Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

ISF प्रत्याशी अफजल अली शाह की पश्चिम पांशकुड़ा विधानसभा सीट पर आधिकारिक घोषणा

KMKIRAN MANNA
Mar 24, 2026 01:31:38
Dihierench, West Bengal
*পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে আই এস এফ প্রার্থী আফজল আলি শা* এক সময় জল্পনা ছিল সিপিআইএম আইএসএফ জোট হয়ে প্রার্থী দেবে কয়েকটি বিধানসভা কেন্দ্রে। তাঁর মধ্যে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে জোটের জল্পনা ছিল , কিন্তু সিপিআইএম এর দাবি ছিল আই এস এফ প্রার্থী তাঁদের পছন্দ না হওয়ায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম থেকে প্রার্থী হলেন নিরঞ্জন সিহি, তারপর বেশকয়েকদিন নিরব থাকার পর আজ আনুষ্ঠানিক ভাবে আই এস এফের প্রার্থী ঘোষনা হয় । 2019 সালে নবমীর রাতে তৎকালীন তৃণমূলের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান আলী শা মাইশোরা এলাকায় নিজের দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন। কুরবান খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দাপুটে নেতা আনিসুর রহমানকে। সেই কুরবান আলী শা এর দাদা আফজল আলি শা এবার আই এস এফের প্রার্থী হলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্র থেকে। আই এস এফ প্রার্থীকে আজ তাঁর দলীয় কার্যালয়ে সম্বর্ধনা দেওয়া হয়। দলের কর্মী সমর্থকরা ফুলের মালা পরিয়ে আই এস এফ প্রার্থী আফজল আলি শা কে সংবর্ধনা জানায় । প্রার্থী ঘোষণার হওয়ার সাথে সাথেই ভোট প্রচার শুরু করেন প্রার্থী। বাইট আফজাল শা ISF প্রার্থী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ALArup Laha
Mar 24, 2026 01:31:13
Belna, West Bengal:দীর্ঘ দিন ধরে প্রার্থী মানে মোটাস্বাস্থ্যန်း, বয়স্ক প্রার্থীকে দেখে এসেছি। কিন্তু এখন দেখছি তরুণ তুর্কি প্রার্থী। পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনু কোঁয়ার। নির্বাচনী প্রচারে এই প্রার্থীকে কাছে পেয়ে ঠাট্টার ছলে থেকে 'কইলে বাছুর' বলে অভ্যর্থনা জানালেন ভাতারের সাহেবগঞ্জের প্রবীণ নাগরিকরা। জানা গেছে, সোমবার পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তনু কোনারের সমর্থনে সাহেবগঞ্জ ১ নম্বর অঞ্চলের নির্বাচনী প্রচার শুরু হয়। সাহেবগঞ্জ ১ নম্বর অঞ্চলের বামুনিয়া গ্রামে মা কালীর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ব্লক সভাপতি বাসুদেব যশ, সাহেবগঞ্জ অঞ্চলের সভাপতি রাজীব ভট্টাচার্য বামুনিয়া, বিঘড়া, স্বর্ণ চালিদা, সাহেবগঞ্জ, কাশিপুর সহ প্রতিটি বুথে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। মধ্যাহ্ন ভোজরের পর সাহেবগঞ্জে বিশিষ্ট প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। তরুণ তুর্কি তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে চরম উৎসাহ প্রবীণ নাগরিকদের। তাদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে ভাতারের বিধানসভা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন তৃণমূল প্রার্থীর শান্তনু কোণার। