icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

बसिरहाट ब्लॉक-1 में नाम गायब, रोष के कारण सड़क जाम

Basirhat, West Bengal:আবারো রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ হাসনাবাদের পর এবার বসিরহাট এক নম্বর ব্লকে ৮০ নম্বর বুথে নাম বাদ যাওয়া ভোটাররা বসিরহাট টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়. বসিরহাট দক্ষিণ বিধানসভার এক নম্বর ব্লকের পাতিলাচন্দ্রের ৮০ নম্বর বোথে ১০০০ ভোটারের সংখ্যা । তার থেকে ১০০ এর উপরে ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে যাদের নাম বাদ গেছে তারা এবং তাদের পরিবার স্থানীয় এক নম্বর ব্লক অফিসে যোগাযোগ করেও কোন কাজ না হওয়ায় অবশেষে তারা আজ বসিরহাট টাকি রাস্তায় টেয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিমল বসু বসিরহাট
0
0
Report
Advertisement

बसिरहट 1 नंबर ब्लॉक बूथ 80 के मतदाताओं ने नाम कटने पर जाम किया

Basirhat, West Bengal:আবারো রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ হাসনাবাদের পর এবার বসিরহাট এক নম্বর ব্লকে ৮০ নম্বর বুথে নাম বাদ যাওয়া ভোটাররা বসিরহাট টাকি রোড অবরোধ করে বিক্ষোভ demonstration দেখায়। বসিরহাট দক্ষিণ বিধানসভার এক নম্বর ব্লকের পাতিলাচন্দ্রের ৮০ নম্বর বুথে ১০০০ ভোটারের সংখ্যা । তার থেকে ১০০ এর উপর ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে যাদের নাম বাদ গেছে তারা এবং তাদের পরিবার স্থানীয় এক নম্বর ব্লক অফিসে যোগাযোগ করেও কোন কাজ না হওয়ায় অবশেষে আজ তারা বসিরহাট টাকি রাস্তায় টেয়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়。 1) বাইট - B আজিজুল ইসলাম ( বাদ যাওয়া ভোটার) 2) B1 মোসলেমা গাজি ( বাদ যাওয়া ভোটার ) বিমল বসু বসিরহাট
0
0
Report
Advertisement

कलकत्ता हाईकोर्ट प्रमुख न्यायधीश के अनुसार 47 लाख मामलों का निपटारा, ट्र tribunal से शुरू

Kolkata, West Bengal:কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন 47 লাখ শুঁনিনি নিষ্পত্তি হয়েছে। অ্যাড জুডিকেশন কেস সাত এপ্রিল মধ্যে সব শেষ হয়ে যাবে কল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করতে পারবে , আশা করা হচ্ছে জোকার কাছে জল শক্তি ভবনে ট্রাইব্যুনালের কাজ হবে। প্রাথমিক ভাবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ ট্রাইব্যুনালের ট্রেনিং হবে। একদিনের জন্যে ট্রেনিং হবে। সেটা হলেই কাল থেকে কাজ শুরু করতে পারবে - কমিশন ট্রাইব্যুনালে যারা থাকবেন তারা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতি। তাদের যোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকেই না - বেঞ্চ বান্ডিলের পর বান্ডিল, হাজার হাজার ফর্ম জমা পড়ছে। CJI: অনুগ্রহ করে এই বিষয়টি আপিলেট ট্রাইব্যুনালের সামনে উত্থাপন করুন। আমরা ইতিমধ্যেই উত্থাপন করেছি... আমার কাছে ভিডিও আছে... CEO-র অফিসে বান্ডিলের পর বান্ডিল ফর্ম। Naidu: কারও যদি অধিকার থাকে, আমরা তা বাধা দিতে পারি না। Banerjee: হঠাৎ করে একজন ব্যক্তির মাধ্যমে ৩০,০০০ ফর্ম ৬ জমা পড়ছে। CJI: এটা প্রতিটি রাজ্যেই হয়েছে। একবার আপনি আপত্তি দাখিল করলে... Sibal: আমরা জানতে পারব না, তাদের তালিকা প্রকাশ করতে হবে। CJI: আমাদের সামনে লিখিতভাবে কিছুই নেই। সব যুক্তিই মৌখিকভাবে বলা হচ্ছে। ফর্ম 6 নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একজন ব্যক্তির মাধ্যমে 30 হাজার ফর্ম জমা পড়ছে। ভিডিও আছে। মৌখিকভাবে এমন আউয়ালের কোনো অর্থ নেই, মন্তব্য প্রধান বিচারপতির প্রথম দফার নির্বাচনের জন্যে 6 তারিখ শেষ দিন মনোয়নের জন্যে। তাই অ্যাড জুডিকহান টা 6 তারিখ মিড নাইট মধ্যে প্রকাশ করতে হবে। - কমিষন নির্বাচন কমিশন রাজ্যে ১৯টি আপিলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে। এগুলোর নেতৃত্বে রয়েছেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি/বিচারপতিরা। হাইকোর্ট, নির্বাচন কমিশন এবং রাজ্যের প্রতিনিধিদের একটি দল পরিদর্শন করেছে... Shyama Prasad Mukherjee Institute-কে প্রস্তুত অবস্থায় (২১টি চেম্বারসহ) পাওয়ায় চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে... ট্রাইব্যুনালগুলো যাতে অবিলম্বে কার্যকর হতে পারে, সে জন্য Ministry of Jal Shakti-এর কাছ থেকে ৮ সপ্তাহের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। সদস্য ও সভাপতিত্বকারী বিচারকদের জন্য আজই ওরিয়েন্টেশন/প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে, যাতে তারা অনলাইন으로 দাখিল করা আপিলগুলি সুবিধামতো নিষ্পত্তি করতে পারেন。
0
0
Report
Advertisement

