Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

पश्चिम मेदिनीपुर में पहले चक्र की वोटिंग: नरेंद्रग्राम हॉटस्पॉट, सुरक्षा के बड़े कदम

KMKIRAN MANNA
Mar 16, 2026 13:17:37
Dihierench, West Bengal
প্রথম দফাতেই ভোট পূর্ব মেদিনীপুরে,নজরে হটস্পট নন্দীগ্রাম।ময়না, খেজুরি থেকে এগরা,অশান্তি রুখতে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসন ও কমিশনের!সন্ত্রাসবিহীন ভোট হবে ২৬ শের নির্বাচন?বড় চ্যালেঞ্জের মুখে কমিশন ও জেলা প্রশাসন আগামী ২৩ সে এপ্রিল মহারণ পূর্ব মেদিনীপুরে,জেলার ১৬ টি কেন্দ্রে ওইদিন ভোট,তবে ভোটের থেকেও বড় চর্চা নিরাপত্তা।কেনোনা ভোট পূর্ব হিংসার সাক্ষী জেলার বিভিন্ন প্রান্ত,খেজুরী থেকে নন্দীগ্রাম, এগরা থেকে ময়না। জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল সাংবাদিক সম্মেলন করে জানান নিরাপদ ভোট করাতে বদ্ধপরিকর প্রশাসন। ১.প্রতিটি বিধানসভা পিছু এক জন করে অবজারভার বা পর্যবেক্ষক থাকছেন। তাঁরা দ্রুত জেলায় এসে রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। ২.সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালু হয়েছে,কোনো ব্যক্তি নগদ ৫০ হাজার টাকার বেশি নিয়ে ঘুরতে পারবেননা।প্রার্থীদের প্রচারের খরচ ও থাকবে নজরদারির মধ্যে। ৩.বর্তমানে বিচারাধীন ভোটারদের বাদ রেখেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। তবে জেলাশাসক আশ্বাস দিয়েছেন, মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই ৮০ হাজার বিচারাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনে বাড়ানো হবে প্রায় ৬২০ টি অক্সিলারি বুথ。 ২১ বা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ভোট পূর্ব এবং ভোট পরবর্তী সন্ত্রাসের দাগ এখনো টাটকা।এখন দেখার বিষয় কমিশন এবং জেলা প্রশাসন কিভাবে সন্ত্রাসমুক্ত ভোট করায়!!জেলা প্রশাসন ও কমিশনের কাছে যেটা একটা চ্যালেঞ্জ ও বটে!! বাইট ইউনিস রিসিন ইসমাইল।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Mar 16, 2026 14:17:22
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভা ক্ষেত্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই উৎসবের আমেজ জেলা পার্টি অফিসে। হরিরামপুরে তাপস রায়, বালুরঘাটের বিদ্যুৎ রায়, গঙ্গারামপুর এর सत्यেন্দ্রনাথ রায়,, কুমারগঞ্জের শুভেন্দু অধিকারী, তপনে বুধরায় টুডু, হরিরামপুরে দেবব্রত মজুমদার প্রার্থী ঘোষণা হতেই খুশির হাওয়া বিজেপির পার্টি অফিসে। হরিরামপুর কুমারগঞ্জ এবং বালুরঘাটের প্রার্থী বদল করেছে বিজেপি। হরিরামপুরে দেবব্রত মজুমদার নতুন মুখ এছাড়াও কুশমন্ডিতেও নতুন মুখ তাপস রায়। বালুরঘাটে অশোক লাহিড়ী জয়ী প্রার্থী ছিলেন তিনি এবার বালুরঘাট থেকে টিকিট পাননি তার পরিবর্তে টিকিট পেয়েছেন বিদ্যুৎ রায়। যিনি এলাকায় আরএসপির সক্রিয় কর্মী বলে পরিচিত ছিলেন এতদিন। এছাড়াও বালুরিড় কোর্টের আইনজীবী তিনি। বাইট স্বরূপ চৌধুরী জেলা সভাপতি
1058
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 16, 2026 13:19:46
Kolkata, West Bengal:নির্বাচন কমিশনের দফতরে সর্বদলীয় বৈঠক, ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল বিরোধীরা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দফতরে অনুষ্ঠিত হল সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকে ভোটার তালিকা, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে একাধিক প্রশ্ন তোলে বিভিন্ন রাজনৈতিক দল。 কংগ্রেসের অভিযোগ বৈঠক শেষে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বৈঠকের সময় “অফিস অফ প্রফিট” নিয়ে আলোচনা চলাকালীন নির্বাচন কমিশনের তরফে সোনিয়া গান্ধীর উদাহরণ দেওয়া হয়, যা নিয়ে তারা তীব্র আপত্তি জানান। কংগ্রেসের বক্তব্য, নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানের বৈঠকে নির্দিষ্ট কোনও রাজনৈতিক নেতার উদাহরণ টানা উচিত নয়。 