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই তৃণমূল প্রার্থীর মানবিক আচার ব্যবহারে মন জয় করেন প্রবীণ নাগরিকদের। তারা আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে ভাতারের বিধায়ক হিসেবে গ্রাম বাংলার মানুষের পাশে থাকবেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর দক্ষতা ও যোগ্যতা আগামী দিনে মন্ত্রিসভায় স্থান পাবেন বলে, আশাবাদী প্রবীণ নাগরিকরা। সম্বর্ধনা সভার পর ভাতারের সাহেবগঞ্জ অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে নূরপুর গ্রামে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। তবে দিনভর কর্মসূচিতে মহিলাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তৃণমূল প্রার্থী শান্তনু কোনার বলেন, প্রবীণ, যুব, মহিলা সহ সর্বস্তরের মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে area's মানুষ খুব খুশি। পাশাপাশি তিনি আরোও বলেন একদিকে রাজ্য উন্নয়ন অন্যদিকে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের জন্য কি করেছে তা বিচার বিশ্লেষণ করে মানুষকে ভোট দানের বার্তা দেন। বাইট ১।শান্তনু কোনার(তৃণমূল প্রার্থী), ২।বটকৃষ্ণ নহর(প্রবীণ নাগরিক)। ক্যামেরায় সেখ মিলনের সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
932
comment0
Report
ALArup Laha
Mar 24, 2026 01:30:47
Belna, West Bengal:শস্যগোলা পূর্ব বর্ধমানে আলু চাষে লোকসান, গোপনে পোস্ত চাষে ঝুঁকছেন চাষিরা। আলু চাষে বারবার লোকসানের মুখে পড়ে বিকল্পের খোঁজে দিশেহারা পূর্ব বর্ধমানের চাষিদের একাংশ। সেই পরিস্থিতিতেই গোপনে পোস্ত চাষের দিকে ঝোঁক বাড়ছে বলে অভিযোগ উঠছে জেলার বিভিন্ন প্রান্তে। জামালপুর ব্লকের চকদিঘী পঞ্চায়েতের হরগোবিন্দপুর গ্রামের তরুণ চাষি মন্টু সাহানা এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সরকারি অনুমতি ছাড়াই তিনি তাঁর জমির একাংশে এ বছর পোস্ত চাষ করেছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই গাছে ফল ধরায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামজুড়ে এখন প্রশ্ন এভাবে পোস্ত চাষ আদৌ বৈধ কি না। ভারতে পোস্ত চাষ কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের অনুমোদিত নির্দিষ্ট এলাকায় মূলত মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশে আইনসম্মতভাবে পোস্ত চাষ ও আফিম উৎপাদন করা যায়। পশ্চিমবঙ্গে এই চাষ সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এই পরিস্থিতিতে মন্টু সাহানার বক্তব্য, তিনি পরীক্ষামূলকভাবে এই চাষ করেছেন। তাঁর দাবি, আলু চাষ করে লাভ হচ্ছে না। তাই আমাদের এলাকার মাটি ও জলবায়ুতে পোস্ত চাষ সম্ভব কি না, সেটা দেখছিলাম। যদিও আইনি দিক সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত নন বলেও স্বীকার করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির Local নেতৃত্বের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এ ধরনের বেআইনি কাজ বাড়ছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম জানান, পোস্ত চাষ করতে গেলে সরকারি অনুমতি নিতে হয়। কেউ যদি বেআইনি ভাবে পোস্ত চাষ করে থাকেন, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। বিডিও পার্থসারথি দে র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গে পরীক্ষামূলকভাবেও পোস্ত চাষের অনুমতি নেই। কোথাও এই চাষের প্রমাণ মিললে তা অবিলম্বে নষ্ট করে দেওয়া হবে।
