে ওই অভিযোগ সামনে রেখে চিকিৎসকের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে ৫ লক্ষ টাকা আদায়ের পাল্টা অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক গিরিন্দ্রনাথ মণ্ডল। অভিযোগপত্রে বলা হয়েছে, গোসাবার বিএমওএইচ পদে কর্মরত থাকাকালীন তিন বছরের ডাক্তারি কোর্সের ভুয়ো শংসাপত্র দেওয়ার কথা বলে কয়েক দিন আগে তাঁর বাড়িতে কয়েকজন যুবক গিয়ে ছবি দেখিয়ে তা প্রকাশ্যে ফাঁস করার ভয় দেখায়; গোপন রাখার বিনিময়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও বলা হয়েছে; তিনি ৫ লক্ষ টাকা দিয়ে একটি চেক লিখেন বলে দাবি। এরপর বিষয়টি জানিয়ে তিনি থানায় অভিযোগ করেন। বাড়িতে যাওয়া চার যুবক নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন, তবে রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি। অন্যদিকে বিজেপি-কর্মী শুকদেব প্রামাণিকের দাবি, চিকিৎসকের বিরুদ্ধে ভুয়ো ডাক্তারি শংসাপত্র দেওয়ার অভিযোগ রয়েছে এবং তাঁর আয়-ব্যবসায়িক তথ্য ARTI-ই-এমেলের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে; জনস্বার্থ মামলা ও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর কথা বলেন। বিধায়ক দেবাশীষ ধর বলেন, বিজেপি পরিচয় দিয়ে যতেরা চিকিৎসকের কাছে গিয়েছে তাদের প্রকৃত পরিচয় খতিয়ে দেখতে হবে। সোনারপুর উত্তরের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে; তদন্ত শেষে অভিযোগের সত্যতা স্পষ্ট হবে।
0
0
Report

पूजा के मौके पर मंत्री सुमना सरकार के गाने ने राजनीतिक हलचल मचा दी

Chinsurah, West Bengal:গান ভালোবেসে গান মন্ত্রী সুমনা সরকার。 রেওয়াজ করার সময় নেই তবু অনুরোধ এলে ফেলতে পারেন না。 পুজোয় তাই গান গেয়েছেন।স্টুডিওতে রেকর্ডিংও সারা。 সুমনা জানান,ছোটোবেলায় মা মাসিদের কাছে গান শিখেছেন।বাবা তবলা বাজাতেন।পারিবারিক গানের চর্চা ছিলো।পরে রবীন্দ্রা ভারতী বিশ্ববিদ্যালয়ে খেয়াল নিয়ে পড়াশোনা করেছেন।কলকাতায় গুরুদের কাছে তালিম নিয়েছেন。 তবে গানকে পেশা হিসাবে নেননি। বর্তমানে রাজনীতি তার পেশা, অবশ্য সময় পেলে আর অনুরোধ এলে ফেলতে পারেন না。 বলাগড় বিধায়ক রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার রাজনীতিতে সফল, শিল্পী হিসাবে কেমন তার গান শুনে শ্রোতারা বলবেন。 জেলার বিভিন্ন অনুষ্ঠানে গান ভালোবেসে গান গাইতে দেখা গেছে পান্ডুয়ার বিধায়ক তুষার মজুমদারকে。 ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি পুজোর গান করেছেন。 রাজনীতির পাশাপাশি বিজেপি বিধায়কদের শিল্পী সত্তা দেখা যাচ্ছে。
0
0
Report
Advertisement
Advertisement
Back to top