Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

मतगणना से पहले हिंसा रोकें, बच्चों के भविष्य के लिए शांति जरूरी

KMKIRAN MANNA
Feb 03, 2026 06:51:26
Dihierench, West Bengal
—‘বোমা-গুলি,বন্ধুক, এলাকায় পুলিশের পায়ের বুটের শব্দ শিশুদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বড্ড ক্ষতি করে। সমাজ নষ্ট করে’ পূর্ব মেদিনীপুরের উত্তপ্ত ময়না একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আসন্ন ভোটের মুখে এসব থেকে বিরত থাকার অনুরোধ জানালেন পুলিশ সুপার। ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা এলাকা। কখনও রাজনৈতিক সংঘর্ষ, কখনও বোমা-গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অতীতে রাজনৈতিক হিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। সামনে বিধানসভা ভোট, তার আগেই শান্তির বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার মিতুন কুমার দে। ময়নার কালকাদাড়ী এলাকার রুদ্রেশ্বর শিব মন্দিরে বনকুমার পূজা উপলক্ষে বস্ত্র দান ও খিচুড়ি-পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুলিশ সুপার বলেন, “বোমা, গুলি, বন্দুক, উত্তেজনা আর পুলিশের বूटের শব্দ—এই সবকিছু শিশুদের মানসিক বিকাশে মারাত্মক আঘাত করে। শৈশব থেকেই যদি কোনও শিশু এসব দেখে বা শুনে বড় হয়, তাহলে তার ভবিষ্যৎ বেড়ে ওঠার ক্ষেত্রে তা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, সামাজিক অবক্ষয়ের কারণও হয় এসব।” তিনি আরও জানান, রাজনীতি থাকবে, মতভেদ থাকবে—কিন্তু তার সঙ্গে যেন হিংসা, রক্তক্ষয় ও সংঘর্ষ না জড়িয়ে পড়ে। পুলিশ সুপার বলেন, “যেখানেই গন্ডগোল, বোমা-গুলি আর হিংসা ছড়ায়, সেখানেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট ছোট শিশুরা। তাই আমি সকলের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি—এই ধরনের হিংসা থেকে আপনারা বিরত থাকুন।” ভোটের আবহে ময়নার মতো স্পর্শকাতর এলাকায় পুলিশ সুপারের এই বার্তা রাজনৈতিক উত্তেজনার মধ্যেও শান্তি ও সামাজিক দায়বদ্ধতার কথাই তুলে ধরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 13, 2026 05:21:13
Baruipur, West Bengal:ভাঙ্গরে এখনো আই এস এফ দের বাড়িতে বাড়িতে পচুর বোমা বন্দুক মজুদ রাখা আছে। ভাঙ্গরের চালতা বেরিয়া, চকমড়িচা, শানপুকুর, মাঝেরআইট, নিমকুড়িয়া, চণ্ডীর হাট, একাধিক জায়গা প্রচুর বোমা বন্ধুক মজুত আছে দাবী সওকাত মোল্লার। আরো দাবি ভাঙরে যত সমাজবিরোধারা আছে। যারা বোমা, বন্ধুকে আহত হয়েছে তারা প্রত্যেকেই নৌসাদ সিদ্দიკীর ফুরফুরা শরীফ বাড়িতে রয়েছে। নওশাদ সিদ্দিকের বাড়িতে এখন সমাজ বিরোধীদের থাকার সেল্টার। পুলিশ চাইলে রং না দেখে বাড়িতে ও তল্লাশী চালাক। পরিষ্কার হয়ে যাবে কাদের বাড়িতে বোমা, বন্ধুক রাখা আছে। উল্টোদিকে নৌসাদ সিদ্দিকীর দাবি , ভাঙড়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকেই এলাকায় বোমা ও গুলি উদ্ধারের ঘটনা বাড়ছে, পাশাপাশি খুন ও হিংসার ঘটনাও ঘটছে, এমনই অভিযোগ করলেন পাল্টা ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুই বিধায়কের একে অপরের অভিযোগে আবারো কি পঞ্চায়েত ভোটের মতন অগ্নিগর্ভ হতে চলেছে ২৬ এর ভোট ? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ দুই দল আই এস এফ ও তৃণমূলের তরফ থেকে শান্তিপূর্ণ তারা ভোট চাইছে। অশান্তি চাইছে না। তারপরও এত বোমা বন্ধুক কোথা থেকে আসছে প্রশ্ন ভাঙ্গরের বাসিন্দাদের। আজ ভাঙ্গড় ১ নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় কর্মী সভেই উপস্থিত হয়েছিলেন ভাংড়ের আইএসএফ বিধায়ক নাওশাদ সিদ্দিকী।