1023
comment0
Report
BBBimal Basu
Mar 24, 2026 01:30:28
Basirhat, West Bengal:ভোটের প্রচারে গিয়ে ক্রিকেট খেলার মাঠে আমন্ত্রণ পেয়ে ব্যাট হাতে বল মেরে উচ্ছাসে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার ব্যাট হাতে দেখে উল্লাসে ক্রিকেট মাঠের দর্শকরা হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সন্দেশখালি আনদোলনের অন্যতম মুখ রেখা পাত্র হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ থানার বরুনহাট রামেশ্বরপুরে প্রচারের গিয়ে সেখানকার এক ক্রিকেট টুর্নামেন্ট আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হয়ে খেলোয়াড় ও সাধারণ মানুষের সাথে জনসংযোগ করার পাশাপাশি ব্যাট হাতে ক্রিকেট মাঠে নেমে পড়ে ব্যাটে বলে করতে উল্লাসে ফেটে পড়ে মাঠে আসা খেলোয়াড় থেকে দর্শকরা। প্রথম ক্রিকেট ব্যাট হাতে বল মেরে উচ্ছিত রেখাও।
1050
comment0
Report
KMKIRAN MANNA
Mar 23, 2026 18:30:18
1018
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 23, 2026 18:16:53
Howrah, West Bengal:শিবপুর বিধানসভা কেন্দ্রের রাস্তারাঘাট নিকাশির ইস্যুতে সরব বিজেপি।হাওড়া পুরসভায় গিয়ে সমাধান খুঁজলেন তৃণমূল প্রার্থী। রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশির দুরবস্থা ও জায়গায় জায়গায় আবর্জনার স্তুপ। এইসব নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে রয়েছে শিবপুর বিধানসভা area's বাসিন্দাদের মধ্যে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই ক্ষোভকেই হাতিয়ার করে প্রথম থেকেই প্রচারে নেমেছে বিজেপি। দলের প্রার্থী রুদ্রনীল ঘোষ এলাকায় ঘুরে ঘুরে রাস্তাঘাট ও নিকাশির সমস্যাকে বড় ইস্যু করে নির্বাচনী প্রচার শুরু করেছেন।অন্যদিকে ভোট প্রচারে নেমে বাসিন্দাদের কাছ থেকে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। মূলত রাস্তাঘাট ও নিকাশি সমস্যার সমাধানের খোঁজেই সোমবার তিনি প্রাক্তন ছয় জন কাউন্সিলরকে নিয়ে হাওড়া পুরসভায় যান এবং পুর প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবপুর বিধানসভার অন্তর্গত হাওড়া পুরসভার প্রায় দশটি ওয়ার্ডের অধিকাংশ এলাকাই রাস্তাঘাট ও নিকাশির সমস্যায় জর্জরিত। কোথাও নতুন তৈরি রাস্তার পিচ কয়েক মাসের মধ্যেই উঠে গিয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন এলাকায় অস্থায়ী ভ্যাটের সমস্যাও রয়েছে।বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন শিবপুরে বেহাল পুর পরিষেবা।মানুষ বিরক্ত। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় বলেন যে সমস্ত এলাকাগুলোতে দ্রুত রাস্তা ও নিকাশির সংস্কার দরকার সেই বিষয়টি পুর প্রশাসনের কাছে জানানো হয়েছে। আপৎকালীন কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। তবে রাজনৈতিক মহলের মতে বেহাল নাগরিক পরিষেবার প্রশ্নকে সামনে রেখেই শিবপুরে শুরু থেকেই আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে বিজেপি। সেই কারণেই এই ইস্যুতে কিছুটা অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির।যেকারনে আজ হাওড়া পুরসভায় গিয়ে নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে চেয়েছে শাসকদল.