কংগ্রেস আরও দাবি করেছে, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। কমিশনের দাবি অনুযায়ী তার মধ্যে প্রায় ১৯ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানানো হলেও, সেই তালিকা প্রকাশ করা হয়নি। কংগ্রেসের দাবি, অবিলম্বে সেই তালিকা প্রকাশ করতে হবে যাতে মানুষ জানতে পারেন কারা ভোট দিতে পারবেন এবং কারা পারবেন না。 তাদের অভিযোগ, ভোট ঘোষণা হয়ে গেলেও এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। কংগ্রেস জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে স্পষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। না হলে এই বিষয় নিয়ে আন্দোলন চলবে。 সিপিএমের বক্তব্য সিপিএম নেতা পলাশ দাশ বলেন, এত বড় গণতান্ত্রিক প্রক্রিয়ার আগে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা থাকা উদ্বেগজনক। তাঁর দাবি, কয়েক লক্ষ মানুষ এখনও বিচারাধীন অবস্থায় রয়েছেন। তাদের ভোট দেওয়া বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে。 সিপিএমের অভিযোগ, বৈঠকে এই প্রশ্ন তোলার সময় নির্বাচন কমিশনের এক আধিকারিক উত্তেজিত হয়ে পড়েন এবং ধমকের সুরে কথা বলেন। সিপিএমের মতে, সমস্ত সমস্যার নিষ্পত্তি করে তবেই নির্বাচন হলে সেটাই প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন হবে。 রাজনৈতিক বিশ্লেষক ও প্রতিনিধিরা বৈঠকে ফর্ম–৭ সংক্রান্ত ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, যথাযথ যাচাই না করে যেন কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বা বাদ না দেওয়া হয়। যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়ে, তাহলে তারা আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন। তৃণমূলের প্রশ্ন তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা নিয়ে সকলেরই উদ্বেগ রয়েছে। কমিশনের দাবি অনুযায়ী ১৯ লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানানো হলেও, সেই তালিকা প্রকাশ করা উচিত বলে তিনি দাবি করেন。 তিনি জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সম্ভবত সপ্তাহের শেষের দিকে একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। তৃণমূলের দাবি, ধাপে ধাপে যেমন তালিকা তৈরি হবে তেমনই তা প্রকাশ করা উচিত। কেন্দ্রীয় বাহিনী নিয়েও প্রশ্ন বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তোলা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে জানতে চাওয়া হয়, কত সংখ্যক আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হবে এবং তারা বুথের ভিতরে নাকি বাইরে থাকবে। পাশাপাশি দাবি তোলা হয়, বাহিনী যেন কোনও অবস্থাতেই ভোটারদের ব্যক্তিগত নথি পরীক্ষা না করে, তা নিশ্চিত করতে হবে。 সব মিলিয়ে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কমিশনের তরফে বেশ কিছু বিষয়ে আশ্বাস দেওয়া হলেও, বিষয়গুলি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।
1070
comment0
Report
KAKAYESH ANSARI
Mar 16, 2026 13:19:30
Darjeeling, West Bengal:Bharatiya Gorkha Prajatantrik Morcha (BGPM) Anit Thapa ने Darjeeling Hills से उम्मीदवार नाम घोषित किया है; TMC उनके समर्थन में है. Anit Thapa ने कहा, 'TMC Darjeeling जनता का सम्मान करता है और इस बार Hills से BJP वोट नहीं पाएगा.' राज्य विधानसभा चुनाव के घोषणापत्र के बाद Darjeeling के 3 सीटों—Darjeeling, Kalimpong और Kurseong—के लिए BGPM ने उम्मीदवार नाम घोषित किए हैं. Darjeeling सीट से Bijoy Kr Rai जो पूर्व शिक्षक हैं, टिकट प्राप्त कर चुके हैं. Kurseong से Amar Lama जो वकील और नीतिनega GTA के प्रमुख सलाहकार भी हैं, टिकट पाए हैं. Kalimpong से Ruden Sada Lapcha जो बैठे हुए MLA हैं, टिकट पाए हैं. भाजपा ने अब तक Darjeeling Hills के लिए अपना उम्मीदवार घोषित नहीं किया है. BGPM टीएमसी की एलायंस पार्टी है और लोकसभा चुनाव में BGPM हमेशा टीМС का समर्थन करते रहे हैं, जबकि MLA चुनाव में Hills के अपने एलायंस पार्टियों का समर्थन करते हैं. पिछले राज्य विधानसभा चुनाव में TMC का समर्थन था