Back
EC ने उत्तर 24 परगना में विधानसभा चुनाव की तिथियाँ घोषित, मतदान 29 अप्रैल
MMManoj Mondal
Mar 16, 2026 11:47:20
Kolkata, West Bengal
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তাই জেলাজুড়ে কার্যকর হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট। এদিন জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক সৈয়দ এন সাংবাদিক সম্মেলন করে জেলার ভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন সূচি অনুযায়ী আগামী ২ এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি জারি হবে। ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৯ এপ্রিল বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৪ মে ভোট গণনা হবে এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়া ৬ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে。
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দফতরে মনোনয়ন জমা নেওয়া হবে। পাশাপাশি ভোট সংক্রান্ত অভিযোগ জানাতে ও তথ্য पেতে একটি অভিযোগ ও হেল্পলাইন সেল গঠন করা হয়েছে। এর জন্য টোল ফ্রি নম্বর ০৩৩-২৫৮৪-৭০০৭ এবং ১৯৫০ চালু করা হয়েছে। নির্বাচনী অনুমতি দ্রুত পাওয়ার জন্য ‘সুবিধা’ নামে একটি সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে সভা, মিছিল, গাড়ি ব্যবহার বা হেলিকপ্টার অবতরণের মতো বিভিন্ন অনুমতি নেওয়া যাবে। একইসঙ্গে যানবাহন সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ‘সুগম’ সফটওয়্যারও চালু করা হয়েছে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উত্তর ২৪ পরগনায় মোট ভোটারের সংখ্যা ৭৩ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ৫৩ হাজার ৩৯৩ জন, মহিলা ভোটার ৩৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২০৬ জন। ভোটারদের সুযোগের জন্য ভোটের তারিখ, সময় এবং বুথের তথ্য উল্লেখ করে ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) বুথ লেভেল অফিসারদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। তবে এই স্লিপ ভোট দেওয়ার জন্য পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য হবে না।
জেলা জুড়ে মোট ৮,৬৭২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য এপিক কার্ডের পাশাপাশি আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমজিএনরেগা জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, স্বাস্থ্য বীমা কার্ডসহ নির্বাচন কমিশন স্বীকৃত মোট ১২ ধরনের নথি ব্যবহার করা যাবে। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনায় বিচারাধীন ভোটারের সংখ্যাও ৫ লক্ষ ৯১ হাজারের বেশি। নির্বাচন কমিশনের তরফে আগামী সংশোধনী ভোটার তালিকা দ্রুত প্রকাশ করা হতে পারে বলেও জানা গিয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 16, 2026 13:17:190
Report
BCBasudeb Chatterjee
FollowMar 16, 2026 11:48:331050
Report
BSBhabananda Singha
FollowMar 16, 2026 11:32:17205
Report
DGDebabrata Ghosh
FollowMar 16, 2026 11:31:57169
Report
DGDebabrata Ghosh
FollowMar 16, 2026 11:02:4891
Report
MMManoranjan Mishra
FollowMar 16, 2026 11:02:18109
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 16, 2026 10:16:101113
Report
KMKIRAN MANNA
FollowMar 16, 2026 10:09:18961
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 10:08:411074
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 16, 2026 10:08:30947
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 10:08:21Kolkata, West Bengal:নতুন ভারপ্রাপ্ত dg সিদ্ধিনাথ গুপ্ত আসলেন ভাবানীভবন এ
972
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 10:08:13Kolkata, West Bengal:অজয় কুমার নন্দ ভবানী ভবন থেকে বেরিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিল
1046
Report
MDMritunjay Das
FollowMar 16, 2026 09:32:07169
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 16, 2026 09:19:57141
Report