1044
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 23, 2026 16:48:08
1008
comment0
Report
ASAyan Sharma
Mar 23, 2026 16:47:40
Kolkata, West Bengal:গত ২৩ মার্চ ভোররাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ এক গুরুতর উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে হাসপাতালের ইএনটি (ENT) বিভাগে। জানা গেছে, ৩ বছর বয়সী এক কন্যা শিশু, যিনি কয়েন গিলে ফেলেছিলেন, তাকে ২২ মার্চ রাত ১১টা ৩২ মিনিটে ভর্তি করা হয় এবং ২৩ মার্চ রাত ১২টা ১০ মিনিটে ওয়ার্ডে আনা হয়। চিকিৎসকরা রোগীর বাবাকে জানান যে, জেনারেল অ্যানেস্থেসিয়া (GA)-এর অধীনে অপারেশনের আগে অন্তত ৬ ঘণ্টা ‘নিল বাই মাউথ’ (খাওয়া বন্ধ) থাকা জরুরি এবং সেই অনুযায়ী ভোর ৩টায় অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়। কিন্তু অভিযোগ, রোগীর বাবা তা মানতে অস্বীকার করেন এবং অবিলম্বে ऑपারেশন করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। চিকিৎসকদের পক্ষ থেকে বারবার সম্ভাব্য ঝুঁকি ও জটিলতার কথা বোঝানো সত্ত্বেও, তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং হুমকি দিতে থাকেন। এরপর প্রায় ২ ঘণ্টা পর রোগীর পক্ষ থেকে ৬-৭ জন মহিলা ও প্রায় ১৫ জন পুরুষ হাসপাতালে এসে উপস্থিত হন। অভিযোগ, তারা ওয়ার্ডে প্রবেশ করে কর্তব্যরত রেসিডেন্ট ডাক্তার, নার্সিং স্টাফ ও গ্রুপ-ডি কর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও, প্রায় ১৫ জন পুরুষ সদস্য নিরাপত্তারক্ষীর ওপর শারীরিকভাবে হামলা চালায় এবং তার পোশাক ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। ঘটনার বিষয়ে হাসপাতালের এমএসভিপি (MSVP) ও সিস্টার-ইনচার্জকে অবহিত করা হলেও, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা কোনও হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ উঠেছে। বরং নিরাপত্তারক্ষীকেই ক্ষমা চাইতে বলা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইএনটি বিভাগের রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ইএনটি জরুরি পরিষেবায় কাজ করতে অস্বীকৃতি জানাবেন। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত, হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
992
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 23, 2026 16:47:28
Kolkata, West Bengal:সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কাউন্সিলর সন্তোষ পাঠক। যোগ দিয়েই কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক খুব উগড়ে দিয়েছেন সন্তোষ। বলেন আমাকে পুরো ভোটে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করা যায় সব করেছিলেন। আমরা ব্রাহ্মণ মানুষ। পুজো, বিয়ে, শ্রাদ্ধ এসবের কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শ্রাদ্ধ দিতে যোগ দিলাম বিজেপিতে। একই সঙ্গে বললেন এই কংগ্রেসে কাজ করা যাচ্ছিল না। ভোটের সময় এরা খালি জোট করে। ভোট গেলেই জোট ছিড়ে যায়। এবারে জোট করা দরকার ছিল। কিন্তু কংগ্রেস সেটা করেনি। তাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলাম。
1077
comment0
Report
RDRaktima das
Mar 23, 2026 16:04:32
1041
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 23, 2026 16:04:23
Baruipur, West Bengal:ভাঙরের ঘটকপুকুরে গাড়িতে হামলার অভিযোগ তুলে রাস্তা অবরোধ শওকত মোল্লার। ভাঙরের তৃণমূল প্রার্থী শাওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং হামলা চালানো হয় বলে অভিযোগ । এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে বোদরা এলাকায় রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জানা যায় ভাঙরের ঘটকপুকুর থেকে বোদরা এলাকার দিকে যাচ্ছিলেন ভাঙরের তৃণমূল প্রার্থী শাওকত মোল্লা এবং ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। সেই সময় ঘটকপুকুর এলাকায় উপস্থিত ছিল আইএসএফ প্রার্থী নওশাদ সিদদিকীকে সংবর্ধনা জানাতে আসা হাজার হাজার আইএসএফ কর্মী-সমর্থক। অভিযোগ, ওই সময় শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে আইএসএফ কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে এবং গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে বোদরা এলাকায় রাস্তা অবরোধ করেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম সহ তৃণমূল কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত。
1054
comment0
Report
Advertisement
Back to top