Back
शिवपुर में सड़कों-निकासी की समस्या पर भाजपा ने किया आक्रामक प्रचार; प्रशासन से حلول माँगे
DGDebabrata Ghosh
Mar 23, 2026 18:16:53
Howrah, West Bengal
শিবপুর বিধানসভা কেন্দ্রের রাস্তারাঘাট নিকাশির ইস্যুতে সরব বিজেপি।হাওড়া পুরসভায় গিয়ে সমাধান খুঁজলেন তৃণমূল প্রার্থী।
রাস্তাঘাটের বেহাল দশা, নিকাশির দুরবস্থা ও জায়গায় জায়গায় আবর্জনার স্তুপ। এইসব নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে রয়েছে শিবপুর বিধানসভা area's বাসিন্দাদের মধ্যে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই ক্ষোভকেই হাতিয়ার করে প্রথম থেকেই প্রচারে নেমেছে বিজেপি। দলের প্রার্থী রুদ্রনীল ঘোষ এলাকায় ঘুরে ঘুরে রাস্তাঘাট ও নিকাশির সমস্যাকে বড় ইস্যু করে নির্বাচনী প্রচার শুরু করেছেন।অন্যদিকে ভোট প্রচারে নেমে বাসিন্দাদের কাছ থেকে একের পর এক অভিযোগ শুনতে হচ্ছে তৃণমূল প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়কে। মূলত রাস্তাঘাট ও নিকাশি সমস্যার সমাধানের খোঁজেই সোমবার তিনি প্রাক্তন ছয় জন কাউন্সিলরকে নিয়ে হাওড়া পুরসভায় যান এবং পুর প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিবপুর বিধানসভার অন্তর্গত হাওড়া পুরসভার প্রায় দশটি ওয়ার্ডের অধিকাংশ এলাকাই রাস্তাঘাট ও নিকাশির সমস্যায় জর্জরিত। কোথাও নতুন তৈরি রাস্তার পিচ কয়েক মাসের মধ্যেই উঠে গিয়েছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন এলাকায় অস্থায়ী ভ্যাটের সমস্যাও রয়েছে।বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন শিবপুরে বেহাল পুর পরিষেবা।মানুষ বিরক্ত। তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় বলেন যে সমস্ত এলাকাগুলোতে দ্রুত রাস্তা ও নিকাশির সংস্কার দরকার সেই বিষয়টি পুর প্রশাসনের কাছে জানানো হয়েছে। আপৎকালীন কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। তবে রাজনৈতিক মহলের মতে বেহাল নাগরিক পরিষেবার প্রশ্নকে সামনে রেখেই শিবপুরে শুরু থেকেই আক্রমণাত্মক প্রচার চালাচ্ছে বিজেপি। সেই কারণেই এই ইস্যুতে কিছুটা অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির।যেকারনে আজ হাওড়া পুরসভায় গিয়ে নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে চেয়েছে শাসকদল.
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
KMKIRAN MANNA
FollowMar 23, 2026 18:30:181018
Report
RDRaktima das
FollowMar 23, 2026 18:17:011008
Report
PDPradyut Das
FollowMar 23, 2026 18:16:12Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি সদর বিডিও অফিসে বিএলও রা জমায়েত হতে শুরু করেছেন। সাপ্লিমেন্টারি তালিকা পেলেই তারা বুথে গিয়ে টানিয়ে দেবেন এই তালিক। পাশাপাশি সুপারভাইজার ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটা জানা গেছে.
1020
Report
PSPrasenjit Sardar
FollowMar 23, 2026 16:48:081008
Report
RDRaktima das
FollowMar 23, 2026 16:47:511081
Report
ASAyan Sharma
FollowMar 23, 2026 16:47:40992
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 23, 2026 16:47:281077
Report
RDRaktima das
FollowMar 23, 2026 16:04:321041
Report
PSPrasenjit Sardar
FollowMar 23, 2026 16:04:231054
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 23, 2026 16:04:01955
Report
SCSaurav Chaudhuri
FollowMar 23, 2026 16:03:421026
Report
TDTapan Deb
FollowMar 23, 2026 16:03:231096
Report
MMManoj Mondal
FollowMar 23, 2026 16:03:05997
Report
KMKIRAN MANNA
FollowMar 23, 2026 13:49:261047
Report