उस समय रूलिंग पार्टी और उस समय Binoy Tamang तथा Anit Thapa मौजूद थे, उस समय GJM2 था. TMC Darjeeling Hills के 3 सीटों में अपना उम्मीदवार नहीं देगा, वे BGPM को समर्थन करेंगे. BGPM का अपना चुनाव चिह्न जलती हुई मोमबत्ती है. भाजपा ने Darjeeling Hills से अपना उम्मीदवार घोषित नहीं किया है और यह स्पष्ट नहीं है कि उनके गठबंधन पार्टनर कौन होंगे, सिवाय GNLF के. GJM क्यों बीजेपी के साथ सीट शेयरिंग करेगा पर अभी स्पष्ट नहीं है. Hills के विपक्षी दल Ajay Edward Party Indian Gorkha Jansakthi Front (IGJF) भी Hills से अपना उम्मीदवार देंगे, लेकिन अभी आधिकारिक घोषणा नहीं हुई है.
1055
comment0
Report
SCSandip Chowdhury
Mar 16, 2026 13:19:10
Katwa, West Bengal:রাজ্যে প্রথম পুর এলাকায় মহিলা পরিচালিত কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সূচনা হল কাটোয়ায়।পুরশহর সহ সংলগ্ন গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে এই কোঅপারেটিভ সোসাইটিটি শুরু করা হল।সোমবার কাটোয়া পুরসভার আশ্রয় ভবনের তৃতীয় তলে কাটোয়া মহিলা কো- অপারেটিভ সোসাইটির সূচনা করলেন পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী। কাটোয়া ও দাঁইহাট পুরসভা এলাকার ২০০০ মহিলা সদস্য নিয়ে এই কোঅপারেটিভ পথচলা শুরু করলেও পাঁচ হাজার মহিলা এই সোসাইটির সদস্য হতে পারবে।দুশ টাকা সদস্য চাঁদা দিয়ে সোসাইটির সদস্য হওয়া যাবে।পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী বলেন, মহিলাদের সমৃদ্ধি করতে কম সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হয়েছে। মহিলারা এই কোঅপারেটিভ সোসাইটি পরিচালনায় থাকবেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের ব্যবসার বিস্তারে এই সোসাইটিটি থেকে বেশি করে আর্থিক সাহায্য পাবে।
1010
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 16, 2026 11:48:33
Asansol, West Bengal:দেওয়াল লিখনে ভোটের প্রচার শুরু, আসানসোল দক্ষিণে সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রവർতির সমর্থনে কর্মীদের উচ্ছ্বাস আসানসোল- আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শুরু হল দেওয়াল escritos কাজ। এই কর্মসূচিতে প্রার্থী শিল্পী চক্রবর্তী নিজে উপস্থিত থেকে কর্মী-সমর্থকদের উৎসাহিত করেন। রবিবার বিকেল থেকেই আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার পুরানহাট, শান্তিনগর, দামোদরের পার্শবর্তী এলাকা সহ বিভিন্ন জায়গায় বাম কর্মী-সমর্থকেরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। লাল রঙে দলের প্রতীক ও স্লোগান লিখে এলাকায় নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা। এই সময় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দেওয়াল লিখনের পাশাপাশি স্লোগান দিতে দিতে এলাকায় প্রচার চালান কর্মী-সমর্থকেরা। প্রার্থী শিল্পী চক্রবর্তী জানান, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই তাঁরা এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থকে সামনে রেখেই প্রচার চালানো হবে। জয়ী আমরাই হব। বামফ্রন্ট নেতৃত্বের দাবি, আসানসোল দক্ষিণে সাধারণ মানুষের সাড়া মিলছে এবং আগামী দিনে আরও জোরদার হবে নির্বাচনী প্রচার। দেওয়াল লিখনের মধ্য দিয়ে সেই প্রচারের সূচনাই হল বলে মনে করছেন দলীয় নেতৃত্ব。
1050
comment0
Report
MMManoj Mondal
Mar 16, 2026 11:47:20
