Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144
भांगर के घटकपुकुर में गाड़ी पर हमला, शोकत मोल्ला के खिलाफ चोर-चोर के नारे
PSPrasenjit Sardar
Mar 23, 2026 16:04:23
Baruipur, West Bengal
ভাঙরের ঘটকপুকুরে গাড়িতে হামলার অভিযোগ তুলে রাস্তা অবরোধ শওকত মোল্লার। ভাঙরের তৃণমূল প্রার্থী শাওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং হামলা চালানো হয় বলে অভিযোগ । এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে বোদরা এলাকায় রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। জানা যায় ভাঙরের ঘটকপুকুর থেকে বোদরা এলাকার দিকে যাচ্ছিলেন ভাঙরের তৃণমূল প্রার্থী শাওকত মোল্লা এবং ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। সেই সময় ঘটকপুকুর এলাকায় উপস্থিত ছিল আইএসএফ প্রার্থী নওশাদ সিদদিকীকে সংবর্ধনা জানাতে আসা হাজার হাজার আইএসএফ কর্মী-সমর্থক। অভিযোগ, ওই সময় শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে আইএসএফ কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে থাকে এবং গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে বোদরা এলাকায় রাস্তা অবরোধ করেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, ক্যানিং পূর্বের প্রার্থী বাহারুল ইসলাম সহ তৃণমূল কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 23, 2026 18:30:18
1018
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 23, 2026 18:16:53
Howrah, West Bengal:শিবপুর বিধানসভা কেন্দ্রের রাস্তারাঘাট নিকাশির ইস্যুতে সরব বিজেপি।হাওড়া পুরসভায় গিয়ে সমাধান খুঁজলেন তৃণমূল প্রার্থী। রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশির দুরবস্থা ও জায়গায় জায়গায় আবর্জনার স্তুপ। এইসব নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে রয়েছে শিবপুর বিধানসভা area's বাসিন্দাদের মধ্যে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই ক্ষোভকেই হাতিয়ার করে প্রথম থেকেই প্রচারে নেমেছে বিজেপি। দলের প্রার্থী রুদ্রনীল ঘোষ এলাকায় ঘুরে ঘুরে রাস্তাঘাট ও নিকাশির সমস্যাকে বড় ইস্যু করে নির্বাচনী প্রচার শুরু করেছেন।অন্যদিকে ভোট প্রচারে নেমে বাসিন্দাদের কাছ থেকে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। মূলত রাস্তাঘাট ও নিকাশি সমস্যার সমাধানের খোঁজেই সোমবার তিনি প্রাক্তন ছয় জন কাউন্সিলরকে নিয়ে হাওড়া পুরসভায় যান এবং পুর প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবপুর বিধানসভার অন্তর্গত হাওড়া পুরসভার প্রায় দশটি ওয়ার্ডের অধিকাংশ এলাকাই রাস্তাঘাট ও নিকাশির সমস্যায় জর্জরিত। কোথাও নতুন তৈরি রাস্তার পিচ কয়েক মাসের মধ্যেই উঠে গিয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন এলাকায় অস্থায়ী ভ্যাটের সমস্যাও রয়েছে।বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন শিবপুরে বেহাল পুর পরিষেবা।মানুষ বিরক্ত। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় বলেন যে সমস্ত এলাকাগুলোতে দ্রুত রাস্তা ও নিকাশির সংস্কার দরকার সেই বিষয়টি পুর প্রশাসনের কাছে জানানো হয়েছে। আপৎকালীন কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। তবে রাজনৈতিক মহলের মতে বেহাল নাগরিক পরিষেবার প্রশ্নকে সামনে রেখেই শিবপুরে শুরু থেকেই আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে বিজেপি। সেই কারণেই এই ইস্যুতে কিছুটা অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির।যেকারনে আজ হাওড়া পুরসভায় গিয়ে নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে চেয়েছে শাসকদল.