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 05:20:43
Mal Bazar, West Bengal:রান্নার গ্যাস বুকিং সমস্যায় উদ্বেগে গ্রাহকরা। তবে ডিস্ট্রিবিউটারদের দাবি গ্যাস এভেলেবেল.... রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন চলছেই বিভিন্ন জায়গায়। গত প্রায় তিন দিন ধরে ঠিকঠাক গ্যাস পাচ্ছেন না অনেক গ্রাহক। তবে শুক্রবার গ্যাস ডিস্ট্রিবিউটার কেন্দ্রগুলিতে তেমন ভিড় চোখে পড়েনি। এর মধ্যেই অনলাইন বুকিং সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। গ্যাস এজেন্সির এক কর্মী জানান, বর্তমানে শুধুমাত্র ডোমেস্টিক রান্নার গ্যাসই পাওয়া যাচ্ছে। তবে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আপাতত বন্ধ রয়েছে。 এ বিষয়ে মাল ব্লকের গ্যাস এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। তবে অনলাইন বুকিং সংক্রান্ত সমস্যার কারণে বেশ কয়েকজন গ্রাহক আমাদের সেন্টারে আসছেন। আমরা তাঁদের বুকিং সংক্রান্ত সমস্যার সমাধান করে দিচ্ছি। নিয়ম অনুযায়ী ২৫ দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে।” তিনি আরও বলেন, “কিছু মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে যে হয়তো গ্যাস আর পাওয়া যাবে না। সেই কারণেই অনেকে আগেভাগে গ্যাস তুলতে চাইছেন। তবে আমাদের কাছে গ্যাসের কোনো ঘাটতি নেই। যাঁদের বুকিং হচ্ছে, তাঁরা গ্যাস পাচ্ছেন।” অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, অনলাইনে বুকিং না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তাঁরা। বাইট ১) এজেন্সির ম্যানেজার সৌমেন সরকার। ২) গ্রাহক সাধন বারই ৩) পিটুসি অরুপ বসাক।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 13, 2026 05:19:57
Durgapur, West Bengal:*হঠাৎ করে ইসিএল কর্তৃপক্ষ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভ এলাকাবাসীদের ।* পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায় ইসিএল কর্তৃপক্ষ হঠাৎ অবৈধ দখলদারদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে বিক্ষোভের সামিল হয় এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অন্ডালের খান্দরা কোলিয়ারি এলাকায়। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। আর সেই কারণেই স্থানীয়রা কোলিয়ারি চত্বরে এসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায় । মহিলা ও পুরুষ একসাথে বিক্ষোভের সামিল হয়। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়ায তৃণমূল নেতা গণেশ বাদ্যকর । গণেশ বাদ্যকরের বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা ইসিএল সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই ধরনের নাটক করছে। তিনি আরও বলেন, ইসিএল-এর কোলিয়ারি ও খনি এলাকার আশেপাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত সমস্ত রকম সুযোগ-সুবিধা যেমন জলবিদ্যুৎ দেওয়ার দায় রয়েছে ইসিএলের। তাহলে কেন আজ হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হল? বিক্ষোভকারীদের মধ্যে এক মহিলা মিঠু চ্যাটার্জি বক্তব্য , তারা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছে। আজ হঠাৎ করে এই সি এল কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে চরম সমস্যায় পড়েছে। যেখানেই ই সি এল-এর কর্মীরা তাদের কোয়াটার অন্যকে ভাড়া দিয়ে বহাল তবিয়তে আছে, যেখানে তারা এসি থেকে কুলার সমস্ত কিছুই বৈদ্যুতিক সরঞ্জাম তাদের বাড়িতে ব্যবহার করছেন, সেখানে তারা দিন আনা দিন খাওয়া মানুষ শুধু একটা লাইট আর ফ্যান চালিয়ে বসবাস করছে তাও ই সি এল কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বেছে বেছে বিচ্ছিন্ন করছে। যদিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ই সি এল কর্তৃপক্ষের ।