Kolkata, West Bengal:রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তাই জেলাজুড়ে কার্যকর হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। এদিন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক সৈয়দ এন সাংবাদিক সম্মেলন করে জেলার ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন সূচি অনুযায়ী আগামী ২ এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি জারি হবে। ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৯ এপ্রিল বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে ভোট গণনা হবে এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়া ৬ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে。 জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দফতরে মনোনয়ন জমা নেওয়া হবে। পাশাপাশি ভোট সংক্রান্ত অভিযোগ জানাতে ও তথ্য पেতে একটি অভিযোগ ও হেল্পলাইন সেল গঠন করা হয়েছে। এর জন্য টোল ফ্রি নম্বর ০৩৩-২৫৮৪-৭০০৭ এবং ১৯৫০ চালু করা হয়েছে। নির্বাচনী অনুমতি দ্রুত পাওয়ার জন্য ‘সুবিধা’ নামে একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে সভা, মিছিল, গাড়ি ব্যবহার বা হেলিকপ্টার অবতরণের মতো বিভিন্ন অনুমতি নেওয়া যাবে। একইসঙ্গে যানবাহন সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ‘সুগম’ সফটওয়্যারও চালু করা হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনায় মোট ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ৫৩ হাজার ৩৯৩ জন, মহিলা ভোটার ৩৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০৬ জন। ভোটারদের সুযোগের জন্য ভোটের তারিখ, সময় এবং বুথের তথ্য উল্লেখ করে ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) বুথ লেভেল অফিসারদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তবে এই স্লিপ ভোট দেওয়ার জন্য পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না। জেলা জুড়ে মোট ৮,৬৭২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য এপিক কার্ডের পাশাপাশি আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমজিএনরেগা জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, স্বাস্থ্য বীমা কার্ডসহ নির্বাচন কমিশন স্বীকৃত মোট ১২ ধরনের নথি ব্যবহার করা যাবে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় বিচারাধীন ভোটারের সংখ্যাও ৫ লক্ষ ৯১ হাজারের বেশি। নির্বাচন কমিশনের তরফে আগামী সংশোধনী ভোটার তালিকা দ্রুত প্রকাশ করা হতে পারে বলেও জানা গিয়েছে।
1082
comment0
Report
BSBhabananda Singha
Mar 16, 2026 11:32:17
Dinajpur, Rangpur Division:যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে চোপড়া বিডিও অফিসে যুবকদের বিক্ষোভ, উঠল ট্যাব কাণ্ডের ছায়া যুবসাথী প্রকল্পে আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগে সোমবার দুপুরে উত্তর দিনাজپورের চোপড়া বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো যুবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসাথী প্রকল্পে আবেদন করলেও এখনও পর্যন্ত তারা টাকা পাননি। পোর্টালে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তিত হয়ে অন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী। চোপড়া পঞ্চায়েত এলাকার মহাম্মদ মীর আশরাফ জানান, তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে বদলে গেছে। বিডিওর কাছে অভিযোগ জানালেও কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে দাবি তার। ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের সামেদুল হকের অভিযোগও একই। তার কথায়, “আমার অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে। প্রকল্পের প্রাপ্য টাকা যেন আমার অ্যাকাউন্টেই দেওয়া হয়।” প্রসঙ্গত, এর আগেও চোপড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার সরকারি টাকার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে প্রতারণা চক্রের হদিস মিলেছিল। ফলে এবার যুবсাথী প্রকল্পেও একই ধরনের প্রতারণা হয়েছে কি না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। তবে এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই বিষয়ে মন্তব্য করতে চাননি। সব মিলিয়ে যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর প্রশাসন ও স্থানীয়দের。 বাইটঃ ১) মহাম্মদ মিরাজুল ইসলাম (প্রতারিত আবেদনকারী) ২) মীর আশরাফ (আবেদন কারী) ৩) সামেদুল হক (আবেদনকারী) ৪) ভবেশ কর (স্থানীয় বিজেপি নেতা)
205
comment0
Report
Advertisement
Back to top