1043
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 23, 2026 16:48:08
1008
comment0
Report
ASAyan Sharma
Mar 23, 2026 16:47:40
Kolkata, West Bengal:গত ২৩ মার্চ ভোররাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ এক গুরুতর উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে হাসপাতালের ইএনটি (ENT) বিভাগে। জানা গেছে, ৩ বছর বয়সী এক কন্যা শিশু, যিনি কয়েন গিলে ফেলেছিলেন, তাকে ২২ মার্চ রাত ১১টা ৩২ মিনিটে ভর্তি করা হয় এবং ২৩ মার্চ রাত ১২টা ১০ মিনিটে ওয়ার্ডে আনা হয়। চিকিৎসকরা রোগীর বাবাকে জানান যে, জেনারেল অ্যানেস্থেসিয়া (GA)-এর অধীনে অপারেশনের আগে অন্তত ৬ ঘণ্টা ‘নিল বাই মাউথ’ (খাওয়া বন্ধ) থাকা জরুরি এবং সেই অনুযায়ী ভোর ৩টায় অস্ত্রোপচারের পরিকল্পনা করা হয়। কিন্তু অভিযোগ, রোগীর বাবা তা মানতে অস্বীকার করেন এবং অবিলম্বে ऑपারেশন করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। চিকিৎসকদের পক্ষ থেকে বারবার সম্ভাব্য ঝুঁকি ও জটিলতার কথা বোঝানো সত্ত্বেও, তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং হুমকি দিতে থাকেন। এরপর প্রায় ২ ঘণ্টা পর রোগীর পক্ষ থেকে ৬-৭ জন মহিলা ও প্রায় ১৫ জন পুরুষ হাসপাতালে এসে উপস্থিত হন। অভিযোগ, তারা ওয়ার্ডে প্রবেশ করে কর্তব্যরত রেসিডেন্ট ডাক্তার, নার্সিং স্টাফ ও গ্রুপ-ডি কর্মীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও, প্রায় ১৫ জন পুরুষ সদস্য নিরাপত্তারক্ষীর ওপর শারীরিকভাবে হামলা চালায় এবং তার পোশাক ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। ঘটনার বিষয়ে হাসপাতালের এমএসভিপি (MSVP) ও সিস্টার-ইনচার্জকে অবহিত করা হলেও, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা কোনও হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ উঠেছে। বরং নিরাপত্তারক্ষীকেই ক্ষমা চাইতে বলা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ইএনটি বিভাগের রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ইএনটি জরুরি পরিষেবায় কাজ করতে অস্বীকৃতি জানাবেন। পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত, হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
992
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 23, 2026 16:47:28
Kolkata, West Bengal:সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কাউন্সিলর সন্তোষ পাঠক। যোগ দিয়েই কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক খুব উগড়ে দিয়েছেন সন্তোষ। বলেন আমাকে পুরো ভোটে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করা যায় সব করেছিলেন। আমরা ব্রাহ্মণ মানুষ। পুজো, বিয়ে, শ্রাদ্ধ এসবের কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শ্রাদ্ধ দিতে যোগ দিলাম বিজেপিতে। একই সঙ্গে বললেন এই কংগ্রেসে কাজ করা যাচ্ছিল না। ভোটের সময় এরা খালি জোট করে। ভোট গেলেই জোট ছিড়ে যায়। এবারে জোট করা দরকার ছিল। কিন্তু কংগ্রেস সেটা করেনি। তাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলাম。
1077
comment0
Report
RDRaktima das
Mar 23, 2026 16:04:32
1041
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 23, 2026 16:03:42
1026
comment0
Report
TDTapan Deb
Mar 23, 2026 16:03:23
Alipurduar, West Bengal:*আলিপুরদورات* === ৭৭ সালে বামফ্রন্টের ঐক্যের ভিত্তিতে আসন সমঝোতার সময় থেকে আলিপুরদुवार বিধানসভা আসনটি আরএসপির দখলে। রাজ্যে পালা বদলের পর কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় এই আসনটি কংগ্রেসকে দেওয়া হয়েছিল ২০১৬ সালে। ২১ সালেও সেই সমঝোতা বজায় থাকে। ২০২৬ এর বিধানসভায় বামফ্রন্টে ভোটের নিড়িখে আলিপুরদুয়ার আসনটি সিপিএম দাবি করে। এই প্রথম বাম ফ্রন্টের ঐক্যে আলিপুরদुवार আসন সিপিএমের প্রতিকে লড়াই হচ্ছে। দলের প্রার্থী শ্যামল রায়ের নাম ঘোষনা হতেই শহরে প্রচার শুরু করে সিপিএম। শ্যামল রায়ের আবেদন যে সকল শিক্ষিত মানুষ তৃণমূল কংগ্রেস কে সমর্থন করে আসছিলেন তাদের কাছে আবেদন আপনারা সিপিএম কে সমর্থন করে রাজ্যে পরিবর্তন আনুন।
1096
comment0
Report
MMManoj Mondal
Mar 23, 2026 16:03:05
Kolkata, West Bengal:নিউ ব্যারাকপুর তালবান্দা এলাকার নিউ সঞ্চয় প্রকল্প নামের একটি সঞ্চয় সমিতি যেখানে প্রায় সাড়ে তিনশ থেকে চারশো খেটে খাওয়া মানুষ , কেউ কেউ লোকের বাড়িতে কাজ করে দিন চালায় । তাদের তিল তিল করে রোজগার করা টাকা কেউ সাপ্তাহিক ভাবে কেউ বা দৈনিক ভাবে কেউ আবার মাসিক ভাবে রাখত ওই সমিতিতে । তবে যখনই সেই টাকা ফেরতের সময় এলো ঠিক তখনই প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ সঞ্চয় সমিতির মালিকের বিরুদ্ধে । অবশেষে সকলে সুরাহার আশায় আসে নিউ ব্যারাকপুর থানায় কিন্তু প্রথমে কোনো সুরাহা না হলেও পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ
997
comment0
Report
KMKIRAN MANNA
Mar 23, 2026 13:49:26
Dihierench, West Bengal:এগরায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন দিব্যেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি। এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে প্রসঙ্গত ​গত ১৮ই মার্চ সন্ধ্যায় এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওইদিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন যুবক। পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। ​সোমবার বিকেলে এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ​বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল ।​ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। ​অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে。 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে。 বাইট দিব্যেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী এগ্রা বিধানসভা। বাইট মমতা মাইতি। মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা।
1047
comment0
Report
Advertisement
Back to top