0
comment0
Report
EGE GOPI
Mar 13, 2026 04:33:14
Kharagpur, West Bengal:খড়গপুর সদরে প্রার্থী ঘোষণা না হতেই ময়দানে দিলীপ ঘোষ! দেওয়াল লিখন ও জনসংযোগে তৎপর বিজেপি নিজস্ব প্রতিবেদন: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। তবে তার আগেই শুক্রবার সকাল থেকে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়গপুর সদরের বিভিন্ন এলাকায় দলীয় প্রতীকে দেওয়াল লিখন করতে দেখা যায় দিলীপ ঘোষকে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জনসংযোগও করেন তিনি। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দিয়ে area's বিভিন্ন পাড়া ও বাজারে ঘুরে দলীয় বার্তা পৌঁছে দেন প্রাক্তন সাংসদ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ না হলেও দিলীপ ঘোষের এই সক্রিয়তা খড়গপুর সদরে তাঁকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনা আরও বাড়িয়ে দিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 13, 2026 04:16:28
Jhargram, West Bengal:গ্যাস না থাকায় বন্ধ খাবার দোকান, হোটেল। চরম সমস্যায় হাসপাতালের রোগীর আত্মীয় রা। অভুক্ত অথবা শুকনো খাবার খেয়ে দিন কাটছে। গ্যাস নিয়ে মানুষের হায়রানির নিত্যনতুন ছবি বারছে। গ্যাসের লম্বা লাইন তো আছেই। তার থেকেও বড় সমস্যায় হাসপাতালে চিকিৎসাধিন রোগীর আত্মীয় পরিজন রা। হাসপাতালের বাইরে একাধিক খাওয়ার দোকান, মিষ্টির দোলকান হোটেল রয়েছে। যেগুলো তে ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত নানা রকম খাবার পেতেন রোগীর আত্মীয় রা। গত দুদিন ধরে সেই সমস্ত দোকান খোলা এবং বন্ধ। রোগীর গরম জল, বাচ্চার গরম দুধ প্রয়জন হলে ভরসা এই দোকান গুলোই। কারন গরম জল,দুধের কোনো সাপ্লাই নেই হাসপাতালে। ফলে সেই সমস্ত রোগীরাও বা শিশুরা সমস্যায়। বানিজ্যিক গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় এই সমস্ত দোকান গুলোও বন্ধ। দোকানদার রোগী র আত্মীয় রা সকলেই তাদের আসহায়তার কথা তুলে ধরেন। যদিও ঝাড়গ্রাম এর জেলাশাসক আকাঙ্খা ভাষ্কর জানানা ঝাড়গ্রাম জেলায় গ্যাসের জোগান ঠিক আছে। বানিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মানুষ কে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন।
0
comment0
Report
SMSubhasis Mandal
Mar 13, 2026 04:16:04
Howrah, West Bengal:আদালতের injunction জারির জায়গায় জোর করে কাজ করার প্রতিবাদ করায় মহিলাদের রড বাঁস দিয়ে বেধড়ক মারধোর শরীরে কামড় ও শ্লীলতাহানির অভিযোগ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ ঘটনা রাজাপুর থানা শিবরাম চক এলাকায় জানা যায় দুই প্রতিবেশীর মধ্যে একটি জায়গা কে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়৷ ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায় আদালত থেকে জায়গাটিকে injunction জারি করা হয়৷ অভিযোগ সেই injunction জারির জায়গায় এক পক্ষ পুনরায় কাজ করতে যায় সেই সময় অন্য পক্ষের মহিলারা তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ তাদেরকে র rod বাঁস অস্ত্রশস্ত্র নিয়ে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় ফাটিয়ে দেয়া হয় মাথা মহিলাদেরকে শরীর কামড়ে ছিড়ে দেয়া হয়৷ শরীরে র rod এর আঘাতে হাতের হাড় ভাঙে৷ ভাঙচুর করা হয় প্রতিবাদ করতে যাওয়া মহিলাদের বাড়িঘর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন মহিলা৷ রাজাপুর থানায় অভিযোগ জানানো হয় ৷ আতঙ্কিত ওই পরিবার৷
