Back
युवासाथी योजना के पैसे नहीं मिलने पर चोपड़ा में युवाओं का प्रदर्शन
BSBhabananda Singha
Mar 16, 2026 11:32:17
Dinajpur, Rangpur Division
যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে চোপড়া বিডিও অফিসে যুবকদের বিক্ষোভ, উঠল ট্যাব কাণ্ডের ছায়া
যুবসাথী প্রকল্পে আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগে সোমবার দুপুরে উত্তর দিনাজپورের চোপড়া বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো যুবক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুবসাথী প্রকল্পে আবেদন করলেও এখনও পর্যন্ত তারা টাকা পাননি। পোর্টালে স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তিত হয়ে অন্য অ্যাকাউন্ট দেখাচ্ছে। একই ধরনের অভিযোগ করেছেন একাধিক আবেদনকারী।
চোপড়া পঞ্চায়েত এলাকার মহাম্মদ মীর আশরাফ জানান, তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পোর্টালে বদলে গেছে। বিডিওর কাছে অভিযোগ জানালেও কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে দাবি তার। ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের সামেদুল হকের অভিযোগও একই। তার কথায়, “আমার অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে। প্রকল্পের প্রাপ্য টাকা যেন আমার অ্যাকাউন্টেই দেওয়া হয়।”
প্রসঙ্গত, এর আগেও চোপড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার সরকারি টাকার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তনের মাধ্যমে প্রতারণা চক্রের হদিস মিলেছিল। ফলে এবার যুবсাথী প্রকল্পেও একই ধরনের প্রতারণা হয়েছে কি না, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।
তবে এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই বিষয়ে মন্তব্য করতে চাননি।
সব মিলিয়ে যুবসাথী প্রকল্পে টাকা না পাওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন নজর প্রশাসন ও স্থানীয়দের。
বাইটঃ
১) মহাম্মদ মিরাজুল ইসলাম (প্রতারিত আবেদনকারী)
২) মীর আশরাফ (আবেদন কারী)
৩) সামেদুল হক (আবেদনকারী)
৪) ভবেশ কর (স্থানীয় বিজেপি নেতা)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 16, 2026 11:48:33955
Report
MMManoj Mondal
FollowMar 16, 2026 11:47:20992
Report
DGDebabrata Ghosh
FollowMar 16, 2026 11:31:57169
Report
DGDebabrata Ghosh
FollowMar 16, 2026 11:02:4891
Report
MMManoranjan Mishra
FollowMar 16, 2026 11:02:18109
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 16, 2026 10:16:101113
Report
KMKIRAN MANNA
FollowMar 16, 2026 10:09:18961
Report
AGAyan Ghosal
FollowMar 16, 2026 10:08:411074
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 16, 2026 10:08:30947
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 10:08:21Kolkata, West Bengal:নতুন ভারপ্রাপ্ত dg সিদ্ধিনাথ গুপ্ত আসলেন ভাবানীভবন এ
972
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 16, 2026 10:08:13Kolkata, West Bengal:অজয় কুমার নন্দ ভবানী ভবন থেকে বেরিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দিল
1046
Report
MDMritunjay Das
FollowMar 16, 2026 09:32:07169
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 16, 2026 09:19:57141
Report
SCSandip Chowdhury
FollowMar 16, 2026 09:19:33145
Report