बुधुवार को मेदिनपुर में टीएमसी उम्मीदवार सुजय हाजरा ने खुदिराम की मूर्ति पर माल्यार्पण किया

Mollar Chak, West Bengal:বুধবার সকাল সকাল মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মেদিনীপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা। ব্যান্ড বাজনা সহকারে এদিন পায়ে হেঁটে মেদিনীপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। প্রচারের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ক্রমশ এস আই আর আতঙ্ক গ্রাস করছে মানুষকে। এক একটা পাড়াতে ১০০ থেকে ১৫০ জন করে নাম বাদ দিয়ে দিয়েছে। শুধুমাত্র মেদনীপুর বিধানসভা এলাকাতেই প্রায় ৮০০০ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। ফর্ম ৬ এ আবেদন করা একটিও নতুন ভোটারের নাম এখনো তোলা হয়নি। জেলায় নির্বাচন আধিকারিকদের প্রশ্ন করলে তারা বলছেন তাদের কাছে খবর নেই, তারা নিজেদেরেই আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ কেউ কিছু বলতে গেলেই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেভাবে বাইরে থেকে নাম ঢুকিয়ে বিহার মহারাষ্ট্রে ভোট লুড করে সরকারে এসেছে সেভাবে বাংলাতেও তারা সেই চেষ্টা চালাচ্ছে বিজেপি। আমরা সতর্ক সজাগ এবং সচেতন রয়েছি। মানুষের পাশে থাকার বার্তা দিতেই আজকে আমরা পাড়ায় পাড়ায় ঘুরছি। নাম তোলার ক্ষেত্রে ট্রাইব্যুনালে কিভাবে আবেদন করা যাবে সেই কথাই মানুষকে বোঝাচ্ছি।
0
0
Report

पश्चिम बर्द्धमान में वाम मोर्चे की मजबूत रैली, पांच उम्मीदवार नामांकन दाखिल

Asansol, West Bengal:বর্ণাঢ্য মিছিলে শক্তি প্রদর্শন, পাঁচ প্রার্থীর মনোনয়ন জমা বামদের পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনে নামল বাম শিবির। বর্ণাঢ্য মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সংশ্লিষ্ট দপ্তরে। জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে আসানসোল মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী আখিলেশ কুমার সিং। জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন আসানসোল দক্ষিণের সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তী, জামুরিয়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মোহাম্মদ সাব্বির হোসেন, কুলটি বিধানসভা কেন্দ্রের ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভবানী আচার্য্য এবং বারাবনি কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিত বাউরী। মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীরা সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করেন। লাল পতাকা, স্লোগান ও উচ্ছ্বাসে ভরপুর এই মিছিল এলাকায় নির্বাচনী আবহকে আরও তীব্র করে তোলে। বাম নেতৃত্বের দাবি, মানুষের সমর্থন ও জনসমাগমই প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনে তারা শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। এদিকে, মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনও নিরাপত্তার কড়া ব্যবস্থা গ্রহণ করে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে。
0
0
Report
Advertisement

कोलकाता में Uber Shuttle सेवा बंद: 2026 अप्रैल से समाप्त, कारण स्पष्ट नहीं

Kolkata, West Bengal:UBER *কাল থেকে কলকাতায় বন্ধ উবের শাটল* ২০২৪–এর মার্চ থেকে কলকাতায় পরিষেবা শুরু হয়েছিল উবর শাটল–এর। ঠিক দু’বছরের মাথায় ২০২৬–এর ২ এপ্রিল থেকে শহরে এই পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। ৬০টি বাস দিয়ে যে পরিষেবা শুরু হয়েছিল, এক বছরের মধ্যেই প্রবল জনপ্রিয়তায় বাসের সংখ্যা পৌঁছেছিল ১৬০টিতে। সংস্থার হিসেব, কলকাতায় মাসে উবর শাটল–এর অ্যাপ–নির্ভর পরিষেবায় গড়ে প্রায় ১৭ লক্ষ বুকিং হতো। কিন্তু আগামিকাল থেকে সেই পরিষেবা আর পাওয়া যাবে না। কেন এই পরিষেবা বন্ধ করা হলো, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। মনে করা হচ্ছে, আশানুরূপ লাভ হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত। ফান্ড সংক্রান্ত সমস্যাও এমন সিদ্ধান্তের কারণ হতে পারে。
0
0
Report
Advertisement
Advertisement
Back to top