0
comment0
Report
AMAshok Manna
Mar 13, 2026 04:06:03
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 13, 2026 03:36:22
Ranaghat, West Bengal:নাকা চেকিং এর সময় ভিন রাজ্য থেকে এ রাজ্যে আনা উদ্ধার হল প্রায় ১১ কিলো গাঁজা। গ্রেপ্তার তিন! বৃহস্পতিবার কল্যাণী বুদ্ধ পার্ক মোড়ে নাকা চেকিং চলाकালীন ব্যান্ডেল থেকে এয়ারপোর্ট গামী একটি সাদা রংয়ের একটি গাড়ি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই গাড়িটির গতিবিধির সন্দেহজনক মনে হয় কল্যাণী থানার পুলিশ। পুলিশ ওই গাড়িটিকে ধাওয়া করে কল্যাণী’র একটি বেসরকারি কলেজ মোড়ে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপরে পাকড়াও করে। পুলিশকে দেখে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ফের তাদের ধাওয়া করে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। গাড়ির চালককেও ধরা হয়। এরপর তল্লাশি করে গাড়ি থেকে উদ্ধার হয় ১১ কিলো গাঁজা। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ এর পরে পুলিশ জানতে পারে ধৃত দুজন পাচারকারী। তারা ত্রিপুরা আগরতলার বাসিন্দা রুবেল দেব এবং শ্রাবণ নানা। উভয়েরই বয়স ২১ থেকে ২৩ এর মধ্যে。
0
comment0
Report
ALArup Laha
Mar 13, 2026 03:35:14
Belna, West Bengal:বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন আধিকারিকদের নাম ব্যবহার করে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম তেলু মাজ্জি। দেওয়ানদিঘি থানার মাহিনগরে তার বাড়ি। বুধবার বিকেলে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগের কাছ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তে সহযোগিতা না করায় তাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতের কাছ থেকে প্রিন্সিপাল সহ কয়েকজন আধিকারিকের সই জাল করা নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশের দাবি। তার কাছ থেকে তিনটি টোকেনও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় বিজেপি তোপ দেগেছে শাসক দলের বিরুদ্ধে। টাকার বিনিময়ে সরকারি চাকরি করে দেওয়ার টোপ দিয়ে বেশ কয়েকজনকে সে ঠকিয়েছে বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে। বর্ধমান মেডিক্যাল কলেজে এধরনের প্রতারণার ঘটনা এই প্রথম নয়, এর আগেও মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে প্রতাণার ঘটনা ঘটেছে। ভিনরাজ্যের চাকরিপ্রার্থীরা প্রতারিত হয়েছেন। এমনকী মেডিকেলে ভির্তর নামেও প্রতারণা ঘটেছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। চাকরি চক্রের জালিয়াতির বিষয়ে বিশদে জানতে এবং জড়িতদের হদিশ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বর্ধমান মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে কয়েকজনকে ডেকে পাঠানো হয়। মেডিকেল কলেজের ভিতরেই চাকরি চক্র কাজকর্ম সারছিল। মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা বিষয়টি ধরে ফেলেন। তাঁরা ঘটনার কথা প্রিন্সিপালকে জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে কেস রুজু করেছে থানা। মেডিকেল কলেজের এক কর্মী বলেন, অভিযুক্ত নিজেকে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন আধিকারিক এবং প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দেয়। মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে কয়েকজনকে ডেকে পাঠায়। সে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেয়। বিষয়টি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আড়াল থেকে মোবাইলবন্দি করে। এরপরই কলেজের প্রিন্সিপাল বিষয়টি বর্ধমান থানায় জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে কেস রুজু করেছে থানা। মেডিকেল কলেজের এক কর্মী বলেন, অভিযুক্ত নিজেকে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দেয়। মেডিকেল কলেজের মধ্যেই সে জালিয়াতি চালাচ্ছিল। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মেডিকেল কলেজের ভিতরে এধরনের কাজকর্ম চলছে। এর শিকড় মনে হয় অনেক গভীরে। বিজেপি নেতা শান্তরূপ দে বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে। না হলে অপরাধীর হাত এত বড় होगा না।
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 03:34:54
Mal Bazar, West Bengal:ওদলাবাড়ির বাগান মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতবাড়ি, تقریباً ১০ লক্ষ টাকার ক্ষতি... মাল ব্লকের ওদলাবাড়ির বাগান মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে বাড়ির ভেতরে থাকা প্রায় সমস্ত আসবাবপত্র, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় সঞ্জয় পোদ্দারের স্ত্রী শান্তা পোদ্দার রান্নাঘরে চা বানানোর পর সবজি কাটছিলেন। সেই সময় তিনি হঠাৎ পটপট শব্দ শুনতে পান। প্রথমে তিনি মনে করেন শব্দটি বাইরে থেকে আসছে। পরে গেটের সামনে গিয়ে দেখেন ঘরের একটি কক্ষের ভেতর থেকে আগুনের Shিখা বেরোচ্ছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ চিৎকার করেন এবং ছেলেমেয়েদেরও নিরাপদে বাইরে নিয়ে আসেন। তাঁর চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দাউদাউ করে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বাড়ির ভেতরে থাকা প্রায় সবকিছুই পুড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন যাতে পাশের বাড়ি ও দোকানে না ছড়িয়ে পড়ে, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনায় মালবাজার দমকলকে ফোন করা হয়; দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।এলাকার বাসিন্দা অজয় ঠাকুর বলেন, সময়মতো দমকল পৌঁছালে এত বড় ক্ষতি এড়ানো যেত। দমকলের দেরিতে পৌঁছানোর নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মালবাজার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টা‑র পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
0
comment0
Report
AGAyan Ghosal
Mar 13, 2026 03:34:42
Kolkata, West Bengal:GOVT STRIKE একাধিক কর্মচারী সংগঠনের ডাকা আজকের ধর্মঘটের নিরিখে বরাবরের মতো ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। রাজ্য কো অর্ডিনেশন কমিটি যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘট ডেকেছে। ইতিমধ্যেই অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ অফিসে আজ পূর্ন বা অর্ধ দিবস ছুটির সমস্ত আবেদন খারিজ হবে। তবে এই তালিকা থেকে মেডিক্যাল, চাইল্ড কেয়ার, মাতৃত্বকালীন ছুটি এবং আর্ন লিভ কে বাইরে রাখা হয়েছে। এর বাইরে ছুটি নিলে শো কজ করা হবে। জবাব সন্তোষজনক না হলে একদিনের বেতন কাটা যাবে। এমনকি জবাবদিহি এড়িয়ে গেলে নন ডাইস বা কর্মজীবনে একদিনের ছেদ পড়বে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কর্মী সংগঠন, রাজ্যের বিরোধী দল বিজেপি বামফ্রন্ট এবং কেন্দ্রীয় ট্রেড यूनিয়ন গুলি ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top